ওজন কমাতে দারুণ কার্যকরী অ্যাপেল সাইডার ভিনেগার

sub-editor · Dec 14, 2015 · 1 min read

ওজন কমাতে দারুণ কার্যকরী অ্যাপেল সাইডার ভিনেগার

ওজন যখন খুব বেশি, তখন ওজন কমাতে কে না চায়? ওজন কমানোর ধারাবাহিকতায় অনেক ধরনের খাবারের কথা মানুষ শুনে এসেছে। বহুকাল ধরেই অনেক ধরনের ফেড ডায়েট এর খাবারগুলো আসছে আবার চলেও যাচ্ছে। কিছু খাবার ওজন অনেক দ্রুত কমালেও, সেই অভ্যাস ছেড়ে দিলে আবার বেড়েও যায়। কিন্তু অ্যাপেল সাইডার ভিনেগার খুব সহজেই ওজন কমানোর কাজে সাহায্য করে কোনরকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়ায়। এটি ওজন কমানোর পর ছেড়ে দিলে, ওজন দ্রুত বাড়ায় না।

নাম থেকেই বোঝা যায়, এটি আপেল এর রস এবং ভিনেগার এর তৈরি। সাধারণত আপেল ওজন কমাতে সাহায্য করে। সেই সাথে ভিনেগার ও একই কাজে মাহির। তাই এদের মিশ্রণটা যে ওজন কমানোর কাজে লাগবে তা বলাই বাহুল্য। আজকাল অনেক সুপরিচিত হলেও অনেকেই জানেন না যে, কীভাবে এটি পান করতে হবে।

কীভাবে খাবেন:

১ থেকে ২ চামচ অ্যাপেল সাইডার ভিনেগার  এর সাথে ১ গ্লাস হাল্কা গরম পানি মিশিয়ে নিন।এই মিশ্রণ ৩ বার খাবার গ্রহণের ৩০ মিনিট আগে পান করুন। তারপর নিয়ম মাফিক খাবার গ্রহণ করুন। তবে কেউ চাইলে এই মিশ্রন এ লেবুর রস এবং মধু মিশিয়ে নিতে পারেন।

তবে খুব বেশি পরিমাণ এ গ্রহণ না করাই ভালো। কারণ সকল ভিনেগারে অ্যাসিটিক এসিড থাকে যা অতিরিক্ত গ্রহনের ফলে গলায় ক্ষতি করতে পারে।

এবার জেনে নিই, এটি আসলে কীভাবে কাজ করে-

(১) এটি ক্ষুদা কমায়ঃ ACV খুব তাড়াতাড়ি খাবারের তৃপ্তি এনে দেয়। ফলে বেশি খাবার গ্রহণ থেকে বিরত থাকা যায়।

(২) ACV রক্ত শর্করাকে কন্ট্রোল করেঃ শরীর এর রক্ত শর্করা যখন স্থির থাকে তখন শুধুমাত্র যখন দরকার তখনই ক্ষুদা অনুভব হয়। অন্যান্য সময় খাবার গ্রহণ এড়িয়ে চলা যায়।

(৩) ACV চর্বি জমাট বাধাকে প্রতিরোধ করেঃযারা প্রতিদিন  অ্যাপেল সাইডার ভিনেগার পান করে তাদের বিপাক ক্রিয়া বেড়েযায় এবং খুব দ্রুত চর্বি বার্ন করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমান এ অরগানিক এসিড এবং এনজাইম রয়েছে যা বিপাক বাড়াতে সাহায্য করে এবং যা চর্বি গলাতেও সাহায্য করে থাকে।

(৪) ইন্সুলিন-এর ক্রিয়াঃ ইনসুলিন চর্বি সঞ্চয়কে প্রভাবিত করে। এই হরমোনটি ব্লাড গ্লুকজ-এর সাথে সম্পর্কিত। এই হরমনের ঘাটতির কারনেই ডায়বেটিস দেখা দেয়। তাই যারা ডায়বেটিস রোগী বিশেষকরে টাইপ  ২ ডায়বেটিস রয়েছে যাদের, তাদের জন্য অ্যাপেল সাইডার ভিনেগার  সাহায্যকারী হিসেবে কাজ করতে পারে।

(৫) শরীরকে রোগ মুক্ত  করতেঃ এই পানীয় টি হজমে সাহায্য করে, সেই সাথে বিপাক হার বাড়িয়ে শরীর থেকে বর্জ্য বের করে দিতে সাহায্য করে। যার ফলে শরীর সুস্থ্য ও রোগ মুক্ত থাকে।

শুধুমাত্র ওজন কমানো ছাড়াও আ্যপেল সাইডার ভিনেগার  গায়ের চামড়া সুন্দর রাখতে, খসখসে ভাব দূর করতে এবং চুল পড়া রোধে সাহায্য করে। তাই গ্রীন টি’র মত এই পানীয়টি করে তুলতে পারে আপনাকে আরো সুন্দর ও আকর্ষণীয়।

লিখেছেন - ফারিয়া ইসলাম

প্রধান পুষ্টিবিদ, খিলগাঁও অবিসিটি ক্লিনিক ও স্মাইল এজ বাংলাদেশ

ছবি -  theportugalnews

সম্পর্কিত লেখা

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?
চুলের যত্ন

চুলের যত্নে অ্যাপেল সিডার ভিনেগার কীভাবে ব্যবহার করবেন?

