দই বড়া

তাহসিন তারান্নুম · May 23, 2018 · 1 min read

দই বড়া

ইফতারে ভারী কিছু খেতে ইচ্ছে করছে না? এই গরমের দিনে ইফতারের সময় যদি একটু ঠাণ্ডা ঠাণ্ডা দই বড়া হয়ে যায় তাহলে কিন্তু মন্দ হয় না! তাহলে চলুন দেখে আসি কিভাবে তৈরি করতে হয় এই আইটেম-টি!

বড়া বানানোর নিয়ম

উপকরণ

১) মাষ কলাইয়ের ডাল- ১ কাপ

২) কাঁচা মরিচ- ২টি

৩) আদা- একটির অর্ধেক

৪) লবণ- ১ চা চামচ

৫) তেল- প্রয়োজনমতো

প্রণালী

(১) ডাল ভালভাবে ধুয়ে ৮-৯ ঘণ্টা ভিজিয়ে রাখুন।

(২) এরপর পানি ঝরিয়ে ডাল, কাঁচা মরিচ ও অর্ধেকটি আদা একসাথে বেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে মিক্সচার-টি খুব ঘন না হয়। তার জন্য বাটার সময় অল্প পানি ব্যবহার করা ভালো।

(৩) এবার বেটে নেয়া ডালের মধ্যে ১ চা চামচ লবণ মিশিয়ে হ্যান্ড হুইস্ক দিয়ে ভালোভাবে ফেটে নিন, ৬-৭ মিনিট ফেটতে হবে যাতে করে ডালের মধ্যে বাতাস ঢুকে। এতে দই বড়াগুলো অনেক নরম ও তুলতুলে হবে। ডাল ভাল করে ফেটানো হয়েছে কিনা তা বুঝার জন্য একটি বাটিতে অল্প পরিমাণ পানি নিয়ে তাতে সামান্য পরিমাণ ডালের মিক্সচার গোল করে ছেড়ে দিন। যদি বলটি সাথে সাথে পানির উপরে ভেসে উঠে তাহলে বুঝতে হবে ডাল ঠিকমতো ফেটানো হয়েছে।

(৪) তেল গরম করে তাতে অল্প অল্প ব্যাটার (মিক্সচার) নিয়ে গোল গোল করে ছেড়ে দিন। খুব অল্প আঁচে হালকা সোনালি রঙ না হওয়া পর্যন্ত ভাঁজুন। এরপর পাত্রে উঠিয়ে নিন।

(৫) এবার একটা বাটিতে বেশ খানিকটা পানি নিয়ে তাতে হাফ চা চামচ লবণ মিশিয়ে নিয়ে বড়াগুলো পানির মধ্যে ছেড়ে দিন। বড়াগুলো ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। এটি করার ফলে বড়ার ভিতরে পানি ঢুকবে এবং এতে করে বড়ার মধ্যে দই খুব সহজেই ঢুকবে।

 

দই তৈরির উপকরণ

১. টক দই- ১ কাপ

২. জিরা গুঁড়ো- ১/২ চা চামচ

৩. চাট মশলা- ১/২ চা চামচ

৪. লাল মরিচের গুড়ো- ১/২ চা চামচ (ইচ্ছেমত)

৫. বিট লবণ- ১/২ চা চামচ

৬. চিনি- ২ টেবিল চামচ

৭. কাঁচা মরিচ, ধনেপাতা ও পুদিনা পাতার পেস্ট- ৩ টেবিল চামচ

প্রণালী

(১) সবকিছু একসাথে মিশিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

(২) এরপর দই বড়াগুলো লবণ পানি থেকে উঠিয়ে অল্প চেপে পানি বের করে দই এর মধ্যে দিয়ে দিতে হবে। এর উপর আপনার ইচ্ছেমত ধনেপাতার চাটনি, তেতুলের চাটনি ও চাট মশলা ছিটিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিন।

ব্যস! ইফতারে উপভোগ করুন মজাদার দই বড়া!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সাবুদানার বড়া!
চা – নাস্তা

সাবুদানার বড়া!

বিকেলের নাস্তায়, গরম ভাতের সাথে কিংবা বন্ধুদের সাথে চায়ের আড্ডায় গরম গরম বড়া খেতে কার না ভালো লাগে! অনেক ধরনের বড়াই আমরা খেয়ে থাকি। কিন্তু খাবারে কিছু...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

আরও পড়ুন

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম
৩০ মিনিটের রান্না

পোস্ত বড়া | বাঙালী স্বাদের এক অনন্য নাম

গরম ধোয়া ওঠা ভাতের সাথে যেকোনো বড়া বেশ জমে যায়, ঠিক বলেছি না বলুন? বাঙালী বাড়ির খাবারে যে বেলা বড়া থাকে, তার মানেই হলো ভোজনে এক আলাদা রকম মজা সেদিন। আ...

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

মজাদার তালের বড়া
চা – নাস্তা

মজাদার তালের বড়া

পাকা তালের সিজন চলছে আর তালের বড়া বানিয়ে খাচ্ছেন না তা কি হয়? পাকা তাল দিয়ে তৈরি মজার বড়া সবারই খুব প্রিয়। তালের রসের সুন্দর গন্ধ এবং এর উপকারিতার জন্...

…