চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)

সাজগোজ সম্পাদক · Aug 17, 2013 · 1 min read

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)

 সেই শৈশব থেকে আমাদের মনের ভেতর একটা স্বপ্ন লালন করি আমরা: লেখাপড়া শেষ করে চাকরি করব। যারা ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন, তারাও কেউ কেউ জীবনের কোন একটা পর্যায়ে চাকরি করেন। তবে আজকের আলোচনা মূলত: যারা শিক্ষাজীবন শেষে চাকরি করবেন বা সম্প্রতি চাকরি জীবনে প্রবেশ করেছেন, তাদের জন্যে।

কীভাবে খুঁজবেন আপনার কাংখিত চাকরি? কীভাবে পৌঁছবেন স্বপ্নের সিঁড়িতে? কীভাবে তৈরি করবেন আপনার রেজিউম/সিভি (জীবন-বৃত্তান্ত)? এ বিষয়ে ২ পর্বে প্রকাশিত হবে এই প্রবন্ধটি। প্রথম পর্বে থাকছে চাকরি খোঁজা নিয়ে কিছু টিপস। দ্বিতীয় পর্বে থাকবে আপনার জীবন-বৃত্তান্ত তৈরি নিয়ে কিছু দরকারী ও কার্যকরী পরামর্শ।

[picture]

স্বপ্নের অনুসন্ধান

পাশ করার পর চাকরি খুঁজব, এটা এখন একেবারেই বাতিল ধারণা। এখন পাশ করার অনেক আগে থেকেই শুরু হয় চাকরি খোঁজা। এক্ষেত্রে কয়েকটি বিষয় মনে রাখবেন শুরু থেকেই:

১. আপনার নেটওয়ার্কটি সবল রাখুন। সামাজিক যোগাযোগে আপনার পারদর্শিতা আপনাকে অনেক ভাবে সাহায্য করতে পারে। আপনার বন্ধুমহল, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং প্রভাবশালী আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখুন। আপনার যে সহপাঠির এখন আপনাকে ভাল চাকরি দেবার ক্ষমতা নেই, হয়তো তার প্রভাবশালী আত্মীয় হতে পারে আপনার সঠিক চাকরিদাতা। এমনকি ভবিষ্যতে আপনার একজন সফল বন্ধু হয়ে উঠতে পারে একটি ভাল চাকরির উপলক্ষ।কাজেই ভাল সম্পর্ক টিকিয়ে রাখুন নিজের স্বার্থে..।

২. একজন মানুষ সবকিছুতেই পারদর্শি হয় না। কাজেই আপনি নিজেকে আগে বিশ্লেষণ করুন, আপনাকে যারা ভাল করে জানে, তাদের কাছ থেকেও একটা মূল্যায়ন নিন। আপনার কোন দিকে বেশি যোগ্যতা, সেটা বুঝে আপনার সঠিক চাকরির ক্ষেত্রটি নির্বাচন করুন। ধরা যাক, আপনি খুব সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন; তাহলে সেলস/মার্কেটিং/এয়ারহোস্টেস বা কাস্টোমার কেয়ার অফিসার হিসেবে আপনি নিশ্চয়ই ভাল করবে। আপনি যদি ছাত্রজীবনে অংকে ভাল না হন, তাহলে প্রকৌশলী হিসেবে আপনি খুব ভাল নাও হতে পারেন। আবার যারা শৈশব থেকে একটু ঘরকুনো, তাদের উচিত হবে না এমন কোন চাকরি নেওয়া যেখানে প্রচুর ট্যুর করতে হয়।

৩. অনেকে মনে করে, শুরুতেই খুব ভাল একটা চাকরি যোগাড় না করতে পারলে সমাজে সম্মান থাকবে না। তাই একটু কম বেতনের চাকরি এড়িয়ে চলেন তারা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গেছে, ছোট চাকরিতে কিছুদিন কাজ করার অভিজ্ঞতা অর্জন করে যারা ২য় বা ৩য় চাকরিতে যোগ দিয়েছেন, তাদের উন্নতির হার তুলনামূলকভাবে বেশি। অভিজ্ঞতা আপনাকে কী দেবে, তা আপনি হয়তো চাকরির শুরুতে কল্পনাও করতে পারবেন না। কাজেই, কাজটা যদি কম বেতনের হয়, কিন্তু এটি আপনার পছন্দের ক্যাটাগরিতে পড়ে থাকে, তাহলে ১ বছর কষ্ট করে নিজের অভিজ্ঞতার ঝুলিটা একটু ভারি করে নিন। তারপরে খুঁজতে থাকুন আরো বড় কোন সুযোগ। যোগ্যতা থাকলে অবশ্যই সাফল্য আপনার। তবে মনে রাখতে হবে, ভাল রেফারেন্স থাকাটা বড় চাকরি পাবার ক্ষেত্রে খুব জরুরি। কাজেই, আগের চাকরির সূত্রে যেসব বড় বড় মানুষের সাথে আপনার পরিচয় হয়েছে, তাঁদের সাথে একটা ভাল সম্পর্ক বজায় রাখার চেষ্টা করবেন সবসময়।

