ইদ পরবর্তী স্কিন এবং হেয়ার কেয়ার

sub-editor · Jun 17, 2018 · 1 min read

ইদ পরবর্তী স্কিন এবং হেয়ার কেয়ার

রোজা রেখে অনেকেই খুব কম পানি পান করে থাকেন। ফলে শরীরতো একে পানিশূন্য হয়ে পড়ে, তার উপর ইদে একের পর এক মসলাদার খাওয়াদাওয়া। সাথে সাথে ইদে এক একটা ড্রেসের সাথে মানানসই মেকআপ এবং হেয়ার স্টাইল করতে গিয়ে স্কিন এবং চুলের অনেকটাই ক্ষতি হয়ে যায়। স্কিন যেমন হয়ে যায় রুক্ষ, নিষ্প্রাণ এবং পিম্পলও দেখা যায় অনেক ক্ষেত্রে। তেমনি চুলও ড্যামেজ এবং ডাল হতে দেখা যায়। আর চুল পড়াতো আছেই।

তাই, ইদের পরে কিভাবে স্কিন এবং চুলের যত্ন নিয়ে তা আবার আগের মত সুন্দর করে তুলতে পারবেন, তা নিয়েই আমার আজকের লেখা। তো চলুন আর কথা না বাড়িয়ে জেনে নেই।

ত্বকের যত্ন

১. ইদের আমেজ শেষ হয়ে গেলেই স্কিন কেয়ার-এ বেশ মনোযোগী হতে হবে। কারণ এতদিন স্কিনের উপর বেশ টর্চার হয়ে গিয়েছে। তাই বেসিক স্কিন কেয়ার যেমন- ক্লেঞ্জিং, টোনিং, ময়েশ্চারাইজিং রুটিন অবশ্যই মেনে চলবেন প্রোপারলি। এছাড়াও স্ক্রাবিং বাদ দেয়া যাবে না কিন্তু একদমই।

২. ইদে ঘন ঘন মেকআপ এবং স্কিন-এর প্রোপার কেয়ার না নেয়ার ফলে স্কিন-এ যে ড্যামেজ টা হয় তা রিপেয়ার করতে প্রতিদিন রাতে শোয়ার আগে ব্যবহার করুন অ্যালোভেরা জেল। আপনি চাইলে তাজা অ্যালোভেরা ব্যবহার করতে পারেন। আবার হাতের কাছে না থাকলে মার্কেটে এভেইলেবল অ্যালোভেরা জেল-গুলোও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল স্কিন কে সফট এবং হাইড্রেট করার পাশাপাশি পিম্পল দূর করতেও সাহায্য করবে।

৩. ত্বকে সুন্দর ভাবে হাইড্রেশন দিতে পারে শীট মাস্ক-গুলো। সপ্তাহে একদিন শীট মাস্ক লাগাবেন। ১৫-২০ মিনিট পর মাস্ক-টি তুলে ফেলবেন। ধোয়ার দরকার নেই। এরপর স্কিনে রয়ে যাওয়া সিরাম টুকু প্যাটিং মোশনে স্কিনে ম্যাসাজ করে নিন। এটি একদম ঝটপট সল্যুশন স্কিনে হাইড্রেশন এবং সফটনেস ফিরে পাওয়ার।

৪. ইদের পরে বেশ কয়েকদিন স্কিনটাকে একটু রেস্ট দিতে, সকল ধরনের মেকআপ প্রসাধনী ব্যবহার থেকে বিরত থাকুন। তবে খুব বেশী প্রয়োজন হলে যতসম্ভব কম প্রোডাক্ট ব্যবহার করুন।

৫. গ্লোয়িং স্কিন পেতে ফেইস-এ সিরাম এপ্লাই করতে পারেন। এটা বেশ ভালো কাজে দিবে।

৬. এবার আমি জানাবো কিছু হোমমেইড স্কিন কেয়ার মাস্ক সম্পর্কে। চলুন জেনে নেই -

- একটি বাটিতে ২ টেবিল চামচ মশুর ডালের গুঁড়ো, ১ চা চামচ অ্যালোভেরা  জেল, ২-৩ ফোটা টি ট্রি অয়েল, পরিমাণমতো রোজ ওয়াটার নিয়ে মিশিয়ে নিন। মুখ ক্লিন করে নিয়ে এই মাস্ক-টি মুখ এবং গলায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে নিয়ে টোনার এবং ময়েশ্চারাইজার লাগান।

