২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন

Munia · Mar 04, 2025 · 1 min read

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড: যা কিছু নতুন

মেকআপ নিয়ে বরাবরই আমার বেশ আগ্রহ! যেকোনো অকেশনে নতুন নতুন ট্রেন্ড ফলো করে ডিফারেন্ট মেকআপ লুকস ক্রিয়েট করতে আমি খুবই পছন্দ করি। যারা আমার মতো মেকআপ ট্রেন্ড নিয়ে জানতে পছন্দ করেন এবং পুরো বছরজুড়ে নিজেকে স্পেশালভাবে প্রেজেন্ট করতে চান, তাদের জন্য ২০২৫ এর জনপ্রিয় কিছু মেকআপ ট্রেন্ড নিয়ে আজকের ফিচার।

২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড

স্যাটিন ফিনিশ বেইজ মেকআপ

ম্যাটও নয়, গ্লোয়িংও নয়- ২০২৫ সালের বেইজ মেকআপ ট্রেন্ডে আছে স্যাটিন ফিনিশ বেইজ! কেন জানেন? কারণ স্যাটিন ফিনিশ দেয় এমন ফাউন্ডেশন ও কনসিলার ইউজ করলে বেইজ মেকআপ অতিরিক্ত কেকি হয় না কিংবা কিছুক্ষণ পর সরেও যায় না, বরং একদম ন্যাচারাল লাগে দেখতে। আপনার স্কিন টাইপ ড্রাই, অয়েলি বা কম্বিনেশন যেটাই হোক না কেন, স্যাটিন ফিনিশের বেইজ মেকআপ প্রোডাক্ট ইউজ করতে পারবেন নিশ্চিন্তে। তাই এবারের বৈশাখ কিংবা ঈদে লং-লাস্টিং ও ন্যাচারাল মেকআপ লুক ক্রিয়েট করতে চাইলে বেছে নিতে পারেন স্যাটিন ফিনিশ প্রোডাক্টস!

ডিফাইনড আইব্রো

আইব্রো ট্রেন্ডে প্রায় প্রতিবছরই পরিবর্তন আসে। যেমন, বিগত বছর জুড়ে ন্যাচারালি আইব্রো ড্র করার ট্রেন্ড থাকলেও এ বছর সবাই প্রিফার করছেন ফেইসের শেইপ অনুযায়ী ডিফাইনড আইব্রো, যে কারণে আবার জনপ্রিয়তায় ফিরেছে আইব্রো পমেড। তবে ডিফাইনড আইব্রো আর্ট করার ক্ষেত্রে নিজের ফেইস শেইপ অনুযায়ী আর্ট করা খুবই গুরুত্বপূর্ণ, কারণ তা না হলে পুরো মেকআপ লুক দেখতে অতিরিক্ত আর্টিফিশিয়াল মনে হয়। তাই আইব্রো আর্ট করার সময় এ বিষয়টি অবশ্যই খেয়াল রাখুন।

কালারফুল আইলুক

গত বছর নিউট্রাল আইলুক বেশ ট্রেন্ডি থাকলেও এই বছর আই মেকআপের ক্ষেত্রে কালারফুল শেইডস প্রিফার করছেন অনেকেই। বিশেষ করে প্যাস্টেল পিংক, ম্যাজেন্টা, ব্লু কিংবা মিন্ট গ্রিন এই শেইডগুলো এখন খুবই ট্রেন্ডি! আইলাইনারের ক্ষেত্রে ব্ল্যাকের পাশাপাশি এখন কালারফুল আইলাইনার রাজত্য করছে সমানভাবে! আইশ্যাডোর কালারের সাথে কনট্রাস্ট করে কিংবা চোখের ইনার কর্নারে একটু পপ অফ কালার আনতে ডিফারেন্ট কালারের লাইনার দেখতে খুবই এলিগ্যান্ট লাগে।

তো সব মিলিয়ে বলা যেতে পারে, ট্র‍্যাডিশনাল আই মেকআপের চাইতে সবাই এই বছর একটু এক্সপেরিমেন্টাল লুকই বেশি পছন্দ করছেন। তাই সামনের কোনো অকেশনে কমফোর্ট জোন থেকে বের হয়ে একটু কালারফুল আইলুক ক্রিয়েট করে নিজেকে সবার চেয়ে স্পেশালভাবে প্রেজেন্ট করতে পারেন আপনিও!

