ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!

sub-editor · Nov 15, 2015 · 1 min read

ছিটা রুটি বানানোর পারফেক্ট রেসিপি!

গোলাকার পুরু রুটি খেয়ে আমরা অভ্যস্ত। শীতকালে হাঁস ভুনা দিয়ে গরম গরম ছিটা রুটি খেতে দারুণ লাগে, তাই না? তাই এবার এই ছিটা রুটির রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো। একটু চেষ্টা করলেই খুব সহজে আপনি নিজে নিজেই এই রুটি তৈরি করতে পারবেন। আর হাঁস ভুনা ছাড়াও এটি বিফ কিংবা চিকেন দিয়েও খুব ভালো লাগে। দেখে নিন কীভাবে পারফেক্টলি তুলতুলে ছিট পিঠা বা ছিটে রুটি বানানো যায়!

উপকরণ

  • আতপ চালের গুঁড়ো - ৪ কাপ
  • লবণ - সামান্য
  • ডিম - ১টা ( চাইলে নাও দিতে পারেন )
  • তেল - ৬ চা চামচ
  • পানি - পরিমাণমতো

প্রণালী

১) চালের গুঁড়োতে সব উপকরণ ও পানি দিয়ে ভালো করে মিক্স করে নিন। শুকনা গুঁড়ো হলে একটু বেশি সময় নিয়ে গোলা ভিজিয়ে রাখবেন। ব্যস আর কিছুই লাগে না।

২) এবার তাওয়া বা নন স্টিক ফ্রাইপ্যান গরম করে নিন। হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে গোলা তাওয়ার উপর দিন। মিনিট খানেক সময়ের জন্য ঢেকে দিন। এক্কেবারে রেডি আপনার ছিটা রুটি!

টিপস অ্যান্ড ট্রিকস

অনেকে ডিম ছাড়াই ছিটা রুটি বানান, তবে আমি একটা ডিম দেই এতে রুটি নরম হয় আর টেস্টও ভালো হয়। হাতে করে গোলা ছিটানোর সময় চুলার আশে পাশে ছড়িয়ে যায়। তার জন্য একটা বোতলের ঢাকনায় সুই গরম করে ৬/৭টা ছিদ্র করে নিন। বোতলে গোলা ভরে নিন। এবার ইচ্ছা মত ঘুরিয়ে ঘুরিয়ে রুটি বানান।

তাহলে এই শীতে উপভোগ করুন গরম গরম ছিটা রুটি বা ছিট পিঠা!

রেসিপি- খুরশিদা রনী

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চালের রুটি
চা – নাস্তা

চালের রুটি

শবে বরাততো চলেই এলো। চালের রুটি ছাড়া যেন আমাদের শবে বরাত হয়ই না। সবাই মিলে মিশে কী খুশিতে রুটি বানায় সেদিন! তবে মাঝে মাঝে ঝামেলাও হতে দেখা যায়। আর সেই...

বসনিয়ান রুটি!
চা – নাস্তা

বসনিয়ান রুটি!

আমরা সাধারণত আটা রুটি, চালের রুটি ও নান রুটির সাথে সুপরিচিত। কিন্তু এই রুটিগুলো বাদেও আরেকটি রুটি আছে যার নাম বসনিয়ান রুটি। সাধারণত বসনিয়ানরা এই রুটিট...

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

আরও পড়ুন

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!
সংস্কৃতি

শীতের পিঠা | নবান্নের ছোঁয়া ঘরে ঘরে!

“অগ্রহায়ণ বলছে স্বয়ং-নবান্ন এই এলো রে!”- হ্যাঁ, এখন চলছে অগ্রহায়ণ। আমন ধানের মৌ মৌ গন্ধে সুরভিত চারপাশ। ঘরে ঘরে নবান্নের উৎসব আজ প্রতি পরিবারে। তবে প...

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা
চা – নাস্তা

রেস্টুরেন্ট স্টাইলে চিকেন শর্মা

আমি রেসিপি লিখতে লিখতে সত্যি কাহিল হয়ে গিয়েছি। এত বড় একটা প্রজেক্ট আমি কীভাবে সফল করলাম ভাবতেই অবাক লাগে । তবে আমার ২ ঘন্টার মধ্যে হয়ে গিয়েছিল। আমি জা...

পাটি সাপটা পিঠা
ডেজার্ট

পাটি সাপটা পিঠা

শীতের আনাগোনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। শীতের মাসে একটু পিঠা না খেলেই নয়। আজ আপনাদের সাথে পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করব। কেবল শীতেই নয় এই পিঠা আপনি...

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!
রেসিপি

ভেজিটেবল লাসানিয়া | বাড়তি রুটি দিয়েই তৈরি করুন মজাদার রেসিপিটি!

আগের দিনের বেঁচে যাওয়া রুটি দিয়ে কী করবেন ভেবে পাচ্ছেন না? আমাদের অনেকের বাসাতে অনেক সময়ই বাড়তি রুটি ফ্রিজে থেকে যায়, যা দিয়ে পরে আর কিছু বানানো হয় না...

চিতই পিঠা
চা – নাস্তা

চিতই পিঠা

খুব সাধারন এই পিঠা বানাতে অসাধারণ দক্ষতা লাগে। গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে গেলেই তা ভালভাবে টের পাওয়া যায়। আজকে সেই রেসিপি-ই জানাচ্ছি। উপকরণ...

…