মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?

সঙ্গীতা রাত্রি · Oct 27, 2021 · 1 min read

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?

একটা সময় ছিলো যখন বাইরে শুধু পুরুষরা কাজ করতো আর মেয়েরা ঘরের কাজ করতো, চার দেয়ালের মাঝেই ছিল তাদের গোটা দুনিয়া। মেয়েরা শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবেষণা, ব্যবসা, প্রযুক্তি সবকিছু থেকে বঞ্চিত হতো। কিন্তু এখন সময় অনেক বদলে গেছে। মেয়েরা সমঅধিকার পাওয়ার জন্য লড়াই করে যাচ্ছে। ঘর চালানোর সাথে সাথে শিক্ষা, গবেষণা থেকে শুরু করে দেশ চালানোর মতো কাজও করছে মেয়েরা। অনেক মেয়েরাই মোটিভেশনের অভাবে ও সুযোগ না পাওয়ার কারণে আত্মনির্ভরশীল হতে পারছে না। ইচ্ছাশক্তি প্রবল হলে কোনো কিছুই এখন আপনাকে দমাতে পারবে না। ঘরে বসেও প্রযুক্তির যথাযথ ব্যবহারে আপনি আর্থিকভাবে সাবলম্বী হতে পারেন। মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন সেটা নিয়েই আজকের আর্টিকেল।

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী কেন হতে হবে?

নারীদের আত্মনির্ভরশীল হওয়ার জন্য কেন এতো লড়াই? অনেক মেয়েরা পড়াশুনার পাশাপাশি অনলাইনে বিজনেস করছে, অনেক মেয়েরাই সংসার সামলে হোমমেড ফুড নিয়ে কাজ করছে, সংসার আর সন্তান সামলিয়ে অফিসে যাচ্ছে এমন মেয়ের সংখ্যা কিন্তু কম নয়। নিজের একটা পরিচয় হবে, এটাই সবাই চায়। মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন সেটা জেনে নেই চলুন। এই আর্টিকেল থেকে একজন নারীও যদি মোটিভেটেড হয়, তাহলেই আমার লেখা সার্থক।

১. ভালো জীবনযাপনের জন্য ও পরিবারকে সাপোর্ট করতে 

এখন সবাই কিন্তু ভালোমানের জীবনযাপন করতে চায়। সময়ের সাথে সাথে সবকিছুর মূল্য এতো বেড়ে গেছে যে পরিবারে একজন উপার্জনকারী মানুষ থাকলে সব খরচ বহন করা বেশ কঠিন হয়ে পড়ে। বাড়ি ভাড়া, সন্তানের পড়াশোনার খরচ, চিকিৎসা, খাওয়া দাওয়া এছাড়াও আরো অনেক খরচ থাকে যা একজনের পক্ষে চালানো চ্যালেঞ্জিং হয়ে যায়। তাই যেসব পরিবারের নারীরা আর্থিকভাবে স্বাবলম্বী হয় তারা শুধু পরিবারের দৈনন্দিন খরচেই অবদান রাখতে পারেন না, বরং পরিবারের আপদ বিপদের সময়ও এগিয়ে এসে সাহায্য করতে পারে। এজন্য প্রতিটা মেয়ের আত্মনির্ভরশীল হওয়া প্রয়োজন।

২. মনোবল বাড়ানোর জন্য ও নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে

আর্থিকভাবে সাবলম্বী মানুষ তার নিজস্ব সিদ্ধান্ত নিতে পারে। এই ব্যাপারে কারও উপর নির্ভর করতে হয় না। এটি একজন মানুষের আত্মসম্মান বৃদ্ধি করে এবং জীবনে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য তাকে আত্মবিশ্বাসী করে তোলে। আমাদের সমাজের অধিকাংশ নারীর তাদের খরচ এবং প্রয়োজন মেটানোর জন্য স্বামী বা পিতামাতার উপর নির্ভর করতে হয়। আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারলে, তারা তাদের নিজেদের ইচ্ছা পূরণ করতে সক্ষম হবে। সেই সাথে পরিবারের দায়িত্ব নিতে পারবে। এতে করে মনোবলও বাড়ে। অনেকক্ষেত্রেই দেখা যায় যে মেয়েদের কথারও মূল্যায়ন করা হয় না। নিজের একটা পরিচয় থাকলে এই ধরনের সিচুয়েশনে পড়তে হবে না!

