ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ফারহাত আলম বৃষ্টি · May 15, 2014 · 1 min read

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য বিকাশের উদ্দেশ্য নিয়ে গড়ে উঠেছে কতকত বিউটি পার্লার। এসব বিউটি পার্লারে সৌন্দর্য চর্চার জন্য রয়েছে বিভিন্ন প্রকারের ফেসিয়াল, থেরাপি, ট্রিটমেন্ট। হাজার হাজার টাকা ব্যয় করে আমরা এসব রূপচর্চা সেবা নিচ্ছি পার্লারগুলো থেকে। অথচ আমরা অবহেলা করে যাচ্ছি রূপচর্চার প্রকৃত উপাদান গুলোকে! খুব সহজে এবং অল্প খরচে আমাদের রান্নাঘরেই পাওয়া সম্ভব এমন উপাদানগুলোর সাহায্যে আমরা তৈরি করতে পারি এমন কিছু রূপ সামগ্রী যা আমাদের দেবে কোমল, মসৃণ ও উজ্জ্বল ত্বক। উপটান এমনই একটি রূপ সামগ্রী যা আপনাকে দিতে পারে অসাধারণ সুন্দর ত্বক ঠিক যেমনটি আপনি সব সময় চেয়েছিলেন।

উপটান একটি আয়ুর্বেদিক মিশ্রণ যা তৈরি হয় বিভিন্ন প্রাকৃতিক উপাদান যেমন হলুদ, চন্দন, নিম, বেসন, তুলসী, মেথি ইত্যাদির গুঁড়ো থেকে। এটি বিয়ের কনেদের বিবাহপূর্ব রূপচর্চার কাজে ব্যবহৃত হয়ে আসছে অতি প্রাচীনকাল থেকে। সেই থেকে এটি ভারতীয় উপমহাদেশের একটি ঐতিহ্যবাহী রূপ সামগ্রী। ধারণা করা হয় উপটান পৃথিবীর সব চেয়ে প্রাচীন রূপ সামগ্রী যা প্রাচীন বৈদ্যরা ব্যবহার করার পরামর্শ দিতেন। আজকের পৃথিবীতে যেখানে দূষণ আর ভেজালের হাত থেকে কারোই রেহাই নেই, তখন আমাদের ত্বকের উপটানের মত একটি প্রাকৃতিক সমাধানেরই প্রয়োজন! উপটানে রয়েছে বিভিন্ন প্রাকৃতিক উপাদান যা আমরা আমাদের রান্নাঘরেই পেয়ে যাব এবং এর জন্য বাজারে গিয়ে দামি কোন কেমিক্যালযুক্ত বিউটি প্রোডাক্ট কিনতে হবে না যা কিনা শুধু ত্বকের ক্ষতিই করবে।

ত্বকের যত্ন নিতে কিছু উপটান

১. সাধারণ উপটান

ত্বকের যত্নে বেসন, চন্দন, হলুদের গুঁড়ো ও দুধের উপটান - shajgoj.com

উপকরণ

  •  বেসন- ২ টেবিল চামচ
  •  চন্দন গুঁড়ো- ১ টেবিল চামচ
  •  হলুদ গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  •  দুধ- ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। পেস্টটি দিয়ে ফেস ওয়াশের মত করে প্রতিদিন মুখ পরিষ্কার করুন। ব্যবহারের ২-৩ দিনের মধ্যেই দেখবেন আপনার ত্বক উজ্জ্বল দেখাচ্ছে। এটি প্রতিদিন ব্যবহার করতে হবে।

২. ফর্সা, উজ্জ্বল ও দীপ্তিময় ত্বকের জন্য উপটান

 

উপকরণ

  • বেসন- ৪ টেবিল চামচ
  • দুধের গুঁড়ো- ২ টেবিল চামচ
  • তরল দুধ- ১ টেবিল চামচ
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • আমণ্ড গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ চায়ের চামচ
  • অলিভ অয়েল- কয়েক ফোঁটা
  • গোলাপ জল- কয়েক ফোঁটা