৪. অভিজ্ঞতাকে যদি আপনি সিঁড়ির সাথে তুলনা করেন, প্রশিক্ষণকে তুলনা করা যায় লিফটের সাথে। কারণ, ট্রেনিং বা প্রশিক্ষণের সময় আপনি প্রশিক্ষক এবং অন্যান্য প্রশিক্ষণার্থীর সংস্পর্শে আসেন, যা আপনার দৈনন্দিন চাকরির সময় সম্ভব হয় না। একজন অভিজ্ঞ প্রশিক্ষক তাঁর প্রেজেন্টেশান ও হ্যান্ড-আউট তৈরী করেন অনেক কেস স্টাডি করে। সেসব থেকে আপনি এমন অনেক কিছু জানতে পারবেন, যা চাকরি জীবনে অনেক সমস্যা মোকাবেলায় আপনাকে দক্ষ করে তুলবে। অন্যান্য  প্রশিক্ষণার্থীর কাছ থেকেও জানতে পারেন তাঁদের বাস্তব অভিজ্ঞতা। তাঁদের সাথে নিজেকে তুলনা করে আপনি নিজেকে মূল্যায়ন করতে পারেন, পেতে পারেন নিজেকে আরো যোগ্য করে তোলার ব্যাপারে প্রয়োজনীয় দিক-নির্দেশনা। অনেক সময়, একটি ট্রেনিং করতে এসে আরেকটি ভাল চাকরির সুযোগ পেয়ে যান অনেকে। আর ট্রেনিং শেষে যে সার্টিফিকেটটি পাবেন, সেটি আপনার সিভি-কে আরো সমৃদ্ধ করবে, যা চাকরির বাজারে আপনার মূল্য বাড়িয়ে দেবে কয়েকগুণ।

৫. যদি চাকরি বদলাবার ব্যপারে সিদ্ধান্ত নেন, তাহলে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। উত্তরগুলো যদি হ্যাঁ  হয়   তাহলে বুঝবেন আপনার চাকরি বদলের সিদ্ধান্ত সঠিক:

ক. আপনি কি এমন কোন চাকরি পেয়েছেন, যা বর্তমানের থেকে বেশি বেতনের?

খ. আপনি কি মনে করেন,  বর্তমান চাকরিতে আপনার উন্নতির সুযোগ খুব কম?

গ. যদি মালিক বা বসের ওপর রাগ করে চাকরি ছাড়তে চান, আপনার কি মনে হয়, আপনি চাকরি ছাড়লে তিনি ক্ষতিগ্রস্থ হবেন, তারপর ‘ভাল হয়ে যাবেন’?

ঘ. যে চাকরিতে যোগ দিতে চাচ্ছেন, সেটা কি আপনার যোগ্যতা ও পছন্দের ক্যাটাগরিতে পড়ে?

ঙ. নতুর চাকরিতে যোগ দিলে তা আপনার পরিবারের জন্যে কল্যাণকর হবে কি?

অনেক সময় আমরা আবেগের বশবর্তী হয়ে চাকরি বদলাই, এবং পরবর্তীতে আগের চাকরির জন্যে হা-পিত্যেস করি। কাজেই চাকরি বদলাবার আগে অবশ্যই নিশ্চিত হয়ে নিন, পরে অনুশোচনা করবেন না। এবং যত খারাপই হোক, আগের সহকর্মীদের বা বসের সাথে অশোভন আচরণ করে বিদায় নেবেন না। কে জানে, হয়তো ভবিষ্যতে আপনাকে সেখানে আবার ফিরে আসতে হতে পারে….।

যারা প্রথম চাকরিতে যোগ দিয়েছেন বা যোগ দিতে যাচ্ছেন, তাদের জন্যে বলছি, কর্মক্ষেত্রে অনেক সুহৃদ সহকর্মী পাবেন, কিন্তু সবসময় মনে রাখবেন, সহকর্মী আর বন্ধু এক নয়। কর্মক্ষেত্রে অনেকেই পুরনো বন্ধুকে ফিরে পান, কিন্তু এমনভাবে আড্ডা দেবেন না, যা অফিসের পরিবেশের সাথে বেমানান।

সবার জন্য শুভকামনা রইলো; দেখা হবে পরের পর্বে, রেজিউম লেখার টুকিটাকি নিয়ে।

 লিখেছেনঃ Qazi Manzur Karim Assistant Manager (Cost Control), BANGLALINK Source: 1. BASIC BUSINESS COMMUNICATION (by Lesiker & Faltley) 2. Harvard Business Review (online version)

সম্পর্কিত লেখা

বারবার চাকরি বদল আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ?
অফিস লাইফ

বারবার চাকরি বদল আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ?