৩. পরনির্ভরশীলতা বন্ধ করার জন্য

অধিকাংশ ক্ষেত্রে মেয়েদের বিয়ের পরে আর্থিকভাবে স্বামীর উপর পুরোপুরি নির্ভর করে। অবশ্যই একজন স্বামী তার স্ত্রীর দায়িত্ব নিবে, এটা খুবই স্বাভাবিক। কিন্তু অনেকসময় তারা মানসিক এবং শারীরিকভাবে অত্যাচারিত হলেও কিছু করার থাকে না, কারণ আর্থিকভাবে স্বামীর উপরই ভরসা করতে হচ্ছে। আর্থিকভাবে স্বাধীন হতে পারলে আপনাকে কখনো অসহায় বোধ করতে হবে না। তাই নিজের ক্যারিয়ার নিয়ে একটু ভাবুন!

৪. একজন রোল-মডেল হতে

একজন নারী যিনি পরিবারের চাহিদাগুলোকে আর্থিকভাবে ও আবেগ দিয়ে পূরণ করতে পারেন, তিনি তার সন্তানদের কাছে একটি রোল মডেল হয়ে থাকেন। সন্তানরা কিন্তু মায়ের মতো আত্মনির্ভরশীল হয়ে গড়ে উঠবে। শিশুরা যা দেখে তা থেকেই শেখে। যদি বাচ্চারা দেখে যে তাদের মায়েরা আর্থিকভাবে স্বাধীন, তারা অর্থের মূল্যও বুঝতে পারবে এবং বড় হওয়ার পর জীবনে স্বাবলম্বী হবার জন্য অনুপ্রাণিত হবে।

৫. অনিশ্চয়তা দূর করতে

প্রতিটি পরিবারকে সবসময় যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে হয়। কারণ এখনকার দিনে অনেক চাকরি-ই আছে, যেগুলো খুব একটা নিরাপদ নয়, চাকরি হারানোর ভয় থাকে এবং জীবনও অনিশ্চিত। স্বামী যদি একমাত্র অর্থ উপার্জনকারী হয়, স্ত্রী এবং বাচ্চারা তার উপর পুরোপুরি নির্ভরশীল হয়, এটা একটা পরিবারের জন্য এটা বেশ চিন্তার কারণ। কোনো কারণে সেই চাকরি চলে গেলে সেটা পুরো পরিবারের জন্য সমস্যার কারণ হতে পারে। কিন্তু স্বামীর পাশাপাশি যদি স্ত্রীও উপার্জন করে তাহলে পরিবার এবং সন্তানরা অনিশ্চয়তার মধ্যে থাকে না।

পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের ৭১ শতাংশ নারীরা আজ আত্মনির্ভরশীল। এই সংখ্যা এখন দিন দিন বাড়ছে। সময়ের সাথে সাথে নারীদের কর্মক্ষেত্রে উন্নয়নের সাথে সাথে নারী উদোক্তার সংখ্যা এখন ক্রমশ বেড়ে উঠছে। উদোক্তা হতে চাই সাহস, সদিচ্ছা আর পরিবারের সাপোর্ট। সব মেয়েদের জন্যই নিজের পায়ে দাঁড়ানো, নিজে ইনকাম করা, নিজের একটা পরিচয় তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর্থিক নিরাপত্তা প্রতিটা মানুষেরই থাকা প্রয়োজন। মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন সেটা নিয়ে কিছুটা হলেও আজ আপনাদের জানাতে পেরেছি। আশা করছি কিছুটা হলেও আপনারা অনুপ্রাণিত হলেন। শুভ কামনা সকলের জন্য।

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)
অফিস লাইফ

চাকরি খুঁজছেন? আপনি কতটুকু প্রস্তুত? (পর্ব-১)

সেই শৈশব থেকে আমাদের মনের ভেতর একটা স্বপ্ন লালন করি আমরা: লেখাপড়া শেষ করে চাকরি করব। যারা ব্যবসা করবেন বলে মনস্থির করেছেন, তারাও কেউ কেউ জীবনের কোন...