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেশান ও ফেইস প্যাক হিসেবে মুখে ও গলায় লাগান। লাগানোর সময় হালকা ভাবে মাসাজ করে নিন এবং প্যাকটি পরিষ্কার করার সময়ও আলতো করে মাসাজ করে তুলুন। এই উপটানটির নিয়মিত ব্যবহার আপনার ত্বককে করবে উজ্জ্বল, মসৃণ ও লাবণ্যময়।

৩. শুষ্ক ত্বকের যত্ন নিতে উপটান

উপকরণ

  • বেসন- ২ টেবিল চামচ
  • চন্দন গুঁড়ো- ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • মধু- ২ টেবিল চামচ
  • পাকা কলা- ১ টি
  • তরল দুধ- প্রয়োজনমত

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

সব উপকরণ একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করে ব্যবহার করুন। এই উপটানটি আপনার ত্বককে উজ্জ্বল করার পাশাপাশি এর আর্দ্রতা ও কোমলতা বজায় রাখবে।

৪. তৈলাক্ত ত্বকের জন্য উপটান

উপকরণ

  • বেসন- ২ টেবিল চামচ
  • চন্দন গুঁড়ো- ১ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১/২ টেবিল চামচ
  • কমলার রস অথবা লেবুর রস- ১ টি
  • দই- ১/২ কাপ

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

সব কয়টি উপকরণ এক সঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই উপটানের নিয়মত ব্যবহারে আপনার ত্বক হবে সুন্দর, মসৃণ, উজ্জ্বল আর এটি ত্বককে তেলতেলেও করবে না।

৫. সমস্ত শরীরে ব্যবহারের জন্য উপটান

উপকরণ

  • বেসন- ১/২ টেবিল চামচ
  • হলুদ গুঁড়ো- ১ চায়ের চামচ
  • লেবুর রস- ২ টেবিল চামচ
  • তরল দুধ- আধা কাপ

প্রস্তুত প্রণালী ও ব্যবহার

সব উপকরণ এক সাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই উপটানটি সাবানের পরিবর্তে প্রতিদিন সারা শরীরে ব্যবহার করুন। ত্বক পরিষ্কারের সাথে সাথে এই উপটানটি আপনার ত্বককে করবে উজ্জ্বল ও দীপ্তিময়।

এগুলোর মধ্যে থেকে আপনার পছন্দ অনুযায়ী বেছে নিন যে কোন একটি উপটান এবং ব্যবহার করুন নিয়মিত। আপনার ত্বক উজ্জ্বল তো হবেই, চলে যাবে ত্বকের রোদে পোড়া ভাব ও নির্জীবতা। আপনি বাড়িতে উপটান না বানাতে চাইলে বাজার থেকেও কিনে ব্যবহার করতে পারেন, তবে এ ক্ষেত্রে এর গুনগত মান সম্পর্কে নিশ্চিত হতে হবে। উপটান একটি আয়ুর্বেদিক সৌন্দর্য সমাধান বলে এতে নেই কোন পার্শ্বপ্রতিক্রিয়া বিশেষ করে ঘরে তৈরি উপটান সম্পূর্ণ নিরাপদ। তাই আজই ভালো মানের উপটান বাজার থেকে কিনে আনুন অথবা ঘরে বসেই তৈরি করে ফেলুন ত্বকের যত্ন নিতে প্রাচীন এই রূপ সামগ্রীটি।

ছবি - সংগৃহীত: ইন.পিনটারেস্ট.কম, ইন্ডিব্লগহাব.কম,সাজগোজ.কম, পিনটারেস্ট.কম, সাটারস্টক

সম্পর্কিত লেখা

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!
ত্বকের যত্ন

গ্লোয়িং ত্বকের জন্য উপটানের ৩টি চমৎকার ফেইসপ্যাক!

