তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

sub-editor · Dec 13, 2015 · 1 min read

তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি

খুব সহজে শীতের এই আরামদায়ক পরিবেশে ওভেন ছাড়াই গ্যাসের চুলাতে বানিয়ে ফেলুন মজাদার তন্দুরী চিকেন সাথে পুদিনা পাতার চাটনি।

উপকরণ
  • মুরগি ১টি (১ কেজি)
  • টক দই ৪ টে. চামচ
  • টমেটো সস ২ টেবিল চামচ
  • কালো গোলমরিচ গুঁড়া ১/২ চা চামচ
  • কাবাব চিনি গুঁড়া ১/২ চা চামচ
  •  তন্দুরি মসলা ৪ চা চামচ
  • পাপ্রিকা গুঁড়া ১ চা চামচ
  • সরিষা গুঁড়া ১/২ চা চামচ
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • সরিষার তেল ৩ টেবিল চামচ
  • লেবুর রস ২ টেবিল চামচ
  • লবণ পরিমাণমতো

প্রণালী প্রথমে মুরগী কেটে, ধুয়ে ছুরি দিয়ে টুকরো গুলোর গায়ে হালকা দাগ দিয়ে নিতে হবে। এবার লবণ, আদা বাটা, রসুন বাটা ও লেবুর রস দিয়ে ১/২ ঘণ্টা মাখিয়ে রেখে তেলে হালকা সোনালী করে ভেজে নিতে হবে।

এবার অন্য একটি পাত্রে তেল দিয়ে এতে বাকি সব মসলা ও টক দই দিয়ে কষিয়ে নিয়ে মুরগী দিয়ে অল্প পানি দিয়ে ঢেকে দিতে হবে সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হলে ঢাকনা তুলে নেড়ে দিয়ে পানি কমিয়ে আনতে হবে।এবার একটি তাওয়া তে অল্প তেল মাখিয়ে এতে মুরগীর টুকরো বেশি আঁচে লালচে করে ভেজে নিলেই হয়ে যাবে তন্দুরী চিকেন।

পুদিনা চাটনি

উপকরণ
  •  পুদিনা পাতা
  • সরিষা- ১ চা চামচ
  •  রসুন- ৪/৫ কোয়া
  •  তেঁতুলের মাড়- ১ টেবিল চামচ
  •  কাঁচামরিচ- ঝাল যে যেমন খেতে চান
  •  চিনি- ১ চা চামচ
  •  লবণ- স্বাদ মত
  • বিটলবণ-১/২ চা চামচ

প্রণালী

পুদিনা পাতা ধুয়ে এর সাথে সব উপকরণ মিশিয়ে পাটায় বা মিক্সারে ব্লেনড করে নিন।

ছবি ও রেসিপি - তৃষা হক

সম্পর্কিত লেখা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

আরও পড়ুন

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!
চা – নাস্তা

ইয়াম ইয়াম ক্রিস্পি চিকেন ফ্রাই!

বাচ্চা থেকে বুড়ো সবার কাছেই এক্কেবারে হট ফেভারিট আইটেম চিকেন ফ্রাই। আমার বাচ্চারা প্রায়শই আবদার করে এটার জন্য। আলহামদুলিল্লাহ্‌ আমার বানানো চিকেন ফ্রা...

সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!
মেহমানদারী

সাধারণ গ্যাসের চুলায় সম্ভব সুস্বাদু তন্দুরী চিকেন!

চিকেন তন্দুরী খেতে ভালোবাসেন না এমন লোক হয়তো হাতে গোনা। তন্দুরী চিকেন নামটা কিন্তু আসলে রান্নার পদ্ধতির জন্য হয়েছে। তন্দুরে রান্না করা হয় বলেই একে তন্...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

মেজবানী মাংস
মেহমানদারী

মেজবানী মাংস

পোলাও বা গরম ভাতের সাথে গরম গরম পরিবেশন করুন । এই উপকরণে ৫-৬ জনকে পরিবেশন করা যাবে। আপনাদের জন্য সহজ রেসিপি দেয়া হল। উপকরণ গরুর মাংস ১ কেজি...

…