ন্যাচারাল লুকিং আইল্যাশ

ঘন আইল্যাশের ক্রেজ থেকে সরে এসে এই বছর জনপ্রিয় হয়েছে ন্যাচারাল লুকিং আইল্যাশ ট্রেন্ড। ফলস ল্যাশের ক্ষেত্রে অতিরিক্ত লম্বা ও ভলিউমিনাস ল্যাশের ডিমান্ড এখন সেভাবে নেই বললেই চলে। বরং যে আইল্যাশ চোখের শেইপের সাথে মানানসই এবং পরার পর আই মেকআপ ঢেকে যাবে না, সেরকম ন্যাচারাল ফলস ল্যাশই আছে চাহিদার শীর্ষে।

একইসাথে পরিবর্তন এসেছে মাশকারা অ্যাপ্লিকেশন টেকনিকেও! কয়েক লেয়ার মাশকারা দিয়ে ক্লাম্পি আইল্যাশের চাইতে এক বা দুই লেয়ার মাশকারা অ্যাপ্লাই করে আইল্যাশ যতটুকু সম্ভব ন্যাচারাল রাখতেই পছন্দ করছেন সবাই।

লিপগ্লস

লিপস্টিকের ক্ষেত্রে সবার পছন্দের তালিকার শুরুর দিকে ম্যাট লিপস্টিক থাকলেও এখন কিন্তু ট্রেন্ডে লিপগ্লস রীতিমতো ভাইরাল! বিশেষ করে ম্যভ বা বেরি শেইডের লিপগ্লস কম বেশি সবাই ট্রাই করে দেখছেন। এবার আমার পার্সোনাল ফেভারিট লিপগ্লস হ্যাকটি শেয়ার করি। যেকোনো ডার্ক শেইডের লিপ লাইনার দিয়ে ঠোঁটের চারপাশ লাইন করে এবং মাঝের কিছুটা অংশ ফিল করে তার উপর লিপগ্লস অ্যাপ্লাই করতে পারেন, এতে করে লিপগ্লস সারাদিন স্টে করবে আর দেখতেও ক্ল্যাসি লাগবে।

লাতিনা মেকআপ, মেটালিক মেকআপ লুক এগুলোও এখন বেশ ভাইরাল। এটুকুই ছিলো ২০২৫ এর জনপ্রিয় মেকআপ ট্রেন্ড নিয়ে আজকের আলোচনা। পরিশেষে বলতে চাই, যারা নিজেদের মেকআপ লুকে একটু চেঞ্জ আনতে চাচ্ছেন, তারা এই ট্রেন্ডগুলোর মধ্য থেকে নিজেদের পছন্দের ট্রেন্ডটি ফলো করে দেখতে পারেন। তবে একটি বিষয় ভুলে গেলে চলবে না, সেটি হলো ফ্ললেস মেকআপের জন্য সবার আগে প্রয়োজন হেলদি স্কিন। তাই নিজেদের স্কিন টাইপ ও স্কিন কনসার্ন বুঝে নিয়মিত স্কিন কেয়ার করতে ভুলবেন না। কারণ, স্কিন সুন্দর, তো মেকআপও পারফেক্ট!

ছবি- সাজগোজ লেখা- সুমাইয়া দোলা

সম্পর্কিত লেখা

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন
বিউটি টিপস

পাতলা আইব্রো ঘন করার ৮টি ন্যাচারাল ও ইফেক্টিভ সল্যুশন

সাধারণত আমরা কাউকে যখন নোটিশ করি, তখন ফেইসের যে ফিচারটি সবার আগে নজরে আসে তা হলো চোখ। কি ঠিক বললাম তো? শার্প বা পারফেক্ট আইব্রো নজর কাড়ে সবারই। আপনি য...

