মগজের কাটলেট

জান্নাতুল কাওসার · Mar 25, 2025 · 1 min read

মগজের কাটলেট

খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো? গরু বা খাসির মগজের নরম, মোলায়েম টেক্সচার আর মশলার মিশ্রণে তৈরি মগজের কাটলেট রিচ, ক্রিমি ও ভীষণ সুস্বাদু। এই কাটলেট মুখে দিলেই যেন গলে যায়, আর প্রতিটি কামড়ে পাওয়া যায় এক অনন্য স্বাদের অভিজ্ঞতা। সহজ কিছু উপকরণ আর সামান্য যত্নে তৈরি এই পদটি অতিথি আপ্যায়নে এনে দিতে পারে অনন্য স্বাদের অভিজ্ঞতা। চলুন, দেখে নিই মগজের কাটলেটের সহজ রেসিপি!

মগজের কাটলেট তৈরি করতে যা যা প্রয়োজন

উপকরণ

গরুর মগজ সেদ্ধ ১ কাপ

আলু সেদ্ধ ২টি

পাউরুটি স্লাইস ৪-৫টা

দুধ আধা কাপ

ধনেপাতা ১ টেবিল চামচ

পুদিনা পাতা ১ টেবিল চামচ

গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ

কাঁচামরিচ কুচি ১ চা চামচ

পেঁয়াজ কুচি ২-৩টা

গরম মসলা গুঁড়া ১-২ চা চামচ

জিরা গুঁড়া আধা চা চামচ

জায়ফল গুঁড়া ১/৪ চা চামচ

টমেটো কেচাপ ২ টেবিল চামচ

লবণ স্বাদমতো

ভাজার জন্য যা লাগবে

ফেটানো ডিম ২টি

ময়দা আধা কাপ

তিল ১ চা চামচ

বিস্কুটের গুঁড়া আধা কাপ

ভাজার জন্য তেল পরিমাণমতো

মগজের কাটলেট প্রস্তুত প্রণালি

১) তেল, বিস্কুটের গুঁড়া, ময়দা, ডিম বাদ দিয়ে বাকি সব উপকরণ একত্রে মাখিয়ে নিন। এবার ১০ মিনিট এই মিশ্রণটি ঢেকে রাখুন।

২) কাটলেট আকারে বানিয়ে প্রথমে ময়দায় গড়িয়ে নিন। তারপর ডিমে চুবিয়ে শেষে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে নিতে হবে।

৩) একটা ট্রেতে কাটলেট সাজিয়ে ১০-১৫ মিনিট নরমাল ফ্রিজে রেখে দিতে হবে।

৪) এবার ফ্রাইপ্যানে তেল দিয়ে মাঝারী আঁচে বাদামি করে ভেজে তুলে নিন। গরম গরম কাটলেটের ওপর তিল ছিটিয়ে দিন।

তৈরি হয়ে গেল সুস্বাদু মগজের কাটলেট। এবার গরম গরম পরিবেশন করুন।

ছবি- সাটারস্টক

সম্পর্কিত লেখা

চা – নাস্তা

মিক্সড ভেজিটেবল কাটলেট

ভেজিটেবল তো কম বেশি প্রায় প্রতিদিনই খাওয়া হয়। কিন্তু ভেজিটেবল কাটলেট খেয়েছেন কখনও? এটা কিন্তু দারুণ মজার একটি রেসিপি। একবার খেলেই দেখবেন আপনার বার বার...

চিকেন কিমা কাটলেট
চা – নাস্তা

চিকেন কিমা কাটলেট

আজকের রেসিপি আয়োজনে রয়েছে মজাদার চিকেন কিমা কাটলেট। বিকেলের নাশতায় চায়ের সাথে বা বাচ্চার টিফিনে দিতে পারেন মজাদার এই চিকেন কাটলেট। দেখে নিন কীভাবে এই...

ফিশ কাটলেট
স্ন্যাকস

ফিশ কাটলেট

মাছ খেতে অনেকেরই অনীহা আছে, বিশেষ করে বাচ্চারা তো একদমই মাছ খেতে চায় না! ভুনা বা ভাজি ছাড়াও মাছ দিয়ে অনেকরকম মজাদার আইটেম তৈরি করা যায়। তেমনই একটি স্ন...

ফুলকপির কাটলেট
চা – নাস্তা

ফুলকপির কাটলেট

বিকেলবেলা চায়ের সঙ্গে পারফেক্ট নাস্তার রেসিপি খুঁজছেন? কাজেই বিকেল বেলা ঝটপট বানিয়ে ফেলতে পারেন ফুলকপির কাটলেট। দেখে নেয়া যাক, এর পুরো প্রণালী। উপকর...

আরও পড়ুন

ব্রেড কাটলেট
চা – নাস্তা

ব্রেড কাটলেট

যারা একটু ভাজা-ভুজি পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি। প্রতিদিন বেগুনী, পেঁয়াজু খেতে খেতে একঘেয়ে হয়ে গেলে ঝটপট বানিয়ে নিতে পারেন পারেন ঝাল ব্রেড কাটল...

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই
৩০ মিনিটের রান্না

মজাদার ফুলকপির কাটলেট এর রেসিপি বানিয়ে নিন খুব সহজেই

শীতের সবজি হিসেবে ফুলকপি সবারই পছন্দের। এই ফুলকপি দিয়ে যেকোনো তরকারি রান্নার পাশাপাশি অনেকে মজাদার নাস্তার আইটেমও বানানো যায়। আজকে শেয়ার করছি মজাদার ফ...

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !
রেসিপি

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !

আজকের রেসিপি আয়োজনে রয়েছে খুব সিম্পল কিন্তু ভিন্ন স্বাদের বেগুন ভুনা। এটা খেতে একদম মগজ ভুনার মতো লাগে। তবে চলুন দেখে নিই, কীভাবে মগজের স্বাদে তৈরি ক...

গরু/খাসির মগজ ভুনা
মেহমানদারী

গরু/খাসির মগজ ভুনা

এক রেসিপিতে দুইয়ের মগজ ভুনা করতে পারবেন। খেতে ভীষন মজা গরু বা খাসির মগজ ভুনা। রেসিপিটি অনেক সহজ এবং খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। কাজেই ঝটপট শিখে নিন...

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?
সুস্থতা

তিল বা আঁচিল | সৌন্দর্য নাকি বিপদ?

ভাবুন দেখি, একসময়ের বিশ্ব মাতানো সংগীতশিল্পী ম্যাডোনা কিংবা সৌন্দর্যের দেবী বলে খ্যাত হলিউড মডেল ও অভিনেত্রী মেরিলিন মনরোর ঠোঁটের পাশের তিলটির কথা! ও...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

…