গরু/খাসির মগজ ভুনা

sub-editor · Sep 26, 2016 · 1 min read

গরু/খাসির মগজ ভুনা

এক রেসিপিতে দুইয়ের মগজ ভুনা করতে পারবেন। খেতে ভীষন মজা গরু বা খাসির মগজ ভুনা। রেসিপিটি অনেক সহজ এবং খুব বেশি সময়ের প্রয়োজন পড়ে না। কাজেই ঝটপট শিখে নিন, গরু বা খাসির মগজ ভুনা তৈরির পুরো প্রণালীটি।

উপকরণ

  •  গরু/খাসির মগজ ২ টা
  •  পেঁয়াজ কুঁচি আধা কাপ
  •  আদা বাটা ২ চা চামচ
  •  রসুন বাটা দেড় চা চামচ
  •  মরিচ গুঁড়া ১ চা চামচ
  •  জিরা গুঁড়া ১ চা চামচ
  •  ধনিয়া গুঁড়া আধা চা চামচ
  •  হলুদ গুঁড়া আধা চা চামচ
  •  দারুচিনি ২/৩ টুকরা
  •  তেজপাতা ১ টা
  •  সাদা এলাচ ২ টা
  •  গোলমরিচ গুড়া সামান্য
  •  কাঁচা মরিচ ৩-৪ টা
  •  লবন স্বাদ মত
  •  তেল ২ টেবিল চামচ
  •  পানি প্রয়োজন মত

[picture]

 প্রণালী

( ১ ) প্রথমে মগজগুলো পানিতে ভালো করে ধুয়ে নিতে হবে । মগজ থেকে ভালো করে লাল রঙের রগগুলো যতোটা সম্ভব ফেলে দিতে হবে ।

( ২ ) এবার একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে আস্ত গরম মসলা দিয়ে তারপর পেঁয়াজ কুঁচি দিয়ে ভাজুন । পেঁয়াজ হালকা বাদামি হয়ে এলে কাঁচা মরিচ বাদে সব মসলা দিয়ে একটু ভেজে আধা কাপ পানি দিয়ে কষাতে হবে ।

( ৩ ) এরপর ঝোল শুকিয়ে এলে আবার আধা কাপ পানি দিয়ে কষাতে হবে । এভাবে দুইবার কষানো হলে মসলাগুলোর কাঁচা ভাব চলে যাবে আর মসলাগুলো নরম হয়ে ঝোলের সাথে মিশে যাবে । ২য় বার কষানো হয়ে গেলে এবার ১ কাপ পানি দিতে হবে ।

( ৪ ) এখন ঝোলের পানি ফুটে উঠলে মগজ দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে । মাঝে মাঝে ঢাকনা খুলে মগজ নেড়ে ঝোলের সাথে মিশিয়ে দিতে হবে । এভাবে নেড়ে দিয়েই মগজ ঝুরা ঝুরা করে ফেলা যায় । তবে ঝুরা না করতে চাইলে সাবধানে নেড়ে দিলে ভেঙ্গে যাবে না ।

( ৫ ) প্রয়োজনে আরও পানি দিতে পারেন । মগজ পছন্দমত সিদ্ধ হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে কিছু সময় ঢেকে দিন । তেল উপরে উঠে এলে নামিয়ে ফেলুন ।

পরিবেশন: পরোটা বা রুটির সাথে পরিবেশন করতে পারেন আর গরম ভাতের সাথে গরম গরম মগজ ভুনার কোন তুলনাই হয়না । মগজ টাটকা টাটকাই খেয়ে ফেলা ভালো, ফ্রিজে রাখবেন না । এই উপকরণে ৪-৫ জনকে পরিবেশন করা যাবে ।

ছবি - ফুডরেসিপিজথিসিক্সটি.কম

রেসিপি - আফরুজা শিল্পী

সম্পর্কিত লেখা

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !
রেসিপি

ভিন্ন স্বাদের বেগুন ভুনা !

