অরেঞ্জ স্মুদি

তানিজা ইসলাম · Mar 22, 2020 · 1 min read

অরেঞ্জ স্মুদি

দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ভিটামিন সি জাতীয় খাবার খেতে বলা হয়। আমরা জানি, কমলা বা মালটাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এছাড়া ভিটামিন এ, ফাইবার, ক্যালসিয়াম, ভিটামিন বি৬ সহ আরও অনেক পুষ্টিগুণ আছে এতে! বাসায় অল্প কিছু উপাদান দিয়ে খুব সহজেই টেস্টি আর হেলদি অরেঞ্জ স্মুদি তৈরি করে নেওয়া যায়। পুষ্টিকর সব উপকরণ দিয়ে বানানো এই স্মুদিতে বাড়তি কোনো চিনি যোগ করা হয় না। তাই সব বয়সের সবার জন্যই আদর্শ একটি পানীয় এটি। দেড়ি না করে অরেঞ্জ স্মুদি তৈরির পুরো প্রণালীটি দেখে নিন!

অরেঞ্জ স্মুদি তৈরির নিয়ম 

উপকরণ

  • মালটা বা কমলা- ২টি
  • টকদই- ৪ টেবিল চামচ
  • কলা- ১টি
  • মধু- ২ চা চামচ
  • গুঁড়ো দুধ- ২ চা চামচ

প্রস্তুত প্রণালী

১) কমলা বা মালটা, আপনার হাতের কাছে যেটাই আছে, সেটা দিয়ে এই স্মুদি বানিয়ে নেওয়া যাবে! রস বা পিউরি ব্যবহার করতে পারেন। কিংবা ছোট ছোট করে কেটেও নিতে পারেন।

২) ব্লেন্ডারের জগে কলা, টকদই ও গুঁড়ো দুধ দিয়ে এক মিনিটের জন্য ব্লেন্ড করে নিন। বেশ স্মুথ ও ক্রিমি হবে মিশ্রণটি!

৩) এবার অরেঞ্জ ও মধু দিয়ে আবার তিরিশ সেকেন্ডের জন্য ব্লেন্ড করুন। চাইলে হাফ কাপ ঠাণ্ডা পানিও যোগ করতে পারেন।

৪) তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়ে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

ব্যস, মজাদার ড্রিঙ্কসটি অল্প সময়ে ও ঝামেলাবিহীনভাবে তৈরি হয়ে গেলো! অরেঞ্জ স্মুদিতে কমলার পাশাপাশি বেশ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে। টকদই হজমে সহায়তা করে এবং ওজন নিয়ন্ত্রণ করে। মধু সর্দি-কাশি কমাতে ও হার্ট ভালো রাখতে কার্যকরী ভুমিকা রাখে। আর কলারও অনেক স্বাস্থ্যগুণ আছে। তাই এই পানীয়টি প্রতিদিনের খাদ্যতালিকাতে রাখা যেতেই পারে! মনে রাখবেন, পরিমিত পরিমাণে পুষ্টিকর খাবার খেলে আপনি অসুখ থেকে অনেকটাই দূরে থাকতে পারবেন। ভালো থাকুন, ভালো রাখুন।

 

ছবি- সংগৃহীত: পালকসাকি.কম

সম্পর্কিত লেখা

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়
বিউটি টিপস

ফ্রেশ ও গ্লোয়িং স্কিন পেতে ডায়েটে রাখুন পুষ্টিকর পানীয়

‘কী ব্যাপার! তোমার স্কিন তো অনেক গ্লোয়িং আর ফ্ললেস হচ্ছে!’ এরকম কথা কে না শুনতে চায়। এই ব্যস্ত জীবনে সবাই এখন স্কিন নিয়ে কনসার্ন। স্কিন সুন্দর রাখার জ...

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?
রিভিউ

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল এর বেনিফিটস জানা আছে তো?

