গরুর গোশত আচারি | ভিন্ন মাত্রায় হোক মেহমানদারী

নুজহাত · Jul 04, 2013 · 0 min read

গরুর গোশত আচারি | ভিন্ন মাত্রায় হোক মেহমানদারী

গরুর মাংসের সব পদতো রান্না করেই ফেলেছেন ! নতুন কিছু করার জন্য মন ছোঁক ছোঁক করছে ? তাহলে গরুর গোশত আচারি বা আচারি মাংসটা একবার চেষ্টা করে দেখুন। যেকোন দাওয়াতে আপনার রান্নার ক্যারিশমা দেখাতে এই আইটেমটি বেছে নিতে পারেন । আমিতো রেঁধে খুবই আনন্দ পেয়েছি, এবার আপনার পালা ।

গরুর গোশত আচারি রান্নায় যা যা লাগবে

  1. গরুর রানের মাংস – ১ কেজি
  2. পেঁয়াজ মোটা কুচি – ২ কাপ
  3. টক দই – ২ কাপ
  4. আদা বাটা – ২ চা চামচ
  5. ধনে বাটা – ২ চা চামচ
  6. রসুন বাটা – ১/২ চা চামচ
  7. লবণ – ১ চা চামচ
  8. মেথি – ১/৪ চা চামচ
  9. কালজিরা – ১/৪ চা চামচ
  10. তেল – ১ কাপ
  11. কাঁচামরিচ – ১০/১২ টি

(টক দই না থাকলে ভিনিগার ও লেবুর রস মিলিয়ে ১/২ কাপ দিতে হবে )

গরুর গোশত আচারি যেভাবে রাঁধবেন

০১। মাংস পাতলা ফালি করে কেটে ধুয়ে পানি চেপে নিন ।

০২। মাংসে টক দই ও আদাবাটা দিয়ে ৪ ঘণ্টা ভিজিয়ে রাখুন ।

০৩। ৪ ঘণ্টা পর ওই মাংসে লবণ, ধনেবাটা, রসুনবাটা ও পেঁয়াজকুচি দিয়ে ভাল করে মাখান । মেথি ও কালোজিরা দিন ।

০৪। এবার তেল ও মরিচ দিয়ে নেরে পানি দিন । তেজপাতাও দিন ।

০৫। মাংসটি চুলায় বসিয়ে পাত্রের মুখ ঢেকে দিন ।

০৬। এবার মাংসটি ১০ মিনিট মাঝারি আঁচ ও ১ ঘণ্টা হালকা আঁচে রাঁধুন ।

০৭। নেভা আঁচে মাংসও সেদ্ধ হয়ে পানি শুকিয়ে তেল উপরে উঠে আসলে নামিয়ে নিন ।

ব্যস, রান্নাতো হলই ! এবার নান রুটি, পরোটা বা পোলাওয়ের সাথে গরম গরম পরিবেশন করুন আচারি মাংস । হ্যাপি কুকিং !

ছবিঃ নুজহাত

সম্পর্কিত লেখা

আচারি চিকেন
মেহমানদারী

আচারি চিকেন

ছুটির দিনে কোনো স্পেশাল ডিশ ট্রাই করতে চান? বা অতিথি আপ্যায়নে একটু ডিফারেন্ট কিছু রাখতে চান? আচারি চিকেন একটি রিচ ডিশ। পোলাও, পরোটা, খিচুড়ি, নানরুটি এ...

আচারি ফুলকপি
২০ মিনিটের রান্না

আচারি ফুলকপি

আমরা আপনাদের আজকে আচারি ফুলকপি তৈরির পদ্ধতি জানাবো। এই তরকারিটিতে ঝোল হয় না, কিছুটা মাখা মসলার হয় তাই রুটি, পরোটা, ভাত কিংবা পোলাও সব কিছুর সাথে দারুণ...

আচারি কুমড়া
৩০ মিনিটের রান্না

আচারি কুমড়া

মিষ্টি কুমড়া ভাত কিংবা রুটি যেকোনো কিছু দিয়ে খেতেই ভালো লাগে! এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন ই, আয়রনসহ বিভিন্ন পুষ্টিগুণ আছে। ভাজি, ভর্তা কিং...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

আরও পড়ুন

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড
১ ঘণ্টার রান্না

বিফ অ্যান্ড মিক্সড ভেজিটেবল স্যালাড

আমরা বাংলাদেশিরা অনেকেই বিফ (গরুর গোশত) খেতে খুব ভালোবাসি। গরুর গোশতে আছে প্রোটিন, জিংক, ফসফরাস ও আয়রন প্রচুর পরিমাণে। প্রোটিন মাংসপেশিকে শক্তিশালী ও...

আচারি আলু
১ ঘণ্টার রান্না

আচারি আলু

আজ বিকেলের নাস্তার জন্য একটা পারফেক্ট আইটেম আচারি আলুর রেসিপি শেয়ার করলাম যা কিনা পরোটা কিংবা নানের সাথে খেতে দারুণ লাগে। আর হ্যাঁ, সাথে এক কাপ মসলা চ...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!
সুস্থতা

গরুর মাংস খাচ্ছেন? জেনে নিন মুদ্রার এপিঠ-ওপিঠ!

সামনেই আসছে কোরবানির ঈদ। কোরবানির ঈদ মানেই হল কিছুদিন টানা মাংস খাওয়া। কারো কারো কাছে এই খাবারটা অনেক আনন্দের আবার একই জিনিস কারো কাছে ভয়ংকর হয়ে উঠে।...

আচারি সবজি
২০ মিনিটের রান্না

আচারি সবজি

আমাদের দেশে ঘরে ঘরে মায়েদের সাধারণ একটা সমস্যা হলো পরিবারের সদস্যরা তেমন একটা সবজি খেতে পছন্দ করে না। ফলে সবজি খাওয়াতে এক প্রকার হিমশিম খেতে হয় বলতে প...

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!
মেহমানদারী

সম্পূর্ণ ভিন্ন স্বাদের গরুর মাংস ভুনা!

গরুর মাংস রান্নার একটি ভিন্ন ধাঁচ রয়েছে যা ছেড়ে আমরা অন্যভাবে রান্না খুব কমই করি। বিশেষ করে ঈদের সময়টাতে ট্র্যাডিশনাল রান্নাই করা হয়ে থাকে। কিন্তু একট...

…