এক জোড়া মোহনীয় চাহনি

sub-editor · Feb 06, 2017 · 1 min read

এক জোড়া মোহনীয় চাহনি

চোখ এমন একটা অঙ্গ, যা ছাড়া আমাদের জীবন অপরিপূর্ণ। এক জোড়া মোহনীয় চাহনি সৌন্দর্যকে বাড়িয়ে তুলে অনেকাংশে। এ জন্যেই তো চোখকে সাজিয়ে তুলতে আমাদের কতো তোরজোড়। কিন্তু ডার্ক সার্কেল আমাদের চোখের জন্যে এমন একটি সমস্যা, যা আমাদের চোখের সৌন্দর্য পুরোটাই নষ্ট করে দেয়।  চোখের পাতা এবং চোখের নিচে কালচে দাগ হয়ে যাওয়াকেই ডার্ক সার্কেল বলা হয়। এর কিছু কারণ তো রয়েছেই। অতিরিক্ত টেনশন, রাত জেগে থাকা বা বেশি রাত করে ঘুমতে যাওয়া, প্রতিদিনকার অনিয়ম ইত্যাদি দায়ী। আর এটি একবার হয়ে গেলে সহজে যেতে চায় না। তাই বলে ডার্ক সার্কেল নিয়ে ঘুরে বেড়াবেন? তা তো হতে পারে না।  তাই আজকে জানাবো, কীভাবে ডার্ক সার্কেল দূর করবেন।

কিছু কথা বলে রাখা ভালো, চোখেরে ত্বক বেশ সংবেদনশীল তাই কখনই সস্তা মেকাপ প্রোডাক্ট ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত। অনেক সময় সস্তা মেকাপ প্রোডাক্ট ব্যবহার করার কারণে ত্বক বার্ন হয়ে কালো হয়ে যায় সেই দাগ তোলা বেশ কঠিন হয়ে পড়ে।  আজ প্রাকৃতিক উপাদান দিয়ে কীভাবে চোখের ডার্ক সার্কেল দূর করবেন তাই লেখার চেষ্টা করব। তবে এই আই সিরামের পাশাপাশি চোখের সৌন্দর্য দীর্ঘ সময়ের জন্য ধরে রাখতে চাইলে ভালো মানের কিছু আই ক্রিম ব্যবহার করার কথা বলব। আই ক্রিম চোখের ত্বকে ভেতর থেকে নারিশ করার মাধ্যমে বলি রেখাসহ কালো দাগ দূর করতে সাহায্য করে। [picture]

এবার আসা যাক আই সিরামটি তৈরির প্রক্রিয়ায়। প্রথমে দেখে নিই, কী কী উপাদান লাগছে-

  • শসার রস (শসার রস চোখের এড়িয়া ঠান্ডা রাখতে সাহায্য করে।)
  • আলুর রস (আলুর রস চোখের ডার্ক সার্কেল রিমুভ করবে।)
  • অ্যালোভেরা জেল (অ্যালোভেরা জেল আমাদের আই এড়িয়া কুল এবং সুদিং ফিল দিবে)
  • ক্যাস্টর অয়েল (ক্যাস্টর অয়েল ব্লাড সার্কুলেশন বাড়িয়ে তোলে, যা ডার্ক সার্কেল দূর করতে হেল্প করে।)
  • ছোট ঢাকনাসহ কৌটো

প্রথমে শসা এবং আলু গ্রেট / ব্লেন্ড করে নিন এবং এর থেকে জুসটা ছেঁকে নিন। যেন প্রত্যেকটি ১ চা চামচ পরিমানে হয়। এবার একটি ছোট বাটিতে ১ চা চামচ শসার রস, ১ চা চামচ আলুর রস, হাফ চা চামচ ক্যাস্টর অয়েল, ১ চা চামচ অ্যালোভেরা জেল নিন। একটি চামচের সাহায্যে উপকরণগুলো ভালোভাবে মেশাতে থাকুন। যাতে অ্যালোভেরা জেল এবং ক্যাস্টর অয়েল খুব ভালোভাবে মিশে যায়। ২-৩ মিনিট ধরে ভালো করে মেশানোর ফলে মিশ্রণটি অনেকটা ঘন লিকুইডে পরিণত হবে। এবার এই মিশ্রণটি একটি ছোট কৌটাতে ঢেলে নিন। ব্যস, আপনার আই সিরাম প্রস্তুত।

ব্যবহারবিধি:

এই আই সিরামটি রাতের বেলা ব্যবহারে ভালো ফল পাওয়া যাবে। রাতে মুখ পরিষ্কারের পর, আপনার রিং ফিংগারে একটু আই সিরাম নিয়ে আপনার ডার্ক সার্কেল এর উপর লাগান এবং হালকা হাতে ম্যাসাজ করুন ১-২ মিনিট। এর পর সারারাত রেখে দিন। এই আই সিরামটি প্রতিদিন রাতে ব্যবহার করতে হবে। তাহলেই ভালো ফল পাওয়া যাবে। এই সিরামে ব্যবহৃত বেশির ভাগ উপাদান পচনশীল তাই ১ সপ্তাহের মতো ভালো থাকবে। তাই  এতে ব্যবহৃত উপাদানগুলো পরিমাণে অল্প নেয়া হয়েছে। এক সপ্তাহ অন্তর অন্তর এই আই সিরামটি তৈরি করে নিন।