"অফিসের নয়টা-পাঁচটার গন্ডি নিয়ে বিরক্তিটা সহ্যের বাইরে যাচ্ছে। রোজকার একঘেয়ে কাজে মন বসানো আরো কঠিন হচ্ছে দিনদিন।'' ''কোনো নতুনত্বের স্বাদ নেই, নেই নি...

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”
অফিস লাইফ

ইন্টারভিউ: “মুক্ত কর ভয়, আপনা মাঝে শক্তি ধর, নিজেরে কর জয়”

“ইন্টারভিউ” বিষয়টাকে কেউ দেখেন পরীক্ষা হিসেবে, কেউ দেখেন খেলা হিসেবে। আমি ২য় দলে। যে কোন ভাল ক্রিকেট ম্যাচের কথা ভেবে দেখুন, কত ধরনের প্রস্তুতি থাকে...

নতুন ক্যারিয়ার | ফ্লাইট স্টুয়ার্ডেস/ কেবিন ক্রু
লাইফ স্টাইল

নতুন ক্যারিয়ার | ফ্লাইট স্টুয়ার্ডেস/ কেবিন ক্রু

আজ আমরা প্রত্যেকেই কম বেশি ক্যারিয়ার সচেতন হয়ে উঠেছি। সময়ের সাথে তাল রেখে আজ অনেকেই গতানুগতিক চাকরির বদলে নতুন কিছুর সন্ধান করে চলেছে। আজ তাই এমন ধর...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-২): কীভাবে CV বানাবেন

বন্ধুরা, গত পর্বে আলোচনা করেছিলাম চাকরি খোঁজার ব্যাপারে এমন কিছু বিষয়ে যা আপনাদেরঅনেকেরই ভাল লেগেছে। আপনাদের সাড়া পেয়ে অনুপ্রাণিত বোধ করছি। আজ লিখ...

আরও পড়ুন

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?
লাইফ স্টাইল

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?

একটা সময় ছিলো যখন বাইরে শুধু পুরুষরা কাজ করতো আর মেয়েরা ঘরের কাজ করতো, চার দেয়ালের মাঝেই ছিল তাদের গোটা দুনিয়া। মেয়েরা শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবে...

MUA Pressed Powder
মেকআপ

MUA Pressed Powder

আমরা অনেক নারীরা সব সময় প্রসাধনীর ওপর আলাদা আকর্ষণ অনুভব করি।আর সব সময়ে খোঁজে থাকি ভাল মানের সাশ্রয়ী মূল্যের মেকাপ প্রোডাক্টের। আমি যখনই কোন প্রোডাক্...

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক
ত্বকের যত্ন

উজ্জ্বল ত্বকের জন্য ওটসের ৬ টি প্যাক

উজ্জ্বল ত্বক কার না ভাল লাগে। তার জন্য আমরা বিজ্ঞাপন দেখে একাধিক কেমিক্যাল-যুক্ত ক্রিম, লোশন ইত্যাদি ব্যবহার করে থাকি। তাতে তাৎক্ষণিকভাবে কিছুটা ঔজ্জ্...

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?
মা ও শিশু

বাচ্চাদের টয়লেট ট্রেনিং কীভাবে দিবেন?

দেখতে দেখতে আদরের সোনামণিটা বড় হয়ে যাচ্ছে! ছয় মাসের পর থেকে সলিড বা দানাদার খাবার খাওয়া শুরু করেছে। আবার আধো আধো কণ্ঠে বাবা মা ডাকটাও শিখে গেছে। এই সম...

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস
মেকআপ

বিগেইনারদের জন্যে মেকআপ গাইডলাইন এবং বাজেট ফ্রেন্ডলি মেকআপ প্রোডাক্টস

মনে করে দেখুনতো, আপনার প্রথম মেকআপ প্রোডাক্টস কেনার সময়টা! আচ্ছা, কী কী চিন্তা ঘুরছিল মাথায় তখন? বেসিক মেকআপ করতে কী কী লাগে, কোন ব্র্যান্ডগুলো ভাল হব...

…