নারীদের রূপচর্চায় এমন একটি রূপ সামগ্রী আছে যেটি হাজার হাজার বছর ধরে এবং এখন পর্যন্ত ব্যবহার হয়ে আসছে। বলুন তো, কিসের কথা বলছি? হ্যাঁ, ঠিকই ভেবেছেন! আম...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বিবিধ উপটান

বাংলায় একটি কথা আছে,''দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিষের উপরে একটি শিশির বিন্দু।'' রবীন্দ্রনাথের এই লাইনটি এটাই ইঙ্গ...

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে
ত্বকের যত্ন

৫টি প্রাকৃতিক ফেইস ওয়াশ ব্যবহার করুন ব্রণ দূরীকরণে

মুখের সৌন্দর্য নষ্ট করার আতংকের নামই ব্রণ। ব্রণ আমাদের মুখের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ব্রণ আমাদের বিভিন্ন কারণে হয়ে থাকে। যেমন- ত্বকের তৈলাক্ততা বেড়ে...

আরও পড়ুন

নিজেই তৈরী করুন স্কিন ব্রাইটেনিং উপটান সোপ
ত্বকের যত্ন

নিজেই তৈরী করুন স্কিন ব্রাইটেনিং উপটান সোপ

আমরা আমাদের মুখের ত্বকের যেমন যত্ন নেই, আমাদের বডি পার্ট-এর স্কিনের কি তেমনটা যত্ন নেয়া হয়? এই প্রশ্নটা যদি করা হয়, অনেকেই উত্তর দিবেন যে, বডির স্কিন...

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!
ত্বকের যত্ন

নিখুঁত সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে চন্দনের ৯টি প্যাক!

নিখুঁত সুন্দর উজ্জ্বল ত্বক কে না চাই? আর এই ত্বকের সৌন্দর্য বাড়াতে যুগ যুগ ধরে নানাভাবে চন্দন ব্যবহৃত হয়ে আসছে। এই আর্টিকেলটিতে চন্দন দিয়ে বানানো যে...

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!
রিভিউ

অ্যান্টি এজিং ফেইস মাস্ক | ঘরে বসেই ত্বকের যত্ন নিন প্রাকৃতিক উপাদান দিয়ে!

বয়স বাড়ার সাথে সাথে চেহারায় বয়সের ছাপ পড়বে এটা খুব স্বাভাবিক একটি বিষয়। আমরা সবাই জানি ২৫/৩০ এর পর স্কিনে একটু একটু করে ফাইন লাইনস, রিংকেলস সবারই দেখা...

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!
ত্বকের যত্ন

হাতের ট্যান দূর হচ্ছে না? ৬টি ঘরোয়া উপায়েই হবে সমাধান!

ভীষণ আনন্দ করে কয়েকটা দিন বাইরে কাটিয়ে আসার পরে বাড়ি ফিরে নিজের দিকে তাকাতেই মন খারাপ হয়ে যায় সবার। কারণ সারা শরীরে ট্যান হয়ে কালো ছোপ ছোপ পড়ে যায়। শর...

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!
ত্বকের যত্ন

ট্যুর থেকে ফিরে সানট্যান রিমুভ করুন মাত্র এক সপ্তাহেই!

‘ছুটিতে কক্সবাজারে তো ভালোই বেড়ালাম, কিন্তু আসার পর দেখি ফেইস একদম কালো হয়ে গেছে!’ ‘এত রোদ বাইরে, এই কড়া রোদে ঘোরাঘুরি করে স্কিন কয়েক শেইড ডার্ক হয়ে গ...

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?
বিউটি টিপস

বিয়ের আর কয়দিন বাকি! এই অল্প সময়ে নিজেকে প্রস্তুত করবো কীভাবে?

সব মেয়েদের জীবনে বিয়ের দিনটা স্পেশাল! কিন্তু বিয়ের দিনে দেখতে কেমন লাগবে তা নিয়ে কিন্তু প্রতিটি কনের মনে একবার হলেও শঙ্কা জাগে। যান্ত্রিক শহরে ব্যস্ত...

…