বিয়ে বাড়ির চিকেন রোস্ট

sub-editor · Aug 15, 2016 · 1 min read

বিয়ে বাড়ির চিকেন রোস্ট

বিয়ের অনুষ্ঠানে আমরা যে মুরগির রোস্ট খেয়ে থাকি তা একটু বেশিই মজা হয়ে থাকে । দেখে নিন, সেই মজাদার চিকেন রোস্টের সবচেয়ে সহজ রেসিপি । পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে পরিবেশন করুন এই সুস্বাদু চিকেন রোস্ট । এই উপকরণে ৬-৮ জন কে পরিবেশন করা যাবে ।

[picture]

 উপকরণ

- মুরগির লেগ পিস বা রান ৬-৮ টি - টক দই আধা কাপ - পেয়াজ বাটা ১ টেবিল চামচ - কাঁচামরিচ বাটা ১ চা চামচ- আদা ২ চা চামচ - রসুন দেড় চা চামচ - ধনিয়া গুঁড়া আধা চা চামচ - জিরা গুঁড়া ১ চা চামচ - বেরেস্তার জন্য কাটা পেয়াজ ১ কাপ - কাঁচা মরিচ ৫-৬ টি - বাদাম বাটা ১ টেবিল চামচ - গোল মরিচ গুঁড়া সামান্য - অালু বোখারা ২ টা - জায়ফল সামান্য - জয়ত্রী সামান্য - দারুচিনি ২-৩ টুকরা - সাদা এলাচ ৪ টা - জর্দার রং সামান্য - লবন পরিমান মতো - চিনি ১ চা চামচ - ঘি ১ কাপ - মাওয়া ১ টেবিল চামচ - লেবুর রস ১ চা চামচ - কিসমিস অল্প

[picture]

প্রণালী

( ১ ) প্রথমে মুরগির পিসগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখে দিতে হবে ।

( ২ ) এরপর ধুয়ে রাখা মুরগির পিসগুলোর সাথে টক দই, আদা, রসুন, ধনে, জিরা, লেবুর রস ও লবন দিয়ে ভালোভাবে মাখিয়ে ঘন্টা খানেক ঢেকে রেখে দিতে হবে ।

( ৩ ) এবার একটি পাত্রে তেল গরম করে তাতে পেয়াজ দিয়ে বেরেস্তা করে তুলে রেখে দিতে হবে । অন্য একটি পাত্রে ঘি গরম করে তাতে মুরগির পিসগুলো মাখানো মসলা থেকে ঝেড়ে তুলে মাঝারি আঁচে অল্প ভেজে নিতে হবে ।

( ৪ ) ভাজা হয়ে গেলে এর সাথে পেয়াজ, কাচামরিচ বাটা, বাটিতে থাকা মাখানো মসলা গুলো দিয়ে ভালোভাবে নেড়ে ঢেকে দিতে হবে । এবার পেয়াজ বেরেস্তা, চিনি, আলুবাখারা, কিসমিস, মাওয়া এবং কাঁচা মরিচ বাদে বাকি সব মসলা দিয়ে নেড়ে দিতে হবে । অল্প আঁচে রান্না করতে হবে ।

( ৫ ) প্রয়োজনে ১ কাপ গরম পানি দিতে হবে । মাংস সিদ্ধ হয়ে আসলে পেয়াজ বেরেস্তা, চিনি, আলু বোখারা, কিসমিস এবং আস্ত কাঁচা মরিচ দিয়ে আরো ২০ মিনিট অল্প আঁচে দমে রাখতে হবে।

( ৬ ) রোস্টের পানি শুকিয়ে তেল উপরে উঠে এলে মাওয়া দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে ফেলুন ।

ছবি ও রেসিপি -  আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

শাহী চিকেন রোস্ট
মেহমানদারী

শাহী চিকেন রোস্ট

দুপুরের খাবারের আয়োজনে তৈরি করে নিতে পারেন শাহী চিকেন রোস্ট। পোলাও, বিরিয়ানী বা সাদা ভাতের সাথে উপরে বেরেস্তা ও বাদাম কুচি ছিটিয়ে পরিবেশন করুন এই সুস্...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

আরও পড়ুন

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি
বেকিং

চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি

বাড়িতে ভালো কিছু রান্নার আয়োজন করা হচ্ছে! তবে তালিকায় রাখতে পারেন চিকেন রোস্ট উইথ অনিয়ন গ্রেভি। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করা হয় রোস্ট উইথ অনিয়ন গ্...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

…