ঝাল চটপটে মজার চানাচুর

sub-editor · Nov 16, 2016 · 1 min read

ঝাল চটপটে মজার চানাচুর

রাস্তার পাশে দাড়িয়ে প্রায়ই চানাচুর ভাজা খাওয়া হয় নিশ্চয়ই। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেক সময় দোকান থেকেও কিনে আনা হয় মুচমুচে চানাচুর। কিন্তু তাও আসলে কতটুকু স্বাস্থ্যকর! তার থেকে যদি নিজের হাতে ঘরেই তৈরি করা যায় এই স্ন্যাক্স তাহলে মন্দ হয় না। কি বলুন? নিজের হাতে চানাচুর বানিয়ে খাবার পর কেউ আর দোকানের কেনা চানাচুর খেতে চাইবে না। গ্যারান্টি!

উপকরণ

  • বেসন - ১/২ কেজি
  • কালিজিরা - ১ চা চামচ
  • খাবার সোডা - ১/২ চা চামচ
  • তেল - ১/২ কাপ ( ময়ান)
  • পানি - ১/২ কাপের একটু বেশি
  • বাদাম - ২৫০ গ্রাম
  • চিড়া - ২৫০ গ্রাম
  • লবন - স্বাদ মত
  • বিট লবন - ১ চা চামচ
  • টক লবন - ১ চা চামচ
  • হলুদ গুঁড়া - ১ চা চামচ
  • মরিচ গুঁড়া - ২ চা চামচ
  • চাট মসলা - ২ চা চামচ
  • তেল - ১ ১/২ লিটার ( ভাজার জন্য)
  • চানাচুর এর ডিজাইন কামরাঙ্গা, লম্বা ঝুরি, চিকন ঝুরি বুন্দিয়া, বানানোর ডাইস পরিস্কার করে ধুয়ে মুছে শুকিয়ে নিতে হবে।

[picture]

প্রণালী 

- টাটকা বেসন চেলে নিতে হবে। এতে কালিজিরা ও তেল দিয়ে ময়ান করে লবন আর পানি দিয়ে ঘন গোলা করে নিতে হবে।

- কড়াইয়ে তেল গরম করে চানাচুর ডাইসের উপর বেসনের গোলা রেখে হাতে চেপে চেপে তেলের উপর ফেলতে হবে।

- ভালো করে ভাজা হয়ে গেলে তুলে কিচেন টাওয়েল এর উপর রাখতে হবে যেন বাড়তি তেল চলে যায়।

- মোটা ডিজাইনগুলো ভাজা হলে বেসনের গোলায় ৪ চামচ পানি দিয়ে একটু পাতলা করে নিতে হবে।

- এটা দিয়েই এবারে চিকন ছাচের ঝুরি বানাতে হবে।

- সবশেষে আবারো অল্প পানি দিয়ে বেসনের গোলাটা পাতলা করে বুন্দিয়া ভেজে নিতে হবে।

- বেসন পর্ব শেষ হলে ঐ তেলেই বাদাম ভেজে নিবো।

- তেল খুব গরম করে চিড়া মুচমুচে করে ভেজে তুলে নিবো।

- এভাবে সব ভাজা হয়ে গেলেই মুল কাজ শেষ।

- এবার মসলা মেশানোর পালা। বাকি সব মসলাগুলো চানাচুর গরম থাকতে থাকতেই ভালো করে হাতে ডলে মিশিয়ে নিতে হবে।

- ব্যাস হয়ে গেল মজার ঝাল ঝাল চটপটে চানাচুর। খুব টেস্টি হাতে বানানো চানাচুর। আশাকরি এভাবে বানিয়ে দেখবেন সবাই।

শুভ কামনা সকলের জন্য।

ছবি - প্লেসঅফঅরিজিন ডট কম

রেসিপি - খুরশীদা রনী

সম্পর্কিত লেখা

রূপচর্চায় বেসন
বিউটি টিপস

রূপচর্চায় বেসন

আমাদের কিচেনে থাকা কয়েকটা কমন জিনিসের মধ্যে বেসন হচ্ছে একটি। কিন্তু এর কাজ যে শুধু ভাজাপোড়া বা বিভিন্ন খাবার তৈরিতে তা কিন্তু নয়, এর বাইরেও বেসনের রয়ে...

বুন্দিয়ার লাড্ডু রেসিপি
রেসিপি

বুন্দিয়ার লাড্ডু রেসিপি

মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কারও জন্যে পছন্দের পরিমাপ টা বেশি, কারও জন্যে পরিমাপ টা তুলনামূলক ভাবে কম। পার্থক্য কিন্তু শুধু এতটুকুই। তবে...

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস
চা – নাস্তা

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস

চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্না করা খুব সহজ, শুধু সঠিকভাবে রান্না করার রেসিপিটা জানলেই হয় । মজার চাইনিজ ভেজিটেবল এগ ফ্রাইড রাইস রান্নার রেসিপিটি...

আরও পড়ুন

মতিচুরের লাড্ডু
ডেজার্ট

মতিচুরের লাড্ডু

ছেলেবেলায় এই মিষ্টি খাওয়া হত অনেক! কিন্তু আজকাল মিষ্টির দোকানে এই মিষ্টি পাওয়া গেলেও সেই স্বাদ পাওয়া যায় না বললেই চলে। তাই আজকের রেসিপি আয়োজনে রয়েছে...

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই
ডেজার্ট

চিড়ার পায়েস | মনোলোভা মিষ্টি স্বাদ পাবেন ঘরে বসেই

চিড়া মানেই চিড়ার মোয়া অথবা মিষ্টি দই আর চিড়া। বাঙালির খাবারে চিড়ার দৌড় এই দু’ভাবেই মূলত ছিল। কিন্তু চিড়া দিয়ে যে দারুণ মজার পায়েসও হয়, তা কি জানেন? সে...

জিভে জল আনা দই বড়া!
চা – নাস্তা

জিভে জল আনা দই বড়া!

এর নাম শুনলেই বিশেষ করে মেয়েদের জিভে জল এসে যায়। আমারও খুব প্রিয় একটা খাবার এর আইটেম। আপনাদের সঙ্গে শেয়ার করলাম । আশা করি সবাই বানিয়ে জানাবেন কেমন হয়...

কাঁচা আমের ৩টি আচার
রেসিপি

কাঁচা আমের ৩টি আচার

কাঁচা আমের আচার সবারই পছন্দ। আমের আচার দেওয়ার উপযুক্ত সময় এখনই । কাঁচা আম বাজারে পাবেন আর মাত্র কিছুদিন। তাই বানিয়ে ফেলুন কাঁচা আমের কয়েকটি আচার,...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

…