MUA Pressed Powder

সাজগোজ সম্পাদক · Aug 11, 2015 · 1 min read

MUA Pressed Powder

 আমরা অনেক নারীরা সব সময় প্রসাধনীর ওপর আলাদা আকর্ষণ অনুভব করি।আর সব সময়ে খোঁজে থাকি ভাল মানের সাশ্রয়ী মূল্যের মেকাপ প্রোডাক্টের। আমি যখনই কোন প্রোডাক্ট রিভিউ দেখেছি High End বা Drugstore Brand এর আমাদের দেশের অনেক  পাঠকদের কাছে সেগুলো অনেক দামি মনে হয়েছে তার কারন  সবার পক্ষে এতো দাম দিয়ে ভাল মানের প্রোডাক্ট কিনে ব্যাবহার করা সম্ভব হয়না।তাই মানের সাথে আপস না করে কম মূল্যে ভাল কিছু ব্যাবহার করাই আমাদের অধিকাংশের মনের কথা। তবে এটা বলে রাখা ভাল স্কিনের ভিন্নতার জন্য এক জিনিস সবাইকে এক রকম ফলাফল দেবে এটা নিশ্চিত করে বলা যায়না।তাই একেক জনের অভিজ্ঞতা ভিন্ন হবে সেটাই স্বাভাবিক।

আমি মূলত যারা বাজেটের মধ্যে ভাল কিছু কিনতে বা ট্রাই করতে চান তাঁদের জন্য বিস্তারিত লেখার প্রয়োজন অনুভব করেই আজকের লেখাটি লিখছি।ফেস পাউডার ব্যাবহার করে না এমন নারী খুব কমই আছেন আজকাল।তবে বাজেটের মধ্যে ভাল মানের ফেস পাউডার গুলোর মধ্যে MUA Pressed Powder অন্যতম। এটি একটি UK ব্র্যান্ড এর প্রোডাক্ট যারা সাশ্রয়ী মূল্যের মেকাপ তৈরি করে থাকে।আর মানও ভাল। দাম ২৫০-৪০০ টাকা (পেইজ ভেদে) দামের এই ভিন্নতার কারন হল পেইজ গুলোর বাইরে থেকে প্রোডাক্ট আনার পদ্ধতির ভিন্নতা,শিপিং আর কাস্টমের খরচের পার্থক্য।

প্যাকেজিংঃ

আমি আসলে এই প্রোডাক্টটির খুব ভাল প্যাকেজিং আশা করিনি।তবে হাতে পাওয়ার পর আমি মুগ্ধ হয়েছি এর মজবুত ক্লিয়ার প্লাস্টিক প্যাকেজিং দেখে।তবে এতে কোন সংযুক্ত আয়না বা পাফ নেই।

পরিমানঃ

৫.৭গ্রাম।

মেয়াদঃ

খোলারপর১২মাস।

শেডঃ

পাঁচটিশেড –

  • Translucent
  • শেড ১ ( ফর্সা ত্বকের জন্য)
  • শেড ২ (উজ্জল শ্যামলাদের জন্য)
  • শেড ৩ (শ্যামলাদের জন্য)
  • শেড ৪ (ব্রোঞ্জার হিসেবে)

যা ভাল লেগেছে

  1.  শুষ্ক ত্বকের জন্য ভাল ( উপাদানে পেট্রোলিয়াম আছে)
  2.  ক্রিমী পাউডার
  3.  থিক হলেও অনেক সুন্দর ভাবে স্কিনের সাথে মিশে যায়
  4.  অনেকগুলো শেড আছে
  5.  ৩-৪ ঘণ্টা মুখ তেলতেলে করবে না
  6.  সাশ্রয়ী আর ভাল মানের
  7.  মধ্যম কভারেজ দেবে

যা ভাল লাগেনি

  1. তৈলাক্ত ত্বকের জন্য ভাল মনে হয়নি
  2. পাফ নেই
  3. যারা সংযুক্ত আয়না আশা করেন তাঁদের এটা হতাশ করবে। তবে দামের জন্য আমি এটাকে খুব একটা গুরুত্ব দেইনি।

