ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?

ফারিয়াহ্ রাশা · Jul 15, 2021 · 1 min read

ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা কেন এত পিছিয়ে?

এইতো খুব বেশি দিন আগের কথা না! মেয়েরা চাকরি বা ব্যবসা করবে, কল্পনায়ও কেউ আনতে পারতো না, মেনে নেয়া তো অনেক দূরের ব্যাপার! কিন্তু যুগ পাল্টেছে, সাথে আস্তে আস্তে পাল্টাচ্ছে সমাজের মানুষের চিন্তাধারা। মেয়েদের মধ্যেও নিজের পায়ে দাঁড়ানোর আগ্রহ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, সাথে বাড়ছে সুযোগ ও ক্ষেত্র। কিন্তু, ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা এখনও অনেকটাই পিছিয়ে আছে! কেন এত পিছিয়ে আছে, জানতে হলে পড়তে হবে আমার আজকে লেখা এই ফিচারটি!

পিছিয়ে থাকার পেছনে বেশ কিছু কারণ

২০২০ সালের রিপোর্ট অনুযায়ী, আমাদের দেশের জনসংখ্যার অর্ধেক নারী হওয়া সত্ত্বেও এমপ্লয়মেন্ট রেট মাত্র ৩৬.৪ পারসেন্ট নারী দেশের ওয়ার্কফোর্সে অংশগ্রহণ করে। অথচ, এখন মেয়েদের ক্যারিয়ার গড়ার আগ্রহ এবং সুযোগ দুইটাই দিন দিন বৃদ্ধি পাচ্ছে, যা প্রশংসনীয়! তবে, মেয়েরা তাও কেন পিছিয়ে আছে?

পারিবারিক চাপ

পড়াশুনা শেষে বিয়ে নাকি চাকরি? নাকি পড়াশুনা শেষ করার আগেই বিয়ে? অবাক করা কথা হলেও সত্য যে, এই একবিংশ শতাব্দিতে এসেও অধিকাংশ পরিবারের মেয়েদের এই ধরনের পারিবারিক চাপের মুখে পড়তে হয়। তাই আগ্রহ ও সুযোগ থাকা সত্ত্বেও, এই বাঁধার কাছে হার মেনে অনেক নারীই আর ক্যারিয়ার গড়তে পারে না। এই ধরনের জীবন জটিলতা শুধু মেয়েদের ক্ষেত্রেই, ছেলেদের এসব নিয়ে তেমন ভাবতে হয় না।

সামাজিক বাঁধা

সমাজ ও সমাজের মানুষের চেতনা দিন দিন প্রগতিশীল হচ্ছে। তবে আমাদের সমাজ এখন পুরুষশাসিত সমাজ। তাই, স্রোতের অনুকূলে সাঁতার কাটতে পারা যতটা সহজ, প্রতিকূলে ঠিক ততটাই কঠিন। তেমনি পুরুষতান্ত্রিক সমাজের রীতিনীতি কিংবা সংস্কারগুলোর বিপরীতমুখী চিন্তাগুলো থাকে ততটাই কঠিন। ফলে সামাজিক বাঁধার কারনে একজন নারীর ক্যারিয়ার গড়ার সুযোগ এখনো কিছুটা হলেও কম।

নিরাপত্তার অভাব

যানবাহনে হয়রানির শিকার হওয়ার ভয়ে দাড়িয়ে আছে একজন

কথাটি তিতা হলেও সত্য যে, সমাজ এখনো অনেক প্রগতিশীল হলেও, রাস্তায়, যানবাহনে কিংবা কর্মক্ষেত্রে নারীরা এখনো কিছুটা হলেও অনিরাপদ। ফলে, কাজের উদ্দেশ্যে রাস্তায় নামলেও এখনো নিরিবিলি রাস্তায় মেয়েরা ইভটিজিংয়ের শিকার হয়। এছাড়াও, নিজস্ব যানবাহন না থাকলে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করতে হয়। সেক্ষেত্রে, অনেকসময় অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হতে হয়।

