শাহী চিকেন রোস্ট

sub-editor · Sep 04, 2016 · 1 min read

শাহী চিকেন রোস্ট

দুপুরের খাবারের আয়োজনে তৈরি করে নিতে পারেন শাহী চিকেন রোস্ট। পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে উপরে বেরেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন এই সুস্বাদু শাহী চিকেন রোস্ট । এই উপকরনে ৬-৮ জন কে পরিবেশন করা যাবে ।

উপকরণ

  • চিকেন লেগ পিস বা রান ৬-৮ টি
  • টক দই আধা কাপ
  • বেরেস্তার জন্য কাটা পেঁয়াজ ১ কাপ
  • পেঁয়াজ বাটা আধা কাপ
  • কাঁচা মরিচ বাটা ১ চা চামচ
  • আদা ২ চা চামচ
  • রসুন ২ চা চামচ
  • ধনিয়া আধা চা চামচ
  • জিরা ১ চা চামচ
  • বাদাম বাটা ২ চা চামচ
  • পোস্তদানা বাটা ১ চা চামচ
  • গোল মরিচ গুড়া সামান্য
  • অালু বোখারা ২ টা
  • জায়ফল সামান্য
  • জয়ত্রী সামান্য
  • দারুচিনি ২-৩ টুকরা
  • এলাচি ৪ টা
  • মালাই বা ঘন দুধ ১ কাপ
  • জর্দার রং সামান্য
  • গোলাপ জল ২ চা চামচ
  • লবন পরিমান মত
  • চিনি ১ চা চামচ
  • ঘি ১ কাপ
  • মাওয়া ১ টেবিল চামচ
  • লেবুর রস ১ চা চামচ
  • কিসমিস অল্প

 প্রণালী

( ১ ) প্রথমে চিকেন পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে লেবুর রস, সামান্য লবন ও জাফরান রঙ মাখিয়ে রেখে দিতে হবে ।

( ২ ) এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে । অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে চিকেন পিসগুলো মাঝারি আঁচে অল্প ভেজে তুলে রেখে দিতে হবে।

( ৩ ) এখন এই ঘি এর মধ্যে সব গরম মসলা, পেঁয়াজ বাটা, কাঁচা মরিচ বাটা, আদা, রসুন, ধনে, জিরা, সব গুড়া মসলা দিয়ে ভালোভাবে কষাতে হবে । আধা কাপ পানি দিয়ে কষাতে হবে, কষানো হয়ে গেলে টক দই দিয়ে নেড়ে একটু পরে চিকেন পিসগুলো দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে ।

( ৪ ) অল্প আঁচে রান্না করতে হবে আর মাঝে মাঝে মাংসের পিসগুলো উল্টে দিতে হবে । ঝোল কমে এলে মালাই বা ঘন দুধ দিয়ে নেড়ে দিতে হবে ।

( ৫ ) মাংস সিদ্ধ হয়ে আসলে সামান্য জাফরান রঙ অল্প পানিতে গুলে দিয়ে দিতে হবে । তারপর পেঁয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিসমিস ও গোলাপ জল দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।

( ৬ ) রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া এবং ২ চা চামচ ঘি দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

বিয়ে বাড়ির চিকেন রোস্ট
মেহমানদারী

বিয়ে বাড়ির চিকেন রোস্ট

বিয়ের অনুষ্ঠানে আমরা যে মুরগির রোস্ট খেয়ে থাকি তা একটু বেশিই মজা হয়ে থাকে । দেখে নিন, সেই মজাদার চিকেন রোস্টের সবচেয়ে সহজ রেসিপি । পোলাও, বিরিয়ানী বা...

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?
মা ও শিশু

প্রতিদিন শিশুর খাবারে ঘি কেন জরুরি?

প্রাচীনকাল থেকেই খাবারে ঘি ব্যবহার হয়ে আসছে। তবে আজকাল আমরা বাবা-মায়েরা এতটাই স্বাস্থ্য সচেতন হয়ে উঠেছি যে ফ্যাটের ভয়ে বাচ্চাদের এই ঘি খাওয়ানো এক প্...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

আরও পড়ুন

রুই মাছে আলুর ঘাটি
১ ঘণ্টার রান্না

রুই মাছে আলুর ঘাটি

এক এক অঞ্চলের রান্নার স্বাদ ও ধরন একেক রকম। আর এই ভিন্নতাই আমাদের তৃপ্তি দেয়। এই তৃপ্তি আরেকটু বাড়িয়ে বা ঝালিয়ে দিতেই আজকের রেসিপি আয়োজনে রইল বগুড়ার এ...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

চিকেন সেমাই চাপ
চা – নাস্তা

চিকেন সেমাই চাপ

চিকেন চাপ শুনেছেন কিন্তু চিকেন সেমাই চাপ এই প্রথম দেখলেন? অবাক না হয়ে ঝটপট রেসিপি দেখে তৈরি করে ফেলুন চিকেন সেমাই চাপ। উপরটা কুড়মুড়ে সেমাইয়ের উপস্থিতি...

…