ছবি -  ল্যান্সকুইনপ্রোডাকশন 

লিখেছেন - জান্নাতুল মৌ

সম্পর্কিত লেখা

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে
ত্বক

জেনে নিন, চোখের যত্নে তিন ধরণের আই কেয়ার প্রোডাক্ট সম্পর্কে

মেকাপ আর স্কিন কেয়ারের জন্য অনেক কিছুই তো করা হয়। আলাদা করে চোখের কথা ভেবে যত্ন নেওয়া আর হয়না। মুখের ত্বকের চেয়ে চোখের ত্বক ১০ গুণ বেশি পাতলা হয়। আর ত...

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?
ত্বকের যত্ন

চোখের যত্নে আই ক্রিম কেন ও কীভাবে ইউজ করবেন?

সকালে ঘুম থেকে উঠে দেখলেন চোখের নিচের ডার্ক সার্কেলটা বেশ ভিজিবল লাগছে। আবার রাতে ঘুমাতে যাওয়ার আগেও সেইম অবস্থা! কেন সব সময় এই ডার্ক সার্কেল বোঝা যায়...

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী
রিভিউ

বাজেটের মধ্যে চোখের মেক-আপ সামগ্রী

চোখ মুখের একটি অংশ। মেক-আপের ক্ষেত্রে চোখের সাজটি সব চেয়ে গুরুত্বপূর্ণ। পার্লারে সাজতে গেলে চোখের সাজে অর্ধেক সময় চলে যায়। আজকের পোস্টটি হলো কম দাম...

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!
বিউটি টিপস

৭ উপায়ে দূর হবে চোখের নিচের ফোলাভাব ও কালো দাগ!

কথিত আছে, “চোখ যে মনের কথা বলে”! চোখ মনের কথা না বললেও, সুন্দর একজোড়া চোখ সবার নজর কাড়ে। সুন্দর চুল ও ত্বক যেমন রমণীদের সৌন্দর্য প্রকাশে অবদান রাখে, ঠ...

আরও পড়ুন

মেকআপ ছাড়াই ডার্ক সার্কেলের ভিজিবিলিটি কীভাবে কমিয়ে আনা যায়?
ত্বকের যত্ন

মেকআপ ছাড়াই ডার্ক সার্কেলের ভিজিবিলিটি কীভাবে কমিয়ে আনা যায়?

অফিসে বসে সারাদিন অথবা রাতে ল্যাপটপ বা ডেস্কটপের সামনে গভীর রাত পর্যন্ত কাজ করা আমাদের অনেকেরই নিত্যদিনের রুটিন। এতে চোখের বিশ্রাম একদমই হয় না। আবার অ...

আই ক্রিম ব্যবহারের ৫টি উপকারিতা জানা আছে কি?
চোখের সাজ

আই ক্রিম ব্যবহারের ৫টি উপকারিতা জানা আছে কি?

মেয়েদের যদি জিজ্ঞেস করা হয় কীভাবে চোখের যত্ন নেন তাহলে অধিকাংশ মেয়েরই উত্তর হয় ঠিক এমন- মুখে সাধারণত যে ক্রীম ব্যবহার করি তাই চোখে মেখে নেই। চোখের জন্...

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!
ত্বকের যত্ন

ডার্ক সার্কেল থেকে মুক্তি পেতে আমন্ড অয়েলের ৪টি প্যাক!

সুন্দর চোখ সবসময়ই চিত্তাকর্ষক হয়। সুতরাং, চোখের চারপাশের ত্বক স্বাস্থ্যকর এবং দীপ্তিশীল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, আমাদের যাচ্ছেতাই লাইফস্টাইল-...

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!
চোখের সাজ

৭ ধরনের আই মেকআপ | সাজে আনুন ট্রেন্ডি ও গর্জিয়াস লুক!

আই মেকআপ স্টাইল হল মেকআপ-এর মধ্যে আমার সব থেকে পছন্দের পার্ট। কারণ, সুন্দর একটি আই মেকআপ পুরো লুকটাকেই চেঞ্জ করে দিতে পারে। আমারতো ভিন্ন ভিন্ন স্টাইলে...

চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?
ত্বকের যত্ন

চোখের নিচে কালো দাগ দূর করতে আই প্যাচ কিভাবে বানাবেন?

একটা ফ্রেশ লুক এ বাঁধা দিতে ওস্তাদ হলো চোখের নিচে কালো দাগ বা ডার্ক সার্কেল! আমি জানি, অনেক মেয়েরাই এই সমস্যার ভুক্তভোগী। সবসময় তো আর মেকআপ করে ডার্ক...

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম
রিভিউ

ডার্ক সার্কেল এবং রিংকেল কমানোর যাদুকরী ৪টি আই ক্রিম

চোখের নিচে ভাঁজ বা রিংকেল, কালো দাগ বা ডার্ক সার্কেল এবং চোখের নিচে ফোলা ভাব নিয়ে আমরা অনেকেই চিন্তিত। অফিসের কাজ, পড়াশুনার প্রেসার অথবা পর্যাপ্ত পরিম...

…