ভাপা দই

sub-editor · Feb 11, 2017 · 1 min read

ভাপা দই

দুর্দান্ত একটি ডেজার্ট!  বানানো অনেক সহজ খেতেও ভীষণ মজা। তাহলে ঝটপট দেখে নেয়া যাক ভাপা দই তৈরির কৌশল।

উপকরণ

  • টক দই ৫০০ গ্রাম ( যারা দেশের বাইরে থাকেন তারা গ্রিক স্টাইল দই দিয়ে করতে পারেন )
  • কনডেন্সড মিল্ক ৪০০ গ্রাম 
  • এলাচ গুঁড়া হাফ চা চামচ 
  • জাফরান হাফ চা চামচ 
  • গরম দুধ ২ টেবল চামচ

[picture]

প্রণালী

-     গরম দুধে জাফরান দিয়ে মিশিয়ে রাখুন ৫ মিনিটের জন্য।

-     এখন টক দই, কনডেন্সড মিল্ক, এলাচ গুঁড়া খুব ভালোভাবে মিশিয়ে নিন ।

-     এখন টক দই এর মিশ্রণটি যেকোন আকৃতির পাইরেক্স এর পাত্রে ঢেলে দিন।

-     একটা বড় বেকিং প্যান এ গরম পানি দিয়ে তার উপর পাইরেক্স এর পাত্রটি খুব সাবধানে বসিয়ে নিন। (খেয়াল রাখবেন বাটির মাঝ বরাবর যেন পানিতে ডুবে থাকে ওয়াটার বাথ পদ্ধতিতে আমরা যেভাবে পুডিং বানাই ঠিক সেভাবে)

-     এখন ১৯০ ডিগ্রী প্রি হিট করা ওভেনে বেক করুন ১০ মিনিট।

-     ১০ মিনিট পর খুব সাবধানে বাটিটা পানি থেকে থেকে উঠিয়ে নিন। এবার এই দই এর উপর জাফরান ভেজান এর দুধ ছিটিয়ে দিন।

-     এই ভাপা দই ওভেন থেকে বের করবার পর সাথে সাথে ফ্রিজে দিয়ে ঠাণ্ডা করা যাবে না। একটু সেট হলে তারপর ফ্রিজে রেখে ঠাণ্ডা করে নিন ২ ঘণ্টার জন্য। ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজার ভাপা দই।

বিঃ দ্রঃ

ওভেন ছাড়াও এই ভাপা দই বানানো সম্ভব। আমরা যেভাবে চুলায় পুডিং বানাই ঠিক সেভাবে স্টিম এ দিয়ে করতে পারেন। ১৫ মিনিট রাখলেই দই সেট হয়ে যাবে।

ছবি ও  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিজ 

 

সম্পর্কিত লেখা

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!
বিউটি টিপস

টক দইয়ের উপকারিতা | ৩ চর্চায় ১ সমাধান!

টক দইয়ের উপকারিতার কথা যতই বলব ততই কম হবে। ব্যাক্তিগতভাবে টক দই আমার ত্বকে জাদুর মত কাজ করে। কম বেশি সবার বাইরে বের হতে হয়(গৃহিণী, সার্ভিস হোল্ডার, স্...

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?
সুস্থতা

আপনার নিত্য দিনের রুটিনে টক দই কেন থাকতেই হবে?

সুস্থ থাকার অন্যতম শর্ত হচ্ছে নিয়মিত খাওয়া দাওয়া করা। আর অবশ্যই এমন খাবার খেতে হবে যেগুলো শরীরের জন্য উপকারী। এমনই একটি উপকারী খাবার টক দই। সরাসরি দুধ...

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?
সুস্থতা

দইয়ের পুষ্টিগুণ | প্রতিদিনের খাদ্যতালিকায় কেন রাখবেন এই সুপারফুড?

ভারতীয় উপমহাদেশে দইয়ের সাথে পরিচিত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর! ধর্মের রীতি-আচার হোক বা মেহমানের আগমন, দই আমাদের পাতে থাকা চাই-ই চাই! পোলাও, রোস্ট...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

আরও পড়ুন

মিষ্টি দই
ডেজার্ট

মিষ্টি দই

দই খেতে কেনা পছন্দ করে? আর তা যদি হয় মিষ্টি দই তাহলে তো কথাই নেই। বিয়ের অনষ্ঠান কিংবা ঘরোয়া উৎসবে দইয়ের যেন জুড়ি নেই। বাজারে আজকাল যে দই পাওয়া যাচ্ছে...

টক দই তৈরির খুব সহজ রেসিপি!
রেসিপি

টক দই তৈরির খুব সহজ রেসিপি!

রান্না থেকে শুরু করে রূপচর্চায় টক দইয়ের ব্যবহার কতোভাবেই না করা হয়।তাই নিজ হাতে টক দই তৈরির কৌশল জেনে রাখলে সুবিধা অনেকখানি। বাজারের অস্বাস্থ্যকর টক দ...

টক দইয়ের ৪ ধরনের রেসিপি
রেসিপি

টক দইয়ের ৪ ধরনের রেসিপি

টক দই খেতে পছন্দ করেন অনেকেই। এর উপকারিতাও অনেক। টক দই গরমে শরীর ঠাণ্ডা রাখে এবং এটি হজমে সহায়ক। চলুন দেখে আসি টক দইয়ের ৪ ধরনের রেসিপি বানানোর উপায়.....

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক
কম্বিনেশন স্কিন

সহজলভ্য টক দইয়ের গুণাগুণ এবং ত্বকের ধরন ভেদে কার্যকরী ফেস প্যাক

টক দই শুধুমাত্র খেতে ভালো তাই নয় বরং এটি স্বাস্থ্যকর জীবন যাপনের জন্য অনেক বেশী পুষ্টিকর। আপনি এটাও জানেন যে, টক দই আপনার ত্বকের জন্য একটি মিরাকল উপা...

…