একারণে, অনেকসময় আমরা মেয়েরা ট্রমাটাইজড হয়ে যাই। ফলে, ক্যারিয়ার গড়ার আগ্রহ কমে যায়। চাকরি কিংবা ব্যবসা কোনটাই আর আগাতে পারে না। অনেকসময়, কর্মক্ষেত্রেও সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হতে হয়। সবমিলিয়ে সুযোগ থাকা সত্ত্বেও মেয়েরা তাই পিছিয়ে।

জেন্ডার গ্যাপ

এটি খুবই প্রশংসনীয় দিক যে, দিন যত যাচ্ছে আমাদের সামাজিক সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পূর্বের তুলনায় ছেলেমেয়ের ভেদাভেদ অনেকটা কমে এসেছে। তবুও আফসোস যে, কর্মক্ষেত্রে জেন্ডার গ্যাপ বা ছেলেমেয়ে বৈষম্য এখনো কিছুটা রয়ে গেছে।

এই অবশিস্টাংশই মেয়েদের ক্যারিয়ার গড়ার সুযোগ কমিয়ে এনেছে, সেই সাথে কমিয়েছে আগ্রহ। অনেকক্ষেত্রেই এখনো ধরে নেয়া হয় যে, কাজের জন্য মেয়েদের প্রোডাক্টিভিটি ছেলেদের থেকে কম। এই ধারণার পেছনে, আসলেই কোনো যৌক্তিক কারণ এখন পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। অবশ্য; অনেক চাকুরির সার্কুলারে উল্লেখ থাকে, “ Women are highly encouraged to apply.” একে সাধুবাদ জানাই। তবুও, এখনো মেয়েদের তাদের পছন্দমত চাকুরি খুঁজে পেতে কাঠখড় পোড়াতে হয়।

রিস্ক নিতে অনিহা

ক্যারিয়ার গড়ার সুযোগের পাশাপাশি আগ্রহ থাকা সত্ত্বেও অধিকাংশ মেয়েরা চাকুরি কিংবা ব্যবসায় নিজেকে জড়াতে ভয় পায়। বিজনেস শুরু করতে প্রয়োজন নিজের সাহস আর অন্যদের সাপোর্ট। রিস্ক নিতে চায় না অনেকেই, নিজেকে গুটিয়ে রাখে। তাই, ক্যারিয়ারের ক্ষেত্র ও কিছুটা সীমাবদ্ধ হয়ে আসে। তবে আশার কথা যে, দিন দিন মেয়েদের কাজে যোগদান বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও, অনেকেই ফিন্যান্সিয়াল রিস্ক নিতে অনীহা প্রকাশ করে। এটিও মেয়েদের পিছিয়ে পরার একটি কারন!

সঠিক গাইডলাইনের অভাব

women don't get support from her husband

মেয়েদের এখন চাকুরী কিংবা ব্যবসা করার অনেক সুযোগ আছে; যা ২০ বছর আগেও কিন্তু ছিল না। তবুও তারা এক্ষেত্রে এখনো অনেক পিছিয়ে। অনেক মেয়েরা এখনও ক্যারিয়ার গড়ার জন্য সঠিক গাইডলাইন পাচ্ছে না। পাচ্ছে না পরিবারের সাপোর্ট কিংবা বিয়ের পর স্বামী ও শ্বশুরবাড়ির মানুষদের সাপোর্ট।

সঠিক গাইডলাইন ও সাপোর্টের অভাবে মেয়েদের আর ক্যারিয়ার গড়া হয় না কিংবা, মাঝপথে থেমে যায় ক্যারিয়ার এগিয়ে নেয়ার স্বপ্ন! লিন ইন এবং সার্ভে মাঙ্কির একটি সার্ভে অনুযায়ী; ৬২ শতাংশ নারী বিশ্বাস করে যে; তাদের ক্যারিয়ার থমকে যাওয়া কিংবা শেষ হয়ে যাবার পিছে মূল কারণ হচ্ছে, সঠিক গাইডলাইন ও সাপোর্টের অভাব।

সব বাঁধা পেরিয়ে তাহলে ক্যারিয়ার গড়বেন কীভাবে?