- একটি বাটিতে ১ চা চামচ চারকোল পাউডার, ১ টেবিল চামচ মুলতানি মাটি, ২ চা চামচ মধু নিয়ে মিশিয়ে নিন। এটি মুখ পরিষ্কার করে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এরপর ধুয়ে নিয়ে টোনার এবং ময়েশ্চারাইজার লাগাবেন।

চুলের যত্ন

১. স্কিনের মতো চুলের ব্যাপারেও আমি বলব, হেয়ার কেয়ারের বেসিক রুটিন মেনে চলুন। সপ্তাহে ৩ দিন শ্যাম্পু এবং কন্ডিশনার মাস্ট লাগাবেন। তবে এর বেশী শ্যাম্পু না করাই ভালো। এতে চুল আরো বেশী রুক্ষ হয়ে যেতে পারে। চুলের গোড়া থেকে ন্যাচারাল অয়েল প্রডিউস করতে একটু সময় তো দিতেই হবে। ঘন ঘন শ্যাম্পু করতে তা তো সম্ভব হবে না।

২. শ্যাম্পু এবং কন্ডিশনার-এর পাশাপাশি নিয়মিত চুলে তেল লাগাতে হবে । আপনার পছন্দের যে কোনো তেল লাগাতে পারেন। এতে চুল ময়েশ্চাররাইজড থাকবে এবং ড্যামেজ এবং ডালনেস কাটিয়ে উঠবে।

৩. গোসলের পর ভেজা চুলে হেয়ার সিরাম লাগাতে পারেন। এতে করে ড্যামেজ চুল কিছুটা ম্যানেজেবল হবে।

৪. বেশ কিছুদিন হেয়ার স্টাইলিং প্রোডাক্ট থেকে দূরে থাকতে হবে।

৫. ইদ উপলক্ষে যদি হেয়ার কালার অথবা রিবন্ডিং করে থাকেন, তবে কিন্তু চুলের যত্নের প্রতি বেশ সচেতন হতে হবে। প্রোটিন হেয়ার ট্রিটমেন্ট বেশ ভালো কাজ করবে।

৬. এছাড়াও ঘরে বসেই চুলের যত্নে বেশ কিছু হোমমেইড হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।এখানে, আমি কিছু হেয়ার মাস্ক-এর রেসিপি জানিয়ে দিচ্ছি।

- একটি ছোট বোলে হাফ কাপ কোকোনাট মিল্ক, ১ টেবিল চামচ মধু, ২ টেবিল চামচ ভেজানো ওটস, ১ চা চামচ অ্যালোভেরা জেল নিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পুরো চুলে লাগিয়ে রাখুন ৪০ মিনিট। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগান।

- একটি বাটিতে ১ টা ডিম, হাফ কাপ টক দই, ১ টেবিল চামচ অলিভ অয়েল, ২ চা চামচ লেবুর রস নিয়ে মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলে লাগিয়ে রাখুন ১ ঘণ্টা। এরপর শ্যাম্পু এবং কন্ডিশনার লাগিয়ে নিন।

এই তো ছিল, ইদ পরবর্তী স্কিন এবং হেয়ার কেয়ার টিপস। আশা করছি, আপনাদের জন্য অনেক বেশী হেল্পফুল হবে।

 

লিখেছেন- জান্নাতুল মৌ

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

রাফনেস কমিয়ে চুলকে সফট ও সিল্কি করতে সেরা ৫টি হেয়ার মাস্ক

চুলের যেকোনো সমস্যায় সল্যুশন হিসেবে কোন বিষয়গুলো প্রথমেই মাথায় আসে, বলুন তো? চুলের ধরন অনুযায়ী ভালোমানের একটি শ্যাম্পু, চুলে স্যুট করে এমন একটি হেয়ার...

