জালি কাবাব

ফারিন · Apr 09, 2014 · 1 min read

জালি কাবাব

সাধারণত ঈদ কিংবা বিয়ের দাওয়াত ছাড়া জালি কাবাব খুব কমই খাওয়া হয়। ঝামেলা ভেবে অনেকেই বাসায় বানাতে চান না। তাই আজকে আপনাদের জন্য থাকছে জালি কাবাব বানানোর খুব সহজ একটি পদ্ধতি।

জালি কাবাব বানানোর উপকরণ

১. গরুর মাংসের কিমা- ২কাপ

২. ধনে পাতা- ২ টেবিল চামচ

৩. পুদিনা পাতা-  ২ টেবিল চামচ

৪. আদা কুচি- ১  টেবিল চামচ

৫. রসুন কুচি- ১  টেবিল চামচ

৬. কাঁচা মরিচ কুচি- ১  টেবিল চামচ

৭. পাউরুটি- ৬ পিস

৮. শুকনো মরিচ গুঁড়ো- ১  টেবিল চামচ

৯. টমেটো সস- ১  টেবিল চামচ

১০. ডিম - ২ টি

১১. তেল- ১/২ কাপ

১২. লবণ- স্বাদ অনুযায়ী

জালি কাবাব বানানোর পদ্ধতি

১) প্রথমে,  উপরের সব মশলা এবং পাউরুটি, গরুর মাংসের কিমার সাথে ভালোভাবে মিশিয়ে নিন।

২) এবার একটি ডিম ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে গরুর মাংসের কিমার সাথে মিশিয়ে নিন। এখন কিমা ভাগ ভাগ করে নিন এবং হাতের তালুতে নিয়ে গোল বলের মত (অথবা আপনার পছন্দমত) শেপ তৈরি করে কিছুক্ষণ রেখে দিন।

৩) একটি প্যানে আরেকটি ডিম ব্লেন্ড করে নিয়ে কিমা বলগুলো ডিমের সাথে মেখে নিন। এবার কিমা বলগুলো এক এক করে ডুবো তেলে ভেজে নিন যতক্ষণ না বাদামী রং আসে। ভাঁজা হয়ে গেলে, একটি প্লেটে টিস্যু পেপার বিছিয়ে তাতে উঠিয়ে রাখুন যাতে কাবাবের অতিরিক্ত তেল টিস্যু পেপার শোষণ করে নেয়।

এবার অন্য একটি প্লেটে টমেটো সসসহ পরিবেশন করুন জালি কাবাব।

 

ছবি- সালসা কেটারিং সার্ভিস

সম্পর্কিত লেখা

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

মাংসের কিমা কাঠি কাবাব
মেহমানদারী

মাংসের কিমা কাঠি কাবাব

মাংসের একই রকম রেসিপি খেতে খেতে নিশ্চয়ই আমরা ক্লান্ত হয়ে যাই? তাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পরিচিত কিন্তু একটু ভিন্ন স্বাদের রেসিপি। আমরা মাংসের...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

আরও পড়ুন

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

গালোতি কাবাব
২০ মিনিটের রান্না

গালোতি কাবাব

আমরা সবাই-ই কম বেশি কাবাব খেতে পছন্দ করি। বিভিন্ন ধরনের কাবাব আমরা খেয়ে থাকি। আজকে যে কাবাবের গল্প করবো ওটার নাম হচ্ছে “গালোতি কাবাব "। এই কাবাবটির প্...

রুই মাছের ডিমের কাবাব
৩০ মিনিটের রান্না

রুই মাছের ডিমের কাবাব

মাছের কাবাব তো অনেকেই খেয়েছেন। মাছের ডিম দিয়ে তৈরি কাবাব কি খেয়েছেন? হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মাছের ডিমের কাবাব! আজ ভিন্ন স্বাদের রুই মাছের ডিমের কাবাব...

মিনি‬ কিমা মোগলাই পরোটা
চা – নাস্তা

মিনি‬ কিমা মোগলাই পরোটা

ডিম যাদের ভালো লাগে নিশ্চয়ই মোগলাই পরোটাও তাদের অনেক প্রিয়। কিন্তু আপনি কি জানেন, আমরা সবসময় ডিম দিয়ে তৈরি যে মোগলাই পরোটা খাই তার থেকে ভিন্ন স্বাদ নি...

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!
রেসিপি

ময়মনসিংহ অঞ্চলের বিখ্যাত খাবার 'গরুর মাংসের শুটকি'-এর রেসিপি!

আমার বড় আপু খোশ মেজাজে আছে, কেন জানেন? আপুর সাথে নতুন কোনো মানুষের পরিচয় হলে, যখন সে ময়মনসিংহের লোক খুঁজে পায়, তখন খুশিতে ডগমগ করতে থাকে। কেমন যেন উচ্...

মাংসের সমুচা
চা – নাস্তা

মাংসের সমুচা

সমুচা তো সবসময়ই খাওয়া হয়। তবে মাংসের সমুচা সবসময় বাইরে পাওয়া যায় না। পেলেও স্বাদ খুব একটা মনের মতো হয় না। অথচ , ঘরে বসেই নিজের হাতে বানিয়ে ফেলতে পারেন...

…