বাঁধা তো থাকবেই! তাই, আপনি যদি স্বাবলম্বী হতে চান, তবে বাঁধা পেরিয়ে গড়ে ক্যারিয়ার গড়তে হলে আপনাকে কিছু টিপস অনুসরণ করতে হবে-

  • সবসময় আপনার মন কি চাচ্ছে আর কী চাচ্ছে না; সেটি শুনবেন। দরকার হলে;পরিবারকে বুঝিয়ে বলবেন ক্যারিয়ার গড়ার সুবিধাজনক দিকগুলো। বাবা-মা আমাদের সবচেয়ে আপন মানুষ। তাদের সুন্দরভাবে বুঝিয়ে বললে তারা অবশ্যই বুঝবেন।
  • ভীত হবেন না! সবসময় নিজের উপর ভরসা রাখবেন। মনে মনে প্রতিজ্ঞা করবেন; “আমাকে পারতেই হবে!” সাহস নিয়ে এগিয়ে যাবেন।
  • সঠিক দিকনির্দেশনা হন্য হয়ে খুঁজবেন, তবে হাল ছেড়ে দিবেন না। সব পরিস্থিতিতে কনফিডেন্টলি নিজেকে প্রেজেন্ট করতে শিখুন। তবেই সফলতা আসবে।
  • হয়রানির শিকার হলে চুপ থাকবেন না। প্রতিবাদ করবেন। কারণ, চুপ থাকা কিন্তু কখনোই সমাধান নয়।

পরিশেষে বলা যায় যে, দিন দিন মেয়েদের প্রতি পজিটিভিটি বাড়ছে, বাড়ছে ক্যারিয়ার গড়ার সুযোগ। আমি মনে করি, সাহস আর আত্মবিশ্বাস; এই দুটি বিষয় থাকলে মেয়েরা যেকোনো ক্ষেত্রেই এগিয়ে যেতে পারবে। এছাড়াও; আমরা যদি সবাই মিলে সামাজিক সচেতনতা বাড়াই ও একটু উদার মনমানসিকতার হই; তবেই ক্যারিয়ার গড়ার আগ্রহ ও সুযোগ থাকা থাকা সত্ত্বেও মেয়েরা আর পিছিয়ে থাকবে না! আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।

ছবি- সাটারস্টক, আইস্টক

Products in this article

সম্পর্কিত লেখা

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!
ফ্যাশন

ফ্যাশনে নাকফুল | জানুন অলংকরণের ইতিহাস ও ৯ ধরনের নোজপিন সম্পর্কে!

নাকফুল নারীদের পছন্দের গয়নাগুলোর মধ্যে অন্যতম। নাকে এক টুকরো গয়না যেন নারীর সৌন্দর্য অনেকাংশে বাড়িয়ে তোলে। আকৃতি, নকশা বা রং বদলে নাকফুল বারবার ঠাঁই ক...

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?
অন্তর্বাস ১০১ | Lingerie 101

টিনেজার মেয়েরা কোন বয়স থেকে ব্রা পরার সিদ্ধান্ত নিবে?

ইদানিং ড্রেস পরে বাইরে যাওয়ার সময় ১১ বছর বয়সী সামারার কিছুটা অস্বস্তি হচ্ছে। সে মাকে ঠিক বলতেও পারছে না। সামারার মা নিজেই বিষয়টি বুঝতে পারলেন যেদিন দে...