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?
লাইফ স্টাইল

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?

এইতো খুব বেশি দিন আগের কথা না! মেয়েরা চাকরি বা ব্যবসা করবে, কল্পনায়ও কেউ আনতে পারতো না, মেনে নেয়া তো অনেক দূরের ব্যাপার! কিন্তু যুগ পাল্টেছে, সাথে আস্...

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?

ইদানিং ড্রেস পরে বাইরে যাওয়ার সময় ১১ বছর বয়সী সামারার কিছুটা অস্বস্তি হচ্ছে। সে মাকে ঠিক বলতেও পারছে না। সামারার মা নিজেই বিষয়টি বুঝতে পারলেন যেদিন দে...

আরও পড়ুন

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!
অফিস লাইফ

কর্মজীবী নারীর করণীয় | ঘরে-বাইরে কাজের ভারসাম্য আনার ৬টি উপায়!

রিয়া চাকরি করছেন একটা বেসরকারি প্রতিষ্ঠানে। দশটা থেকে পাঁচটার নিয়মবদ্ধ অফিস জীবন। কোনো দিন একটু দেরিও হয় ফিরতে, কাজের চাপ বেশি থাকলে। ঘরে অশান্তির শেষ...

স্বামী-স্ত্রীর বোঝাপড়ার অভাব ও সন্তানদের উপর এর বিরূপ প্রভাব!
সম্পর্ক

স্বামী-স্ত্রীর বোঝাপড়ার অভাব ও সন্তানদের উপর এর বিরূপ প্রভাব!

আমরা সবাই জানি, চারপাশের পরিবেশ ও পরিবার একটা মানুষের চরিত্র গঠনে কতটুকু ভূমিকা রাখে। প্রতিটা মানুষ তার পরিবার , চারপাশের পরিবেশ যেমন -প্রতিবেশী, স্কু...

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?
সম্পর্ক

পরিবারের সাথে ঈদ | ব্যস্ততা ভুলে দিনগুলো কি হতে পারে আনন্দময়?

রমজান মাসে সেহরি থেকে শুরু করে ইফতার পর্যন্ত প্রতিদিন আমাদের পুরো পরিবার একত্র হয়ে থাকে। আর নয়তো সাধারণত এটা হয় না। তাই পবিত্র ঈদ-উল- ফিতর-এই পরিবারকে...

বারবার চাকরি বদল আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ?
অফিস লাইফ

বারবার চাকরি বদল আপনার জন্য আশীর্বাদ না অভিশাপ?

"অফিসের নয়টা-পাঁচটার গন্ডি নিয়ে বিরক্তিটা সহ্যের বাইরে যাচ্ছে। রোজকার একঘেয়ে কাজে মন বসানো আরো কঠিন হচ্ছে দিনদিন।'' ''কোনো নতুনত্বের স্বাদ নেই, নেই নি...

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?
সুস্থতা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?

পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থান...

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!
লাইফ স্টাইল

ঘরে বসেই টাকা জমাতে চান? কয়েকটি ইজি প্ল্যান করে ফেলুন!

কিনবো না কিনবো না করেও একগাদা অপ্রয়োজনীয় খরচ করে, মাসের শেষে আপনারও কি মন খারাপ হয়েছে কখনো? আবার, মন খারাপ হওয়ার পর নিজেকে যতই বুঝিয়েছেন, পরের মাস থেক...

…