রুই মাছে আলুর ঘাটি

আফরোজা নাজনীন শুমী · Sep 24, 2016 · 1 min read

রুই মাছে আলুর ঘাটি

এক এক অঞ্চলের রান্নার স্বাদ ও ধরন একেক রকম। আর এই ভিন্নতাই আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি আরেকটু বাড়িয়ে বা ঝালিয়ে দিতেই আজকের রেসিপি আয়োজনে রইল বগুড়ার একটি খুব সাধারণ কিন্তু স্বাদে অনন্য রুই মাছে আলুর ঘাটি রান্না করার রেসিপি। বগুড়ার দইয়ের আলাদা সুনাম থাকলেও এই অঞ্চলের অন্যান্য রান্নাও কিন্তু বেশ। চলুন দেখে নিই, রুই মাছে আলুর ঘাটি তৈরির পুরো প্রণালী।

[picture]

রুই মাছে আলুর ঘাটি রান্নার রেসিপি

মাছ রান্নার জন্য যা যা লাগবে

  • রুই মাছ ৪ টুকরা
  •  পেঁয়াজ কুঁচি ১ টেবিল চামচ
  •  পেঁয়াজ বাটা ১ চা-চামচ
  •  আদা বাটা আধা চা-চামচ
  •  জিরা বাটা ১ চা-চামচ
  • মরিচ গুঁড়া ১ চা-চামচ
  • হলুদ গুঁড়া আধা চা-চামচ
  • লবণ স্বাদমতো ও তেল পরিমাণমতো

মাছ রান্নার প্রণালী

গরম তেলে পেঁয়াজ কুঁচি ভেজে তাতে বাটা পেঁয়াজ দিয়ে নেড়ে বাকি সব মসলা দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে নিন। মাছগুলো দিয়ে আরও একটু কষিয়ে নিন। কষানো হলে পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ঝোল মাখা মাখা হলে নামিয়ে রাখুন পরবর্তীতে ধাপের জন্য।

আলুর ঘাটির জন্য যা যা লাগবে

  • সেদ্ধ আলু আধা কাপ করা ২ কাপ
  • পেঁয়াজ ২ টেবিল চামচ
  • পেঁয়াজ বাটা ১ চা-চামচ
  • আদা বাটা ২ চা-চামচ
  • রসুন বাটা আধা চা-চামচ
  • মরিচ গুঁড়া ২ বা দেড় চা-চামচ
  • হলুদ গুঁড়া ১ চা-চামচ
  • আস্ত গরমমসলা পরিমাণমতো
  • পাঁচফোড়ন আধা চা-চামচ
  • জিরা বাটা ২ চা-চামচ
  • লবণ স্বাদমতো
  • তেল পরিমাণমতো
  • ধনেপাতা কুঁচি পরিমাণমতো
  • কাঁচা মরিচ ফালি ১ টেবিল চামচ
  • টমেটো ফালি ২টা

আলু ঘাটি তৈরির প্রণালী

গরম তেলে পাঁচফোড়ন দিয়ে তাতে পেঁয়াজ কুঁচি ও আস্ত গরম মসলা দিয়ে ভেজে সব বাটা ও গুঁড়া মসলা একটু পানি দিয়ে কষিয়ে তাতে আধা ভাঙা সেদ্ধ আলু দিয়ে নেড়ে অল্প অল্প পানি দিয়ে খুব ভালোভাবে আলুটা কষিয়ে নিন। তারপর বেশ খানিকটা পানি দিয়ে ঢেকে দিন। মাঝে মাঝে নেড়ে দিন। তারপর এতে আগে থেকে রান্না করা রুই মাছ ও টমেটো দিয়ে নেড়ে মাছগুলো আধা ভাঙা করে দিন। ধনেপাতা ও কাঁচা মরিচ ছড়িয়ে নামিয়ে পরিবেশন করুন।

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

আরও পড়ুন

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি
মেহমানদারী

চিটাগাং-এর ঐতিহ্যবাহি আখনি বিরিয়ানি

চিটাগাং এর আখনি বিরিয়ানি কে কে খেয়েছেন? আজকের রেসিপি আয়োজনে রয়েছে ঐতিহ্যবাহি চিটাগাং-এর আখনি বিরিয়ানি। দেরি না করে চলুন জেনে নিই এর পুরো প্রণালী। [...

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি
চা – নাস্তা

পুর ভরা আলুর চপ | ইফতারে বানিয়ে নিন মজাদার খাবারটি

ইফতারের প্লেটে খুব সাধারণ খাবারগুলোর মধ্যে অন্যতম এই আলুর চপ। প্রায় প্রতিটি ঘরেই রোজার প্রায় প্রতিদিনই আলুর চপ তৈরি করা হয়। আজকে শিখে নিন নিত্য দিনের...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

শাহী চিকেন রোস্ট
মেহমানদারী

শাহী চিকেন রোস্ট

দুপুরের খাবারের আয়োজনে তৈরি করে নিতে পারেন শাহী চিকেন রোস্ট। পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে উপরে বেরেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন এই সুস্...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

…