হাতের ত্বকের যত্ন

সাজগোজ উপ সম্পাদক · Aug 24, 2015 · 1 min read

হাতের ত্বকের যত্ন

কারো দিকে তাকালে প্রথমেই চেহারার দিকে চোখ যায় তারপর হাতের দিকে। আর সেই হাতই যদি রোদে পোড়া বা কালো দেখায় তাহলে নিজের কাছেই দেখতে খারাপ লাগে। আর সুন্দর থাকার প্রথম শর্ত হচ্ছে ত্বকের যত্ন। কিন্তু ত্বককে দাগহীন রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমরা সারাদিনের বেশি ভাগ সময়টাই ঘরের বাইরে থাকি, এছাড়াও অনেক কাজেই আমাদের ব্যস্ত থাকতে হয়। সময় বের করে মুখের যত্ন নেয়া হলেও খুব একটা হাতের যত্ন নেয়া হয় না। অনেক সময় চোখে পড়ে যে মুখের সাথে হাতের রঙ মিলছে না। এই সমস্যাটা রোদে পুড়লে বেশি হয়। হাতে বাদামি ও এক ধরনের ছোপ পড়ে। আঙুলের মাঝে, গোড়ালিতে ও নখে কালো ছোপ পড়তে দেখা যায়। এক্ষেত্রে প্রাকৃতিক যত্নের কোনো বিকল্প নেই।

এই সমস্যাগুলো দূর করতে ঘরে বসেই কিছু পদ্ধতি অবলম্বন করা যায়। এতে সময় কম লাগবে এবং খরচও কম হবে। তাহলে জেনে নেই হাতের কালো দাগ দূরীকরণের কয়েকটি পদ্ধতি।

[picture]

লেবুর রস-

  • সর্বপ্রথমেই বলা যায় কালো দাগ দূর করতে লেবুর রসের তুলনা হয় না। এক্ষেত্রে  রোদ থেকে ফিরে এসে প্রথমে হাত ভালো করে ধুয়ে নিন। এরপর একটা লেবু কেটে তা খোসা সহ রস আঙ্গুলে ভালো ভাবে ঘষতে থাকুন। কিছুক্ষণ ঘষে ২০ থেকে ২৫ মিনিট রেখে দিন। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিন।
  • একটা লেবু চিপে এর সাথে এক চামচ চিনি মিশিয়ে নিন। এবার এটা আঙ্গুলের ভাঁজে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। হালকা গরম পানি দিয়ে ঘষে ঘষে তুলে নিন। এটি ন্যাচারাল স্ক্রাব হিসেবে কাজ করবে।
  • হাতের পোড়া দাগ দূর করতে অর্ধেক লেবুর রসের সাথে ১ চা চামচ মধু মিশিয়ে পেষ্ট তৈরি করে নিন। এবার এই পেস্ট কালো ছোপ ও আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর কুসুম গরম পানিতে ধুয়ে নিন।

হলুদ গুঁড়া-

  • দাগ দূর করতে হলুদের বিকল্প নেই। প্রথমে এক চামচ হলুদ গুঁড়ার সাথে ১ চা চামচ লেবুর রস মিশিয়ে নিন। এবার এটি আঙ্গুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করুন। ৩০ মিনিট পর লেবুর রস দিয়ে ঘষে তুলে নিয়ে ঠান্ডা পানিতে হাত পা ধুয়ে নিন। এটি আপনার হাতের ত্বককে আরো টানটান করে।

এলোভেরা জেলো-

  • একটা এলোভেরা কেটে জেলো বের করে নিন। এবার এটা আঙ্গুল ও আক্রান্ত জায়গায় লাগিয়ে ৪০ মিনিট অপেক্ষা করে হাত ধুয়ে নিন। এতে করে হাত অনেক টানটান ও মসৃণ হবে।

লোশন-

  • রাতে ঘুমানোর আগে বরফের সাথে লোশন মিশিয়ে হাতে ১০ মিনিট লাগিয়ে নিন। তারপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে আপানার ত্বক কোমল আর মসৃণ হবে।

প্যাক:

  • শশা, টমেটো এবং লেবুর রসের সাথে চন্দন গুঁড়ো মিশিয়ে হাতে লাগান আর ১৫ মিনিট পরেই দেখুন কালচে পড়া হাত পায়ের উজ্জ্বলতা।
  • প্লেন টক দই হাতে মেখে কিছুক্ষণ অপেক্ষা করুন তারপর ধুয়ে ফেলুন। এটি সানটান কমাতে সাহায্য করবে।
  • কাঁচা আলুর রস ব্যবহার করলে হাতের লাবণ্য ফিরে পাওয়া যাবে।

এছাড়া সবচেয়ে প্রয়োজনীয় কাজ হলো হাত সব সময় পরিষ্কার রাখা। কারণ পরিষ্কার না থাকলে জীবাণুরা সহজেই ক্ষতি করবে।