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?
বিউটি টিপস

আইব্রোর সৌন্দর্য বৃদ্ধি করতে ৫টি করণীয় জানেন কি?

চোখের ভাষা পাল্টাতে সুন্দর চোখে সামঞ্জস্যপূর্ণ ভ্রু আনে অনন্য মাত্রা। আইব্রো পোষ মানাতে প্লাক যে করতেই হবে তা কিন্তু নয়। তবে তা অসুন্দর, এলোমেলো হলে অ...

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?
মেকআপ

কেমন হতে পারে এবারের ঈদের ট্রেন্ডি মেকআপ?

বছর ঘুরে আবার ঈদ আমাদের দরজায় কড়া নাড়ছে। তাই ঈদকে ঘিরে চলছে সবার নানা রকম প্রস্তুতি। ঈদের দিনকে সুন্দর করে তুলতে পোশাক ও জুয়েলারির সাথে চাই মানানসই মে...

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!
সম্পাদকের পছন্দ

পারফেক্ট আইব্রো পেতে কার্যকরী ৪টি টিপস ও ট্রিকস!

খুব সুন্দর করে নিজেকে সাজিয়েছেন, কিন্তু ভ্রু জোড়া ঠিকঠাক নেই বা ভ্রুর আকৃতি মুখের সঙ্গে মানানসই হচ্ছে না! তাহলে ওভারঅল লুকটা কেমন লাগবে, ভাবুন তো? শু...

আরও পড়ুন

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক
মেকআপ

ওয়াটারপ্রুফ ও স্ম্যাজপ্রুফ মেকআপ লুকের জন্য ফলো করুন ১০টি টেকনিক

ধরুন, খুব সুন্দর করে সেজেগুজে বিয়ের প্রোগ্রামে গেলেন। এখন হঠাৎ যদি কোনোভাবে পানি লেগে অথবা ঘামের কারণে ফেইসের মেকআপ উঠে যেতে শুরু করে, তাহলে প্রোগ্রা...

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?
মেকআপ

নতুন বউয়ের মেকআপ কিটে কোন কোন প্রোডাক্টস না থাকলেই নয়?

বিয়ের দিনটি মেয়েদের জীবনের বিশেষ দিনগুলোর মধ্যে একটি। তাই বিয়ের মেকআপও হতে হবে একদম পারফেক্ট। অনেকেই আছেন যারা ঘরে বসে বিয়ের মেকআপ করতে চান, কিন্তু বু...

৯টি স্কিন প্রবলেম হতে পারে সঠিকভাবে মেকআপ রিমুভ না করলে!
ত্বকের যত্ন

৯টি স্কিন প্রবলেম হতে পারে সঠিকভাবে মেকআপ রিমুভ না করলে!

প্রতিদিনকার মেকআপ হোক বা পার্টি মেকআপ, দিনশেষে মেকআপ না তুললে স্কিনের যে বারোটা বাজবে সেই কথা কিন্তু বারবারই বলেন এক্সপার্ট-রা। তবুও আমাদের অনেকেই মেক...

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস
মেকআপ

অয়েলি ও একনে প্রন স্কিনের জন্য মেকআপ টিপস ও ট্রিকস

মুখে ব্রণ হয়েছে, তাই বলে কি সাজবো না? অনেকের ক্ষেত্রেই দেখা যায় মেকআপ করার কিছুক্ষণের মধ্যেই স্কিন তেলতেলে হয়ে কালচে দেখাচ্ছে! বিশেষ করে আমাদের যাদের...

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ
মেকআপ

টিনেজার্স গ্ল্যাম মেকআপ লুক ক্রিয়েট করার ৭টি সহজ ধাপ

কলেজে ফেয়ারওয়েল পার্টিতে পরার জন্য মায়ের একটি শাড়ি অনেক আগে থেকেই সিলেক্ট করে রেখেছে সাবিহা। সাথে ম্যাচিং ঝুমকা, গলার মালা আর চুড়িও কেনা হয়ে গেছে।...

…