কাস্টার্ড স্নো বল

sub-editor · May 19, 2017 · 1 min read

আজকে  আমরা শিখব কীভাবে  কাস্টার্ড স্নো বল তৈরি করতে হয়। প্রয়োজনীয় উপকরণ এবং প্রণালী দেয়া হল - 

উপকরণ

  • দুধ - ১ লিটার
  • কর্ণফ্লাওয়ার - ২ টেবিল চামচ ( দুধের জন্য )
  • কর্ণফ্লাওয়ার - ১/২ চা চামচ ( ডিমের ফোমের জন্য )
  • গুঁড়া দুধ - ২  টেবিল চামচ
  • চিনি - ১ কাপ ( মিষ্টি পছন্দ মত দিন)
  • ফোমের জন্য চিনি - ২ চা চামচ
  • ডিম - ২টি (সাদা অংশ আর কুসুম আলাদা করুন)
  • সাদা এলাচ - ২টি
  • ভ্যানিলা এসেন্স - ১/২ চা চামচ

[picture]

তৈরি করার নিয়ম

প্রথমে একটি বড় পাত্রে দুধ জ্বাল দিতে হবে এবং একটু ঘন করে নিতে হবে। এখন এলাচ , দুধে গুঁড়া , দুধ মিশিয়ে নাড়তে হবে মিডিয়াম আঁচে। এবার কর্ণফ্লাওয়ার একটি বাটিতে গুলে নিতে হবে। অন্য বাটিতে ডিমের কুসুম আলাদা করে গুলিয়ে নিতে হবে। জ্বাল নিভিয়ে দুধ হালকা ঠান্ডা করে এর ভিতর কর্ণ ফ্লাওয়ার, ডিমের কুসুম, চিনি ঢেলে দিতে হবে আর ঘন ঘন নাডতে হবে। এরপর জ্বাল দিতে হবে আর নাডতে হবে ৫মিনিট পর ভ্যানিলা এসেন্স দিয়ে হালকা জ্বাল দিয়ে চুলা বন্ধ করে দিন। ডিমের সাদা অংশে কর্ণফ্লাওয়ার, চিনি দিয়ে বিট করে ফোম করে নিন এবং একটি ছোট চামচ দিয়ে আলতোভাবে দুধের কাস্টার্ড এর উপর দিতে হবে। এখন ঢেকে দিয়ে ৫ মিনিট জ্বাল দিয়ে নামিয়ে বাটিতে আস্তে করে ঢেলে ঠান্ডা করে পরিবেশন করুন মজাদার কাস্টার্ড স্নো বল।

ছবি ও রেসিপি - ফাতেমা রহমান 

সম্পর্কিত লেখা

এই গরম এই বৃষ্টির দিনে হিম শীতল স্নোবল হলে কেমন হয়?
ডেজার্ট

এই গরম এই বৃষ্টির দিনে হিম শীতল স্নোবল হলে কেমন হয়?

এই গরম এই বৃষ্টির দিনে হিম শীতল ডেজার্ট হলে কেমন হয়! খুবই মজার একটি সুইট ডিশের নাম স্নোবল। কালারফুল এই ডিশটি বাচ্চারাও কিন্তু আনন্দের সাথে খাবে। শিখে...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

আইসক্রিম ও আপেল কাস্টার্ড
ডেজার্ট

আইসক্রিম ও আপেল কাস্টার্ড

এই গরমে ঠাণ্ডা আইসক্রিম অথবা আপেল কাস্টার্ডের চেয়ে লোভনীয় খাবার কমই আছে। ছেলে বুড়ো সবাই এগুলোর ভক্ত। আসুন মজার একটি আইসক্রিম এবং আপেল কাস্টার্ড ঘরে...

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!
গৃহসজ্জা

ডিমের খোসা দিয়ে ঘর সাজানোর চমৎকার ৪টি আইডিয়া!

আমাদের অনেকেরই প্রতিদিনের খাদ্যতালিকায় প্রায়ই থাকে এমন একটি খাবার ডিম। খাওয়া শেষে ডিমের খোসা সাধারণত ফেলেই দেয়া হয়। অনেকে আবার এই খোসা দিয়ে গাছের জন্য...

আরও পড়ুন

টকদই কাস্টার্ড
ডেজার্ট

টকদই কাস্টার্ড

দই বাঙালিদের একটি ট্র্যাডিশনাল ডেজার্ট। ছোট বড় কোনো সেলিব্রেশনে বা ঘরোয়া অনুষ্ঠানে ডেজার্টের মেন্যুতে দই মানিয়ে যায় খুব সহজেই। দই দিয়ে কাস্টার্ড ট্রাই...

ক্যারামেল কফি পুডিং
রেসিপি

ক্যারামেল কফি পুডিং

পুডিং খেতে ইচ্ছে হলে প্রথমেই আমাদের ক্যারামেল পুডিংয়ের কথা মাথায় আসে। কিন্তু আমরা অনেকেই জানি না নরমাল ক্যারামেল পুডিংয়ের সাথে মাত্র একটি উপকরণ যোগ কর...

কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!
পানীয়

কাজুবাদামের মিল্কশেক তৈরি করুন ২টি পদ্ধতিতে!

দুধ একটি পুষ্টিকর খাবার। এমনিতে এতে ক্যালসিয়াম-এর অভাব পুরোপুরি পূরণ না হলেও দুধে কিছু পুষ্টি উপাদান আছে যা আপনার শরীরের গঠন এবং শক্তি যোগাতে সাহায্য...

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট
ডেজার্ট

পেস্তা কাস্টার্ড ক্রিম টার্ট

খুব সহজে চুলায় তৈরি করুন রেস্টুরেন্ট স্বাদের ইয়াম্মি কাস্টার্ড ক্রিম টার্ট। এর জন্য দেখে নিন, কাস্টার্ড ক্রিম টার্ট তৈরির পুরো প্রণালী। উপকরণ পেস্ট্...

চালতার ঝাল আচার
রেসিপি

চালতার ঝাল আচার

চালতার আচার পছন্দ করে না এমন বাঙালী কমই আছেন। খিচুড়ি/পোলাও/ ডাল/ ভাতের সাথে একটু চালতার আচার হলে কথাই তো নেই। এবার আমার মায়ের কাছ থেকে শেখা চালতার আচ...

…