তিনটি সিদ্ধান্ত, গড়ে তুলুন একটি সফল, উপযোগী ক্যারিয়ার
লাইফ স্টাইল

তিনটি সিদ্ধান্ত, গড়ে তুলুন একটি সফল, উপযোগী ক্যারিয়ার

এই পৃথিবীতে একজন ধনী মানুষের মানসিকভাবে অসুখী থাকার চেয়ে খারাপ বোধহয় আর কিছু হতে পারে না। যদিও এর পেছনে বিশেষ কোন কারণ নেই, কিন্তু প্রতিদিনই আশেপাশে এ...

পছন্দের কাজে ক্যারিয়ার গড়ে তোলার জন্য কিছু পরামর্শ
অফিস লাইফ

পছন্দের কাজে ক্যারিয়ার গড়ে তোলার জন্য কিছু পরামর্শ

আন্তর্জাতিক কিছু পরিসংখ্যান বলে সারা বিশ্বের শতকরা ৮০ ভাগ কর্মী তাদের কাজ নিয়ে অনাগ্রহী। তাদের ভাষ্যমতে এই কাজ নিয়ে তারা উত্তেজনা, আগ্রহ অনুভব করেন না...

আরও পড়ুন

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?
লাইফ স্টাইল

মেয়েদের আর্থিকভাবে সাবলম্বী অথবা আত্মনির্ভরশীল হওয়া কেন প্রয়োজন?

একটা সময় ছিলো যখন বাইরে শুধু পুরুষরা কাজ করতো আর মেয়েরা ঘরের কাজ করতো, চার দেয়ালের মাঝেই ছিল তাদের গোটা দুনিয়া। মেয়েরা শিক্ষা, জ্ঞান-বিজ্ঞানচর্চা, গবে...

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?
লাইফ স্টাইল

'গৃহিণী' নাকি 'কর্মজীবী' নারী? সমাজ কি চায়?

ক্লাস থ্রিতে নতুন স্কুলে ভর্তি হয়েছি তখন। মনে পড়ে, যেদিন প্রথম ক্লাসে গেলাম সেদিন ছাত্রীদের প্রত্যেকের পরিচয়পর্ব চলছে। এদের মাঝে যারা ঠিকঠাক বলতে পারছ...

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?
সুস্থতা

মেয়েদের অবাঞ্ছিত লোম বা অতিরিক্ত ফেসিয়াল হেয়ার কেন হয় জানেন কি?

পুরুষদের মতো অনেক সময় মহিলাদের মুখে স্বাভাবিকের চেয়ে বেশি লোম দেখা দেয়। শুধু মুখেই নয়, মেয়েদের শরীরের যেসব স্থানে সাধারণত লোম থাকার কথা নয়, সেসব স্থান...

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?
চুলের যত্ন

চুলের জন্য কোন তেলের কাজ কী এবং সবচেয়ে বেশি কার্যকরী কোনটি?

হেয়ার কেয়ারে যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে বিভিন্ন ধরনের তেল। ছোটবেলায় চুলে তেল দিয়ে বেণী বা পনিটেইল করার সেই মধুর স্মৃতি আমাদের সবারই কম-বেশি আছে। দাদ...

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?
মা ও শিশু

ম্যাটারনিটি লিভ শেষে কাজে ফিরতে নিজেকে প্রস্তুত করবেন কীভাবে?

মাতৃত্বকালীন ছুটি বা ম্যাটারনিটি লিভ যেটাই বলি না কেন, প্রত্যেকটি মায়ের কাছে এই সময়টা খুবই স্পেশাল। বাচ্চা হওয়ার পর মায়েরা আস্তে আস্তে নতুন রুটিনে অভ্...

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?
এজিং

রিংকেলস প্রিভেন্ট করতে অ্যাসেনশিয়াল অয়েল কীভাবে কাজ করে?

স্কিন ও হেয়ার কেয়ার রুটিনে অ্যাসেনশিয়াল অয়েলের নাম বেশ পরিচিত। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি, ত্বকের কালো দাগ দূর করা, চুল পড়া রোধ করার মতো নানা কাজে এই অয়ে...

…