ঘরেই বুন্দিয়া তৈরির ভীষণ সহজ রেসিপি

sub-editor · May 16, 2016 · 1 min read

ঘরেই বুন্দিয়া তৈরির ভীষণ সহজ রেসিপি

[topbanner]

বুন্দিয়ার লাড্ডু হোক বা পরোটার সাথে রঙিন বুন্দিয়া, দুটোই সমান পছন্দের ছেলে- বুড়ো সবার কাছে। এই যে এত মজার বুন্দিয়া, সেটা তৈরি করা কিন্তু ভীষণ সহজ। অবাক হচ্ছেন? অবাক হবার কিছু নেই, আক্ষরিক অর্থেই বুন্দিয়া তৈরি ভীষণ সহজ। আর উপকরণ লাগে মাত্র ৩টি। বেসন, চিনি ও তেল। আসুন, আজ জেনে নিই, নিজের ঘরেই বুন্দিয়া তৈরি ভীষণ সহজ এক রেসিপি। আজ থেকে দোকানের অস্বাস্থ্যকর বুন্দিয়া কেনা একদম বন্ধ!

‎উপকরণ

  • ছোলার ডালের বেসন – দেড় কাপ
  • বেকিং পাউডার – আধা চা চামচ
  • গহলুদ ফুড কালার বা জাফরান – সামান্য ( নাও দিতে পারেন )
  • চিনি – দেড় কাপ
  • তেল – ভাজার জন্য

[picture]

‎প্রণালী

- বেসনে বেকিং পাউডার মিশিয়ে নিন। এবার এর ভেতর দেড় কাপ পানি দিয়ে খুব ভাল করে ফেটিয়ে নিন। - বাটিতে পানি দিয়ে গুলানো বেসন অল্প করে পানিতে ফেলুন । বেসন যদি পানিতে ভেসে উঠে তাহলে বুঝবেন বেসনে পানির পরিমান ঠিক আছে। আর বেসন যদি পানিতে ভেসে না ওঠে তাহলে আরও অল্প একটু পানি দিয়ে বেসন ফেটিয়ে নিবেন। - বেসনের গোলায় ফুড কালার বা জাফরান মিশিয়ে নিন। - এবার কড়াইতে ২ কাপ সয়াবিন তেল গরম করুন । বুন্দিয়া ভাজার ঝাঁঝরিতে কিছু গোলানো বেসন নিন, এবার ঝাঁঝরির হাতল কড়াইয়ের ধারে ঠুকে ঠুকে তেলের ভিতর বুন্দিয়া ফেলুন। - এক বারে বেশি বুন্দিয়া তেলে ছাড়বেন না। বুন্দিয়া বাদামি রঙ হলে তেল থেকে তুলে কিচেন টিস্যুর উপরে রাখুন। - এবার একটি কড়াইতে চিনির সাথে দেড় কাপ পানি দিয়ে সিরা তৈরি করে নিন । গরম সিরায় বুন্দিয়াগুলো ঢেলে দিন । অল্প আঁচে কিছু সময় নাড়ুন। বুন্দিয়া নরম হলে সিরা থেকে তুলে প্লেটে ঢেলে ঠাণ্ডা করে পরিবেশন করুন।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

বুন্দিয়ার লাড্ডু রেসিপি
রেসিপি

বুন্দিয়ার লাড্ডু রেসিপি

মিষ্টি খেতে আমরা কম বেশি সবাই পছন্দ করি। কারও জন্যে পছন্দের পরিমাপ টা বেশি, কারও জন্যে পরিমাপ টা তুলনামূলক ভাবে কম। পার্থক্য কিন্তু শুধু এতটুকুই। তবে...

রূপচর্চায় বেসন
বিউটি টিপস

রূপচর্চায় বেসন

আমাদের কিচেনে থাকা কয়েকটা কমন জিনিসের মধ্যে বেসন হচ্ছে একটি। কিন্তু এর কাজ যে শুধু ভাজাপোড়া বা বিভিন্ন খাবার তৈরিতে তা কিন্তু নয়, এর বাইরেও বেসনের রয়ে...

মতিচুরের লাড্ডু
ডেজার্ট

মতিচুরের লাড্ডু

ছেলেবেলায় এই মিষ্টি খাওয়া হত অনেক! কিন্তু আজকাল মিষ্টির দোকানে এই মিষ্টি পাওয়া গেলেও সেই স্বাদ পাওয়া যায় না বললেই চলে। তাই আজকের রেসিপি আয়োজনে রয়েছে...

ঝাল চটপটে মজার চানাচুর
চা – নাস্তা

ঝাল চটপটে মজার চানাচুর

রাস্তার পাশে দাড়িয়ে প্রায়ই চানাচুর ভাজা খাওয়া হয় নিশ্চয়ই। স্বাস্থ্যের কথা মাথায় রেখে অনেক সময় দোকান থেকেও কিনে আনা হয় মুচমুচে চানাচুর। কিন্তু তাও আসলে...

আরও পড়ুন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

বুন্দিয়া
ভিডিও

বুন্দিয়া

ইফতারের মজার সব আইটেমগুলোর মধ্যে এটি একটি। বুন্দিয়া প্রাচীন মিষ্টিগুলোর মধ্যে একটি। একে অনেকে 'মিহিদানা' বা 'বুরিন্দা'-ও বলে থাকে। এর রেসিপি-টাও সহজ।...

ডিমের চাট
চা – নাস্তা

ডিমের চাট

'চাট'- শুনলেই একটা টক-মিষ্টি-ঝাল এর এক অসম্ভব মজাদার খাবারের কম্বিনেশন চোখে ভেসে ওঠে। আর তার সাথে ডিম যোগ হলে? মুখে পানি চলে আসার মতই একটি ডিস এটি। রে...

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে
ত্বকের যত্ন

বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে ৭টি ঘরোয়া ফেইস প্যাকে

নববর্ষ প্রায় এলো বলে। নতুন বছরকে বরণ করার জন্য নতুন শাড়ি, চুড়ি, সব রেডি। আপনি তো রেডি কিন্তু আপনার ত্বকও কি রেডি? বৈশাখে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে...

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি
ত্বকের যত্ন

 ৩ টি ন্যাচারাল হোমমেইড উপটান রেসিপি

উপটান ঐতিহ্যগতভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি এবং ত্বক পরিষ্কার এবং প্রদীপ্ত রাখার জন্য এর জনপ্রিয়তা অনেক। এটি ত্বককে ভেতর থেকে উজ্জ্বল ও কোমল করে ত...

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য ব...

…