রেটিং ৬.৫/১০ ! কম দামের মধ্যে এই প্রোডাক্টটি ভাল বলে আমার নিজের অভিজ্ঞতায় মনে হয়েছে। তাই যারা কম বাজেটের মধ্যে ভাল ফেস পাউডার খুঁজছেন নির্দ্বিধায় কিনতে পারেন।তবে আমি বলব যে যদি আপনার স্কিন তৈলাক্ত হয় আর আপনি ২-৩ ঘণ্টা পর ব্লট করতে চান না তারা এড়িয়ে যেতে পারেন।

লিখেছেনঃ বীণা

সম্পর্কিত লেখা

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!
রিভিউ

৩টি দারুণ আইশ্যাডো প্যালেট- আপনাকে দিবে পারফেক্ট আই মেকআপ!

আমার মতো অনেকেরই পুরো মেকআপের মধ্যে সবচেয়ে বেশি পছন্দ করেন আই মেকআপ করতে। আর আই মেকআপকে সুন্দর করে ফুটিয়ে তুলতে আইশ্যাডো খুবই গুরুত্বপূর্ণ। আমি আই মেক...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস
মেকআপ

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস

মনে করে দেখুনতো, আপনার প্রথম মেকআপ প্রোডাক্টস কেনার সময়টা! আচ্ছা, কী কী চিন্তা ঘুরছিল মাথায় তখন? বেসিক মেকআপ করতে কী কী লাগে, কোন ব্র্যান্ডগুলো ভাল হব...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)

সেই শৈশব থেকে আমাদের মনের ভেতর একটা স্বপ্ন লালন করি আমরা: লেখাপড়া শেষ করে চাকরি করব। যারা ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন, তারাও কেউ কেউ জীবনের কোন...

আরও পড়ুন

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!
বেইজ মেকআপ

ত্বকের ধরন বুঝে ফাউন্ডেশন বেছে নিতে পারেন মাত্র ৫টি ধাপে!

ফাউন্ডেশন বেইজ মেকআপ-এর অপরিহার্য উপাদান। কিন্তু এই ফাউন্ডেশন বেছে নিতেই আমাদের হিমশিম খেতে হয়। দোকানে গিয়ে যেটা কিনে খুশি মনে বাড়ি ফিরে এলেন, পরদি...

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব
ত্বকের যত্ন

ত্বকের অতিরিক্ত তেল কমাতে ৮টি ফেইস স্ক্রাব

তেলতেলে মুখ যাদের, তাদের তো ব্রণের সমস্যা হবেই হবে। এক্ষেত্রে কিন্তু এই লেখাটি আপনাকে সাহায্য করতে পারে। কারণ এই লেখায় ত্বকের অতিরিক্ত তেল কমাতে কিছু...

ভয়গাঁথা | জয়েই কি সব?
Uncategorized

ভয়গাঁথা | জয়েই কি সব?

ভয় লাগে...। ভীষণ ভয় লাগে আজকাল। জীবনের শুরুটা কিন্তু ভয় দিয়ে হয় নি। তখন অবুঝ ছিলাম। তবে এখন কেন এত ভয়? যত বুঝতে শুরু করেছি তত “আশেপাশের মানুষ কি ভাববে...

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?
রিভিউ

লাইলাক নিয়াসিনামাইড সিরাম ৫% | দাগমুক্ত গ্লোয়িং স্কিন পেতে প্রোডাক্টটি কতটা কার্যকরী?

ত্বকের যত্নে আমরা কতকিছুই না ব্যবহার করছি! তাইনা? কখনও বুঝে আবার কখনও না বুঝেই। যেকোন প্রোডাক্ট সিলেক্ট করার আগে আমাদের যে কমন একটি চিন্তার বিষয় থাকে,...

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম
ত্বক

পণ্ডস হোয়াইট বিউটি পিঙ্কিস হোয়াইট গ্লো লাইটনিং ফেসিয়াল ফোম

ভালো আছেন সবাই? আশা করি আছেন। এদিকেও সব ভালো। আমি ঠিক করেছি একে একে বাংলাদেশের সবচেয়ে পপুলার আর সহজলভ্য স্কিন এবং হেয়ার কেয়ার প্রোডাক্ট গুলোর রিভিউ(...

…