সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!

sub-editor · Mar 23, 2016 · 1 min read

সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!

চিকেন তন্দুরী খেতে ভালোবাসেন না এমন লোক হয়তো হাতে গোনা। তন্দুরী চিকেন নামটা কিন্তু আসলে রান্নার পদ্ধতির জন্য হয়েছে। তন্দুরে রান্না করা হয় বলেই একে তন্দুরী চিকেন বলে। বাড়িতে তো তন্দুর থাকে না সবার সেক্ষেত্রে মাইক্রোওয়েভে বানানো যায় এই জিভে জল আনা খাবারটি। কিন্তু যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই তারা কী বাড়িতে তন্দুরী চিকেনের মজা নিতে পারবেন না। আমরা থাকতে তা হয় নাকি। আমাদের কাছে এ সমস্যার সমাধান আছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক, কীভাবে মাইক্রোওয়েভ ছাড়াই বাড়িতে বানাবেন  ।

[picture]

‪উপকরণ

  • মুরগীর মাংস (উইথ স্কিন) - ৫০০ গ্রাম (বড় টুকরো)
  • তেল - ৩-৪ চা চামচ
  • ম্যারিনেশনের জন্য পানি ঝরানো টক দই - ১ কাপ
  • পেঁয়াজ - ১ টি
  • লেবুর রস - ২ টেবিল চামচ
  • রসুন বাটা - ১ চামচ
  • আদাবাটা - ১ চামচ
  • ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
  • জিরে গুঁড়ো - ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
  • কাঁচা মরিচ - ২ টি (কুচানো)
  • গরম মশলা গুঁড়ো - ২ টেবিল চামচ
  • লবণ - স্বাদমতো
  • খাবার কমলা রং - ২ ফোঁটা

‪‎প্রণালী‬

মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে শুকনো করে নিন। একটি ধারালো ছুড়ির সাহায্য়ে মাংসের গায়ে ২-৩টি বাকা করে চিড়ে দিন।

লবণ ও লেবু ভাল করে মেশান, যাতে লবণ পুরোপুরো দ্রবীভূত হয়ে যায় লেবুর রসে। এবার এই মিশ্রণটি ভাল করে ঘষে ঘষে মাংসের গায়ে লাগিয়ে নিন। ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।বাটা পেঁয়াজ, আদা, রসুন, মরিচ, ও অন্যান্য শুকনো মশলাগুলো ভালো করে মিশিয়ে নিন। এতে পানি ঝরানো টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে খাবার রংটাও দিয়ে দিন। এই পেস্ট দিয়ে মাংস ভাল করে ম্যারিনেট করুন।

যে অংশগুলি চিড়ে দিয়েছেন তাতে ভাল করে এই পেস্টটি আঙুল দিয়ে লাগান। আরও দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন। এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন। এবার মাংসের টুকরোগুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন। ঢাকনা দিয়ে এক একটা দিক ১০-১৫ মিনিট হাল্কা  আঁচে রান্না করে নিন। সবদিক ভাল করে হয়ে গেলে আঁচ থেকে প্যান নামিয়ে নিন।

এবার একটি রুটি সেঁকার জালি বা অন্য কেনও জালি উপরে মাংসের টুকরোগুলো রেখে বেশি আঁচে একটু সেঁকে নিন। তন্দুরের ওই পোড়া পোড়া ব্যাপারটা এতে চলে আসবে। আর খেতেও একেবারেই তন্দুরে তৈরি তন্দুরী চিকেনের মতোই হবে।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)
লাইফ স্টাইল

মাইক্রোওয়েভ ওভেন | কিছু প্রয়োজনীয় বিষয় (পর্ব-১)

আজকাল মাইক্রোওয়েভ ওভেন ছাড়া রান্নাঘর ভাবাই যায় না। মাইক্রোওয়েভ নিঃসন্দেহে মানুষের ব্যস্ত জীবনে অনেকটা স্বস্তি এনে দিয়েছে। চটজলদি খাবার গরম থেকে শুরু...

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)
সুস্থতা

মাইক্রোওয়েভ-এ রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? (পর্ব-২)

গত পর্বে মাইক্রো ওভেন সম্পর্কিত কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেছিলাম। কিন্তু এসব ছাড়াও আরও কিছু অত্যন্ত জরুরী তথ্য আছে যেগুলো জানেন না অনেকেই।...

জালি কাবাব
মেহমানদারী

জালি কাবাব

সাধারণত ঈদ কিংবা বিয়ের দাওয়াত ছাড়া জালি কাবাব খুব কমই খাওয়া হয়। ঝামেলা ভেবে অনেকেই বাসায় বানাতে চান না। তাই আজকে আপনাদের জন্য থাকছে জালি কাবাব বানানোর...

গরুর মাংসের ঝাল ফ্রাই
মেহমানদারী

গরুর মাংসের ঝাল ফ্রাই

কোরবানি ঈদ মানেই মাংসের নানা পদ। আর মাংসের সাথে ঝাল ব্যাপারটা খুব জমে। ঈদ এর দিনে একটু ঝাল কিছু রাখতে চাইলে নিঃসন্দেহে এই আইটেমটি পছন্দ করবেন। আসুন দে...

আরও পড়ুন

কুড়মুড়ে চিকেন পপকর্ন
চা – নাস্তা

কুড়মুড়ে চিকেন পপকর্ন

বাসায় সহজেই তৈরি করুন মজাদার চিকেন পপকর্ণ! বিকেলের নাস্তার জন্য পারফেক্ট স্ন্যাক্স হতে পারে এই আইটেমটি। টমেটো সস বা চিলি সসের সাথে গরম গরম পরিবেশন করু...

MUA Pressed Powder
মেকআপ

MUA Pressed Powder

আমরা অনেক নারীরা সব সময় প্রসাধনীর ওপর আলাদা আকর্ষণ অনুভব করি।আর সব সময়ে খোঁজে থাকি ভাল মানের সাশ্রয়ী মূল্যের মেকাপ প্রোডাক্টের। আমি যখনই কোন প্রোডাক্...

তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি
চা – নাস্তা

তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

খুব সহজে শীতের এই আরামদায়ক পরিবেশে ওভেন ছাড়াই গ্যাসের চুলাতে বানিয়ে ফেলুন মজাদার তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি। উপকরণ মুরগি ১টি (১ কেজি...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

হাঁসের মাংসের ঝাল কোরমা
মেহমানদারী

হাঁসের মাংসের ঝাল কোরমা

রসনাবিলাসী বাঙালীদের হেঁসেলে মাংসের কতরকম পদই তো রান্না হয়, ভোজনরসিক জাতি বলে কথা! সবসময় ডায়েট বা ক্যালোরি নিয়ে ভাবতে কার ভালো লাগে, বলুন তো? বিশেষ কো...

…