সুইট অরেঞ্জ অ্যাসেনশিয়াল অয়েল, এই অয়েলের কথা আমরা অনেকেই জানি না। যুগ যুগ ধরে এই অয়েল আরোমাথ্যারাপিতে ব্যবহার হয়ে আসছে, সাথে স্কিন বা হেয়ার কেয়ারেও ব...

পানীয়

দ্রুত ওজন কমানোর জন্য ৩ ধরনের স্মুদি!

কর্মব্যস্ত এ জীবনে আমরা সবাই যান্ত্রিক হয়ে পড়ছি। জাংক ফুড খাওয়ার প্রবণতা এবং কায়িক শ্রমের অভাবে ওজনটাও অনেকেরই হয়তো মনের মতো নেই। ওজন কমাতে চাই কিন...

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!
ত্বকের যত্ন

ভিটামিন সি ফেসিয়াল | ঘরেই হবে ৫টি ধাপে পার্লারের মত ত্বকের যত্ন!

ফেসিয়াল আমার নরমালি বাসায় বসেই করা হয়। তবে, বেশ কয়েকবার বান্ধবীর সাথে পার্লারে গিয়েছিলাম তার ফেসিয়ালের সুবাদে। আর তখনই দেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা প...

আরও পড়ুন

অরেঞ্জ মগ কেক
ডেজার্ট

অরেঞ্জ মগ কেক

হঠাৎ করে মিষ্টি কিছু খেতে মন চাচ্ছে, কিন্তু খুব বেশী আয়োজন করতে ইচ্ছা করছে না! বাসায় কমলালেবু বা মালটা থাকলে চটজলদি বানিয়ে নিতে পারেন অরেঞ্জ মগ কেক। ম...

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?
চুলের যত্ন

সুন্দর ও স্বাস্থ্যোজ্জ্বল চুল পাওয়ার জন্য কোন ভিটামিনের কী কাজ?

সুষম খাদ্য তালিকায় ভিটামিন অতি গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমাদের চুল, ত্বক, নখের স্বাভাবিক গঠন বজায় রাখা আর পুষ্টি জোগানোতে ভিটামিন বেশ বড় ভূমিকা রাখে।...

পাকা আমের স্মুদি
রেসিপি

পাকা আমের স্মুদি

এই সিজনে আম তো বেশ সহজলভ্য আর দামটাও হাতের নাগালেই। কাঁচা বা পাকা আম দিয়ে তৈরি স্মুদি শরীরের তাপ নিয়ন্ত্রণের পাশাপাশি ইম্যুনিটি সিস্টেম ভালো রাখতে কার...

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!
সুস্থতা

আন্ডার ওয়েট প্রবলেম? জেনে নিন ওজন বাড়ানোর ৬টি কার্যকরী উপায়!

“ওয়েট বা ওজন” এমন একটি ব্যাপার যা বেশি হলে সমস্যা, আবার কম হলেও সমস্যা। প্রতিটি মানুষের বয়স, হাইট অনুযায়ী একটি আর্দশ ওজন থাকে। সেই স্বাভাবিক ও আদর্শ ও...

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!
চা – নাস্তা

এগ চিকেন প্যানকেক উইথ বানানা স্মুদি একটি কমপ্লিট ব্রেকফাস্ট!

প্রতিদিন রুটি, লুচি, পরোটা না হয় পাউরুটি, একই নাস্তা খেতে খেতে একদম একঘেয়ে হয়ে গিয়েছি। প্যানকেক ট্রাই করলেও সব সময় মিষ্টি স্বাদের প্যানকেকই খাওয়া হয়।...

ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!
ত্বকের যত্ন

ত্বকের যত্নে টকদই | সহজেই বানিয়ে নিন ৪টি হোমমেড মাস্ক!

যখনই আমাদের মাথায় স্কিন কেয়ারের কথা আসে, তখন একই সাথে চলে আসে না জানি কত নামিদামী ব্রান্ডের ক্রিমের নাম। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন আপনার রান্নাঘর বা...

…