এভাবে সপ্তাহে অন্তত দুই দিন সঠিকভাবে হাতের যত্ন নিলে অবশ্যই ভালো ফল পাবেন এবং আপনার হাত হবে সুন্দর ও আকর্ষণীয়।

লিখেছেন-  সোহানা মোরশেদ

ছবি- ফ্রিস্টকফোটোস

সম্পর্কিত লেখা

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়
ত্বকের যত্ন

হাত পায়ের কালো দাগ দূরীকরণে ৫টি ঘরোয়া উপায়

সব সময় সুন্দর ও আকর্ষনীয় থাকার প্রথম শর্ত হচ্ছে দাগহীন ত্বক। কিন্তু ত্বককে দাগহীন ও পরিষ্কার রাখা খুব বেশি সহজ হয় না কারণ আমাদের বেশিরভাগ সময়ই কাজের জ...

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!
গৃহসজ্জা

কাপড়ের দাগ দূর করার ১২টি কার্যকরী উপায়!

কাপড়ের দাগ লাগাটা একটা স্বাভাবিক ব্যাপার। এমন কোন মানুষ নেই যার কাপড়ে বিভিন্নভাবে দাগ লাগে নি। আর সেটি যদি হয় পছন্দের কাপড়, তবে মনটা যেন আরো খারাপ হয়ে...

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!
ত্বকের যত্ন

গলার ছোপ ছোপ দাগ দূর করুন ১টি হোমমেইড প্যাকেই!

গলার ছোপ ছোপ দাগ দূর করে পার্টিতে নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে কে না চায়! আজকাল তাই মেয়েরা ব্লাউজের কাটিং-এ পরিবর্তন এনে নিজেকে অন্যরূপে সাজিয়ে...

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?
ত্বকের যত্ন

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে ঘরে বসেই ব্লিচ কিভাবে করবেন?

ফর্সা ও দাগবিহীন ত্বক পেতে কে না চায়? কিন্তু আয়নায় তাকালেন, সবার আগে চোখ চলে গেল ব্রণের দাগটির দিকে অথবা কালো ছোপটি দৃষ্টি কেড়ে নিল। এক আধ দিন রোদে ঘু...

আরও পড়ুন

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়
বিউটি টিপস

কনুই ও হাঁটুর কালো দাগ কমানোর কয়েকটি সহজ ঘরোয়া উপায়

নিয়মিত ফেইসের যত্ন নেওয়া হলেও হাত-পায়ের ক্ষেত্রে কমবেশি আমরা সবাই উদাসীন। আর এই উদাসীনতার ছাপ পড়ে কনুই এবং হাঁটুতে। এটি সব ধরণের ত্বকে হতে পারে। কনুই...

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!
ত্বকের যত্ন

হাতের ত্বকে রিংকেল পড়া প্রতিরোধ করুন খুব সহজে!

বয়স বাড়ার সাথে সাথে কিন্তু আমাদের স্কিনে আমরা বেশ পরিবর্তন দেখতে পাই। বিশেষ করে আমাদের ফেইসে ও হাতে এটা বেশি প্রকাশ পায়। ত্বকে রিংকেল পড়ে যাওয়া এর মধ্...

বিউটি টিপস

রূপচর্চায় লেবু | ত্বক চুল ও নখের সৌন্দর্য বৃদ্ধিতে ১০টি টিপস!

রূপচর্চায় কত কিছুই তো ব্যবহার করা হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন যে আপনার রান্না ঘরে থাকা লেবু এক্ষেত্রে কতটা উপকারে আসতে পারে? ওজন কমানো থেকে শুরু...

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!
ত্বকের যত্ন

ঘাড়ের অবাঞ্ছিত কালো দাগ দূর করার ৫টি ঘরোয়া উপায়!

আপনার অসামান্য সৌন্দর্যে অনেকটা কালিমা আকারে বসবাস করতে থাকা ঘাড়ের বিশ্রী কালো দাগগুলো নিয়ে চিন্তিত? আপনার সুন্দর সাজপোশাকের সাথে অনেক ইচ্ছে থাকা সত্ত...

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!
ত্বকের যত্ন

পায়ের কালো দাগ দূর করতে পারেন ৭টি টিপস জানলেই!

সিন্ডারেলার গল্পটাতো সবারই জানা আছে। সিন্ডারেলার পায়ে রাজপুত্রের ক্রিস্টালের জুতা পরিয়ে দেয়ার এই গল্পটির মতো সুন্দর একজোড়া পায়ের স্বপ্ন অনেক নারীই দেখ...

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!
ত্বকের যত্ন

হাত ও পায়ের যত্ন হবে এবার অ্যালোভেরার ৮টি প্যাকে!

আমাদের অনেকেরই শরীরের অন্যান্য অংশের তুলনায় হাত ও পা কালো আর অনুজ্জ্বল থাকে। হাত ও পায়ের বেশ কিছু অংশ উন্মুক্ত থাকে বলে সূর্য রশ্মির সংস্পর্শে আসে বেশ...

…