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি
চুলের যত্ন

অ্যালোভেরার হেয়ার মাস্ক দিয়ে চুল হবে সফট, সিল্কি ও শাইনি

চুল নিয়ে তো হাজারো সমস্যা! এত যত্ন করার পরেও চুলের সমস্যা একটার পর একটা যেন লেগেই আছে; যেমন– খুশকি, চুল পড়া, রুক্ষ-শুষ্ক চুল, তৈলাক্ত চুল ইত্যাদি। আজ...

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার
ত্বকের যত্ন

ত্বকভেদে যত্ন | ৯টি ফেইস মাস্কেই হবে স্কিন কেয়ার

যারা সারাদিন বাইরে থাকেন, তাদের এক দিন অন্তর অন্তর মাস্ক লাগানো উচিত। এতে করে মুখের পিগমেনটেশন দূর হবে, রোদে পোড়া দাগ কম হয়ে যাবে। আর যারা বাসায় থাকে...

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?
বিউটি টিপস

সাপ্তাহিক হেয়ার কেয়ার রুটিনের গুরুত্বপূর্ণ স্টেপগুলো ফলো করছেন তো?

অনেক ক্ষেত্রেই দেখা যায় আমরা চুলের তুলনায় ত্বকের যত্ন বেশি করি। আপনি জানেন কি? ত্বক যেমন সৌন্দর্যের একটি অংশ, তেমনি আমাদের চুলও আমাদের সৌন্দর্য বাড়াতে...

আরও পড়ুন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক
চুলের যত্ন

চুলের ফ্রিজিনেস এবং রুক্ষতা দূর করতে ৫টি হেয়ার মাস্ক

ঘুম থেকে উঠে চুলে হাত দিয়েই মনটা খারাপ হয়ে গেল? একটু বাহিরে বের হলেই বা একদিন চুলে শ্যাম্পু না করলেই চুল আর চুলের অবস্থায় থাকেনা! বাহিরের ধুলাবালি আর...

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!
চুলের যত্ন

চুল পড়া নিয়ে টেনশন? মজবুত চুল পেতে ট্রাই করুন হেয়ার ফল ট্রিটমেন্ট মাস্ক!

আপনি যেখানেই যান না কেন, মনে হচ্ছে আপনি আপনার চিহ্ন রেখে আসছেন! মানে সব জায়গাতেই আপনার চুল! যতবারই চুলে হাত দিচ্ছেন, ততবারই হাতে অনেকগুলো চুল উঠে আসছে...

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!
রিভিউ

ত্বক ও চুলের সমস্যা সমাধানে হলিগ্রেইল অ্যালোভেরা জেল!

ত্বকের ও চুলের যত্নে আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি। কিন্তু হাতের কাছে থাকা অ্যালোভেরা জেল দিয়ে যে একইসাথে ত্বক ও চুলের সমস্যা সহজে সমাধান করা...

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!
রিভিউ

সুন্দর চুল পেতে স্ক্যাল্প ও চুলের ধরন অনুযায়ী সঠিক শ্যাম্পু সিলেকশন!

আমরা আমাদের ত্বক নিয়ে খুব কনসার্নড থাকি, তাই না? ত্বকের যত্নে কতকিছুই না ব্যবহার করি আমরা, ত্বকে যেকোনো সমস্যা হলেই আমরা উদ্বিগ্ন হয়ে যাই। কিন্তু চুলে...

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?
ত্বকের যত্ন

স্ট্রেচ মার্কস কমাতে অ্যালোভেরা কখনো ব্যবহার করেছেন কি?

ত্বক দেখতে মসৃণ ও সুন্দর লাগুক এমনটাই তো সবাই চাই। কিন্তু অনাকাঙ্ক্ষিত স্ট্রেচ মার্কসের কারণে সেই চাওয়া পূরণ হয় না অনেকেরই। এই দাগ রিমুভ করার কি কোনো...

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?
চুলের যত্ন

কন্ডিশনার ব্যবহারের পরও কোন ভুলগুলোর কারণে চুলের ক্ষতি হচ্ছে?

‘কন্ডিশনার’ বর্তমানে পরিচিত একটি টার্ম। চুলের পরিচর্যার একটি গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে হেয়ার কন্ডিশনার। একে চুলের বন্ধুও বলা চলে। কন্ডিশনার চুলকে সিল্ক...

…