নেসেস্তার হালুয়া বা বরফি!

sub-editor · Jan 30, 2016 · 1 min read

নেসেস্তার হালুয়া বা বরফি!

এর নাম কি কেউ বলতে পারবেন? প্রচ্ছদের মিষ্টি এই খাবারটির নাম নেসেস্তার হালুয়া বা বরফি! হ্যা আজকের রেসিপি আয়োজনে রয়েছে নেসেস্তার হালুয়া দিয়ে তৈরি বরফি। চলুন দেখে নিই এর পুরো প্রণালী।

উপকরণ

  • কর্ণ ফ্লাওয়ার - ১/২ কাপ
  • পানি - ১ কাপ
  • গুড়া দুধ - ২ চা চামচ
  • চিনি - ১/২ কাপ
  • ঘি - ৩ টেবিল চামচ
  • বাদাম কুচি - ২ চামচ
  • ফুড কালার - কয়েক ফোঁটা
  • লবন - ১ চিমটি
  • রোজ এসেন্স- ২- ৩ ফোঁটা

প্রণালী 

কর্ণ ফ্লাওয়ার + পানি + গুড়া দুধ একসঙ্গে গুলিয়ে রাখি । প্যানে ১/২ কাপ পানিতে চিনি জ্বাল দিবো । চিনি গলে পানি কমে আসলে আগে বানানো গোলাটা দিয়ে ভাল করে নাড়তে থাকবো । ১ চামচ ঘি দিব । পানি শুকিয়ে এলে আবার ১ চামচ ঘি দিব । ঘন হয়ে এলে আচ কমিয়ে কালার দিব ( পছন্দ মত ) সবুজ , হলুদ , কমলা , লাল ) । আবার ১ চামচ ঘি দিয়ে নেড়েচেরে নামিয়ে রোজ এসেন্স দিব । বাদাম কুচি দিব । ঘি মাখানো প্লেটে সমান করে বিছিয়ে দিবো । ঠাণ্ডা হলে পছন্দ মত সাইজে কেটে নিব । আমার বড় মেয়ের খুব পছন্দ এই হালুয়া । এই প্লেটের সব গুলা সে একাই খেয়েছে । আপনারাও তৈরি করে দেখুন । আশা করি ভাল লাগবে । শুভ কামনা সকলের জন্য।

ছবি ও রেসিপি - খুরশিদা রনী

সম্পর্কিত লেখা

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!
ত্বকের যত্ন

এসেন্স নিয়ে খুঁটিনাটি সব!

“এসেন্স” শব্দটির সাথে আমরা অনেকেই পরিচিত। ফেইসবুক বা ইউটিউবে এই নামটি এখন বেশ জনপ্রিয়। কিন্তু অনেকের মনেই প্রশ্ন আসে, কী এই এসেন্স? কেন এসেন্স ব্যবহার...

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?
ত্বকের যত্ন

ত্বকের যত্নে ঘি কতটা কার্যকর?

ধোঁয়া ওঠা, গরম গরম ভাতে ঘি, সঙ্গে বেগুন ভাজা খেতে যতটা ভাল লাগে, ততটাই উপকার মেলে মুখে ঘি লাগিয়ে ম্যাসাজ করলেও। একাধিক স্টাডিতে ইতিমধ্যেই একথা প্রমাণ...

অরেঞ্জ বরফি
ডেজার্ট

অরেঞ্জ বরফি

নারকেল বরফি, সুজির বরফি, ডাল কিংবা কাজু বরফি তো আমরা কমবেশি সবাই খেয়েছি! কিন্তু অরেঞ্জ ফ্লেবারের বরফি কি ট্রাই করেছেন কখনো? যেকোনো সময় ডেজার্ট হিসেবে...

আরও পড়ুন

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া
ডেজার্ট

শবে বরাত স্পেশাল | বাহারি স্বাদের হালুয়া

শবে বরাত তো এসেই গেল। পুরোনো কিছু মজাদার হালুয়ার রেসিপি আবার নতুন করে আপনাদের জন্য। কাচাঁ পেঁপের সন্দেশ উপকরণঃ কাচাঁ পেঁপে সেদ্ধ করে বাটা-...

গাজর ও নারকেলের হালুয়া
ডেজার্ট

গাজর ও নারকেলের হালুয়া

হালুয়া খেতে তো সবাই পছন্দ করেন। আর যদি গাজরের হালুয়া হয় তাহলে তো কথাই নেই। নাম শুনেই জিভে জল এসে যায় তাই না? আমার তো তাই হয়। আমাদের প্রত্যেকের বাড়িতে...

মিষ্টি আলুর হালুয়া
ডেজার্ট

মিষ্টি আলুর হালুয়া

অবাক হচ্ছেন? “মিষ্টি আলুর আবার হালুয়া হয় নাকি!”- আমি নিজেও প্রথম এই কথাই বলেছিলাম। তাই, বুঝতে পারছি আপনাদের এখন কেমন চোখ কপালে উঠে রয়েছে। সাধারণত আমরা...

বেসনের বরফি
ডেজার্ট

বেসনের বরফি

নারকেলের বরফি তো আমরা সবাই খেয়েছি, তাই না? চলুন আজকে আরেক প্রকারের একটি বরফি বানিয়ে ফেলি, যা হচ্ছে বেসনের বরফি। এই খাবারটি ইন্ডিয়ান মিষ্টির দোকানগুলোত...

…