রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

sub-editor · Nov 03, 2016 · 1 min read

রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট

দুপুরে গরম গরম ভাত বা পোলাও এর সাথে রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘণ্ট হলে কিন্তু জমবে বেশ। মজাদার এই দেশি খাবারটির রেসিপি জেনে রাখলে সময় মতো আপনিও রান্না করে পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। দেখে নেয়া যাক মজাদার রুই বা কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট  তৈরির পুরো প্রণালী। এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে ।

[picture]

উপকরণ

- রুই বা কাতল মাছের মাথা ১ টি এবং এর সাথে কান, ঠোটা এবং লেজ - মুগ ডাল ১ কাপ - পেঁয়াজ কুঁচি ১ কাপ - আদা বাটা ১ চা চামচ - রসুন বাটা ১ চা চামচ - জিরা গুঁড়া ১ চা চামচ - ধনিয়া গুঁড়া আধা চা চামচ - মরিচ গুঁড়া আধা চা চামচ - হলুদ গুঁড়া ১ চা চামচ - তেজপাতা ২ টা - দারুচিনি ২ টুকরা - কাচা মরিচ ৪-৫ টা - লবণ স্বাদ মত - রসুন কুঁচি ১ টেবিল চামচ - আস্ত জিরা অল্প - তেল পরিমান মত

 প্রণালী

( ১ ) প্রথমে মাছের মাথা কেটে ধুয়ে পরিমান মত লবন, গুঁড়া মরিচ, আদা, রসুন, জিরা, ধনিয়া, হলুদ, আধা কাপ পেঁয়াজ আর কিছু তেল দিয়ে মাখিয়ে ১ কাপ পানি দিয়ে মাছ রান্না করে নিতে হবে ।

( ২ ) এরপর মুগডাল ভেঁজে ভালোভাবে ধুয়ে একটি পাতিলে দিন । এর মধ্যে কিছু হলুদ, তেজপাতা, দারুচিনি, লবন ও তেল দিয়ে আলাদা আধা সেদ্ধ করে নিন।

( ৩ ) এরপর এর মধ্যে রান্না করা মাছের মাথা সহ অন্য অংশগুলো দিয়ে দিন । কাচা মরিচ দিয়ে ভালো ভাবে নেড়ে মিশিয়ে দিন । মাথা আলতো ভাবে ভেঙ্গে দিন। ডাল সিদ্ধ হয়ে মাখা মাখা হয়ে এলে লবন দেখে নামিয়ে রাখুন ।

( ৪ ) অন্য একটি পাত্রে তেল গরম করে রসুন কুঁচি ও আস্ত জিরা দিয়ে ফোড়ন দিয়ে ডাল দিয়ে নেড়ে নামিয়ে ফেলুন ।

ছবি - ইউটিউব ডট কম

রেসিপি - আফরুজা  শিল্পী

সম্পর্কিত লেখা

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

আদার রসে রুই মাছ
৩০ মিনিটের রান্না

আদার রসে রুই মাছ

মাছ আমাদের বাঙ্গালিদের সবথেকে প্রিয় খাবার। বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে বিয়ে, জন্মদিন সব কিছুতেই মাছের একটি আইটেম আমরা করেই থাকি। তাছাড়া আমাদের প্রত...

আরও পড়ুন

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

বৈশাখে ভর্তা পর্ব ২
রেসিপি

বৈশাখে ভর্তা পর্ব ২

আজকের বৈশাখে ভর্তা পর্ব ২ সাজানো হয়েছে ধনে পাতার ভর্তা, রুই মাছের ভর্তা এবং ডাল ভর্তা বানানোর রেসিপি দিয়ে। বৈশাখের প্রথম দিনটি শুরু হোক দারুণ সুস্বাদু...

মাছের ডিমের দোপেয়াজা
২০ মিনিটের রান্না

মাছের ডিমের দোপেয়াজা

চিংড়ির দোপেয়াজা কমবেশি খেয়েছেন তার রেসিপিও জানা আছে। আজ দিচ্ছি সেই দোপেয়াজায় মাছের ডিমের রেসিপি। মাছের ডিমের দোপেয়াজা গরম গরম ভাতের সাথে দারুণ খেতে ল...

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই
মেহমানদারী

গরম গরম ফ্রেশ রূপচাঁদা ফ্রাই

ফ্রেশ রূপচাঁদা ফ্রাই এর তুলনাই হয় না, অনেক মজা । তাই রূপচাঁদা হাতের কাছে পেলে একবার হলেও ফ্রেশ রূপচাঁদার ফ্রাই করে দেখুন। গরম ভাত বা পোলাও এর সাথে গরম...

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!
সুস্থতা

মাথাব্যথা উপশমে করনীয় | ৯টি অ্যাসেনশিয়াল অয়েল দেবে পরিত্রাণ!

মাথাব্যথা খুবই পরিচিত একটি সমস্যা। এই সমস্যায় ভুগেননি এমন মানুষ মনে হয় না আছে। কেউ মাইগ্রেনের ব্যথায় ভোগেন, কেউ বা সাইনাসের ব্যথায়, কারো মাথাব্যথা হয়...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

…