অনেকের মুখেই আক্ষেপ করে বলতে শোনা যায়, ‘ইশ! যদি এমন একটা ম্যাজিকাল উপাদান পেতাম, যা চুলের সব সমস্যা সমাধান করবে!’ তাদের জন্য বলছি, এমন একটা উপাদান কিন...

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার টোনার | ত্বকের সৌন্দর্য বাড়াতে কতটা কার্যকরী?

আপনি কি জানেন, চারশত পঞ্চাশ খ্রিস্টাব্দের সময়কালে হিপোক্রেটিস বিভিন্ন ক্ষত সারাতে অ্যাপেল সাইডার ভিনেগার-এর ব্যবহার করেছিলেন? খুবই আশ্চর্যজনক তাই না?...

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার
ত্বকের যত্ন

আপেল সাইডার ভিনেগার এবং স্বাস্থ্য ও রূপচর্চায় এর ১৩টি ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগার আমাদের কাছে একটু কম জনপ্রিয় নাম। কিন্তু এর গুণ মাশাআল্লাহ। খাবার বানানো থেকে রূপচর্চা, রূপচর্চা থেকে চুল, চুল থেকে ওজন কমানো, ও...

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার
ত্বকের যত্ন

অ্যাপেল সাইডার ভিনেগার সম্পর্কে অজানা ৬ ব্যবহার

অ্যাপেল সাইডার ভিনেগারের নামটি আজকাল বেশ শুনতে পাওয়া যায়। ওজন কমানোর জন্য অনেকেই এটি খেয়ে থাকেন। শুধু ওজন কমানোর জন্য নয়, ত্বক এবং চুলের যত্ন নিতেও এর...

আরও পড়ুন

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ
চুল

ওয়াও স্কিন সাইন্স অ্যাপেল সাইডার ভিনেগার শ্যাম্পু রিভিউ

আজ আমি আপনাদেরকে ওয়াও স্কিন সাইন্স অ্যাপল সাইডার ভিনেগার শ্যাম্পু নিয়ে কিছু বলতে চাই! সৌন্দর্যের মূলে থাকে চুল। আপনি নারী হন বা পুরুষ, আপনার সৌন্দর্যে...

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!
সুস্থতা

অ্যাপেল সিডার ভিনেগার ও এর ৮টি অসাধারণ উপকারিতা!

আজকাল খুব বেশি পরিচিত একটি নাম অ্যাপেল সিডার ভিনেগার। সাধারনত এটি ওজন কমাতে সাহায্য করে, চুল পড়া কমাতে এবং গোড়া মজবুত ও চুল সিল্কি করতে সাহায্য করে। ত...

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই
ফিটনেস

সার্জারির পর ওজন বাড়া | ৫টি প্রধান কারণ জেনে ওয়েট কমান সহজেই

ওজন বেড়ে যাওয়া বা ওয়েট গেইন আমাদের বেশিরভাগ মানুষেরই চিন্তার একটি মূল কারণ। যে কোন কারণে ওজন বেড়ে যাওয়াটাই যেন আজকাল খুব স্বাভাবিক একটি ব্যপার। ওজন কম...

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!
ফিটনেস

মোটা হওয়ার সহজ উপায় | ১০টি কার্যকরী টিপস জেনে থাকুন ফিট ও হেলদি!

মোটা হলে যেমন নিজের কাছে অস্বস্তি লাগে, তেমনি অতিরিক্ত চিকন হলেও দেখতে বেমামান লাগে। অনেকেই আছে যারা মোটা হতে অনেক কিছুই ট্রাই করে থাকেন কিন্তু বেশিরভ...

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস
ফিটনেস

বাড়তি ওজন কমানোর জন্য ডায়েটে যোগ করুন ৮টি হার্বস

শরীরের ওজন কিছুটা বেড়ে গেলেই শুরু হয়ে যায় ডায়েট কন্ট্রোল অথবা ব্যায়াম। হুট করে শুরু করা ডায়েট স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর তা আমরা ভুলে যাই। ঠিক তেমন...

…