আজকের রেসিপি আয়োজনে রয়েছে খুব সিম্পল কিন্তু ভিন্ন স্বাদের বেগুন ভুনা। এটা খেতে একদম মগজ ভুনার মতো লাগে। তবে চলুন দেখে নিই, কীভাবে মগজের স্বাদে তৈরি ক...

মগজের কাটলেট
রেসিপি

মগজের কাটলেট

খাবারের তালিকায় মগজের পদ মানেই একটু ভিন্ন স্বাদ ও বিশেষ আয়োজন। মগজের ঝাল ফ্রাই বা ভুনা তো খাওয়াই হয়। তবে মগজের কাটলেট খেয়ে দেখেছেন কখনো? গরু বা খাসির...

ক্রিস্পি ফ্রায়েড চিকেন
চা – নাস্তা

ক্রিস্পি ফ্রায়েড চিকেন

রেষ্টুরেন্টের মত ক্রিস্পি ফ্রায়েড চিকেন । বাসায় তৈরি করতে পারবেন খুব সহজেই। আমার রেসিপি ফলো করলে দারুন টেষ্টি আর ক্রিস্পি চিকেন ফ্রাই খেতে আর রেষ্টুর...

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?
সুস্থতা

কাঁচা আমের অজানা ৯টি গুণ জানেন কি?

গ্রীষ্মের আগেই বসন্তের ছোঁয়ায় আমগাছগুলো ভরে উঠে অসংখ্য মুকুলে। তার কিছুদিন পরই পাতার ফাঁকে ফাঁকে দেখা যাবে ছোট-বড় সবুজ রঙের কাঁচা আম। কাঁচা আমের নাম শ...

আরও পড়ুন

বাড়তি ওজন কমাতে চান?
ফিটনেস

বাড়তি ওজন কমাতে চান?

সামনে আপনার বিয়ে বা এনগেজমেন্ট? আধুনিক জগতের সাথে তাল মেলাতে গিয়ে হিমশিম খাচ্ছেন? ভারী স্বাস্থ্য অথচ ডিজাইনার ড্রেস পরার শখ ষোল আনা? ফ্রেন্ড সার্কেলে...

রাজহাঁস রান্নার কৌশল
মেহমানদারী

রাজহাঁস রান্নার কৌশল

শীত এসে চলেও যাচ্ছে বটে। কিন্তু এখনো হাঁসের মাংস খাওয়া হল না! রাঁধুনির হেঁসেল থেকে আজ আপনাদের জন্য দেয়া হল রাজহাঁস রান্নার কৌশল। উপকরণ রাজহাঁস...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

মটর চিংড়ি ভুনা
২০ মিনিটের রান্না

মটর চিংড়ি ভুনা

চিংড়ি খেতে আমরা সবাই-ই কমবেশি পছন্দ করি। এই চিংড়ি দিয়েই চটজলদি তৈরি করা যায় এমন একটি রেসিপি আজকে আমরা আপনাদের দেখাবো। মজাদার এই রেসিপিটি হচ্ছে মটর চিং...

ত্বকের যত্নে হলুদ
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে হলুদ

শত শত বছর আগে থেকে রান্নার কাজে আমরা হলুদ ব্যবহার করি। যুগের পরিবর্তনের সাথে সাথে এখন মানুষ বাটা হলুদের পরিবর্তে বাজারে পাওয়া যায় এমন প্যাকেট জাত গুঁড়...

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান
কম্বিনেশন স্কিন

ত্বকের যত্নে কাঁচা দুধ | ৩ ধরনের স্কিনের জন্য একটিই উপাদান

প্রাচীন মিশরের রাণী অপূর্ব সুন্দরী ক্লিওপেট্রার কাঁচা দুধে গোসলের গল্পতো কমবেশি অনেকেই শুনেছি আমরা। সৌন্দর্যচর্চায় কাঁচা দুধের ব্যবহার কিন্তু প্রাচীনক...

…