পাতলা ঝোলে বাহারি সবজি!

sub-editor · Oct 15, 2017 · 1 min read

পাতলা ঝোলে বাহারি সবজি!

শীতের সবজি বাজারে উঠা শুরু করলেই এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। ফুল কপি, ব্রকলি, মটরশুঁটি আর আলু দিয়ে পাতলা ঝোল এর সবজি তরকারি ভাত, রুটি সব কিছুর সাথে মানানসই। খুব সহজেই কোন রকম ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন  এই রেসিপিটি।

উপকরণ 
  • ফুলকপি, ব্রকলি, আলু টুকরা,মটরশুঁটি সব মিলে - ২ কাপ পরিমাণ
  • পেঁয়াজ বাটা - ২ টেবল চামচ
  • আদা রসুন বাটা - ১ টেবল চামচ
  • আস্ত রসুন কোয়া - ৭ -৮ টি
  • হলুদ গুঁড়া ১/২ চা চামচ
  • মরিচ গুঁড়া - ১ চা চামচ
  • ধনিয়া গুঁড়া - ১ চা চামচ
  • কাসুরি মেথি - ১ চা চামচ
  • লবন স্বাদমতো
  • তেল - ২ টেবিল চামচ
  • ধনিয়া পাতা কুঁচি সামান্য
[picture] প্রণালী 

- হাড়িতে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে এতে পেঁয়াজ বাটা , আদা রসুন বাটা, সব গুঁড়া মশলা, কাসুরি মেথি দিয়ে মশলা কষিয়ে নিন।

- এবার এতে সব সবজি দিয়ে নাড়াচাড়া করে ২ কাপ গরম পানি দিয়ে দিন।

- এরপর স্বাদমতো লবন, আস্ত রসুন কোয়া আর অল্প কিছু মিহি করা ধনিয়া পাতা কুঁচি দিয়ে রান্না করুন ১২ থেকে ১৫ মিনিট।

- নামিয়ে গরম গরম পরিবেশন করুন ভাত কিংবা রুটির সাথে।

ছবি ও রেসিপি – Romantic Kitchen Stories

 

সম্পর্কিত লেখা

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!
চুলের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল চুলের জন্য মেথি | ঘরে বসে সহজেই করে নিন চুলের পরিচর্যা!

যুগ যুগ ধরে রান্নার গুরুত্বপূর্ণ একটি উপাদান হিসেবে ব্যবহার হয়ে আসছে মেথি। সময়ের সাথে সাথে বিভিন্ন শারীরিক সমস্যার ঘরোয়া সমাধান হিসেবেও এটি ব্যবহার কর...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক
ত্বকের যত্ন

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে মেথির ৫টি প্যাক

মেথি-কে আমরা সাধারণত মশলা হিসেবে চিনি। আবার মেথিকে যে শুধু মশলাই না, খাবার এমনকি ঔষধও বলা হয়ে থাকে, সেটাও আমরা জানি। মেথি রক্তে শর্করার পরিমাণ কমানোর...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

…