কাচঁকি মাছের পেঁয়াজি!

sub-editor · Mar 12, 2016 · 1 min read

কাচঁকি মাছের পেঁয়াজি!

সারা বছর চাইনিজ বা মোগলাই যতই হোক শীতের দিনগুলোতে বাঙালি খানার জন্য মন কেমন করে। উৎসবের সময় খুব সহজ কিছু রান্নায় মন জয় করতে পারেন আপনার বন্ধু বা আত্মীয়দের। কীভাবে? চটজলদি রেঁধে ফেলুন সহজ এই রেসিপি।খাদ্য রসিক বাঙালিয়ানার সেরা ডেসটিনেশন।

[picture]

উপকরণ

  • কাচঁকি মাছ- ৫০০ গ্রাম
  • কাশ্মীরি লঙ্কার গুঁড়ো- এক চা চামচ
  • আদা-পেঁয়াজের রস- ৪৫ গ্রাম
  • লেবুর রস- সামান্য
  • কাসুন্দি- এক চা চামচ
  • পেঁয়াজ- ২০০ গ্রাম
  • কর্ণফ্লাওয়ার- ৬ টেবিল চামচ
  • চাল গুঁড়ো- তিন টেবিল চামচ
  • তেল- পরিমাণ মতো
  • বিট লবন- এক চিমটি

প্রণালী

প্রথমে খুব ভাল করে মাছ ধুয়ে নিন। ভেতরে যাতে কোনওরকম ময়লা না থাকে। এর পর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা-পেঁয়াজের রস, কাসুন্দি এবং লবন দিয়ে ম্যারিনেট করুন। রান্না করার আগে আধ ঘণ্টা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে রাখুন। পেঁয়াজ গোল করে কেটে আলাদা করে সরিয়ে রাখুন। আলাদা পাত্রে কর্ণফ্লাওয়ার এবং চালের গুঁড়ো মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভাল করে মাছে মাখিয়ে কড়া করে ভেজে ফেলুন। ভাজার মাঝে জুড়ে নিন আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। সব শেষে বিট লবন ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন কাচঁকি মাছের পেঁয়াজি।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

কাচকি মাছের পাকোড়া 
রেসিপি

কাচকি মাছের পাকোড়া 

কাচকি মাছ দিয়ে পাকোড়া! একটু অন্যরকম শোনালেও এটা খুবই মুখরোচক একটি খাবার। বাচ্চারাতো ছোট মাছ একদমই খেতে চায় না। আবার আমরা বড়রাও কাচকি দিয়ে গতানুগতিক এক...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

কাসুন্দি তৈরির সহজ রেসিপি
রেসিপি

কাসুন্দি তৈরির সহজ রেসিপি

[topbanner] টক ফলের সাথে একটু লবন মরিচের গুড়া আর একটুখানি কাসুন্দি না হলে যেন চলেই না। অল্প একটু কাসুন্দিই যেকোন টক ফলের স্বাদ বাড়িয়ে তোলে বহুগুণে। খ...

আরও পড়ুন

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!
চা – নাস্তা

৫ টি মজাদার টিফিন বাচ্চাদের স্কুলে দেয়ার জন্য!

এই তো সেইদিন হাসপাতাল থেকে তোয়ালেতে মুড়িয়ে বাসায় নিয়ে আসলাম ছোট্ট বাবুটিকে। আর আজকে সে কাঁধে ছোট্ট স্কুলব্যাগ নিয়ে হাঁটি হাঁটি পা করে প্রথমবার স্কুলে...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

পেঁয়াজের গুণ | এর ১০টি দারুণ কার্যকারিতা সম্পর্কে জেনে নিন!
সুস্থতা

পেঁয়াজের গুণ | এর ১০টি দারুণ কার্যকারিতা সম্পর্কে জেনে নিন!

রান্নাঘরে এক কোণে পড়ে থাকা পেঁয়াজের সাথে পরিচয় আছে কি আপনার? হাসি পাচ্ছে বুঝি? কে না চেনে পেঁয়াজের মত দরকারি রান্নার উপকরণটিকে! পেঁয়াজ ছাড়া যে রোজদিনক...

রেড ভেলভেট কেক
বেকিং

রেড ভেলভেট কেক

ডেজার্ট হিসেবে অনেকেরই প্রথম পছন্দ রেড ভেলভেট কেক। অনেকে হয়তো এই একটি আইটেম টেস্ট করতে ছুটেন রেস্টুরেন্টে। তবে একটু ইচ্ছা আর ধৈর্য্য থাকলে আপনি নিজেই...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মজাদার বিফ রেজালা রেসিপি
রেসিপি

মজাদার বিফ রেজালা রেসিপি

বিফ দিয়ে কত রকমের রান্না যে হয় বাঙালির হেঁসেলে। আলু দিয়ে ঝোল, কালাভুনা, কাবাব আরও কত কী! স্পেশাল দিনে বা যেকোনো অকেশনে একটু ভিন্ন স্বাদের রেসিপি ট্রাই...

…