বিফ শামি কাবাব

সাজগোজ সম্পাদক · Oct 11, 2013 · 1 min read

বিফ শামি কাবাব
কী কী লাগবে ? বিফ বা পাঠার মাংসের কিমা- ২৫০ গ্রাম জলে ভেজানো মসুর ডাল- ৪ টেবিল চামচ সিদ্ধ আলু- ১টা জিরে- আধ চা চামচ মৌরি- ১ চা চামচ ধনে- ১ চা চামচ ছোট এলাচ- ২টো শুকনো লঙ্কা- ৬টা ডিম- ১টা রসুন- ৪ কোয়া পুদিনা পাতা কুচি- ২ টেবিল চামচ ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ কাঁচালঙ্কা- ২টো আদা কুচি- ১ চা চামচ জিরে গুঁড়ো- আধ চা চামচ ধনে গুঁড়ো- আধ চা চামচ তেল- পরিমান মত নুন- স্বাদ মত কীভাবে বানাবেন ? প্রথমে ডেকচিতে মাংসের কিমা, মসুর ডাল, জিরে, ধনে, মৌরি, এলাচ, শুকনো লঙ্কা, আদা কুচি, রসুন, নুন দিয়ে ২ কাপ জল দিয়ে সিদ্ধ করে নিন। জল শুকিয়ে গিয়ে মাংস নরম হয়ে এলে আগুন থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। এবারে সিদ্ধ মাংসের মধ্যে আলুসিদ্ধ মিশিয়ে পুরো মিশ্রণ চপার দিয়ে মিহি করে কুচিয়ে নিন। এবারে ওই মিশ্রণে ডিম, ধনেপাতা কুচি, পুদিনা পাতা কুচি, কাঁচালঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ভাল করে মিশিয়ে নিন। মিশ্রণ অল্প পরিমানে নিয়ে হাতের চাপে কাবাব আকারে গড়ে নিন। ফাইং প্যানে ৩-৪টে কাবাব পাশাপাশি রেখে বাদামি করে ভেজে নিন। দু-পিঠই ভাল করে ভাজবেন। ভাজা হয়ে গেলে কিচেন পেপারের ওপর রেখে কাবাব থেকে অতিরিক্ত তেল টানিয়ে নিন। কাঁচালঙ্কা, ধনেপাতা, পেঁয়াজের রিং ও লেবু দিয়ে গার্নিশ করে পুদিনার চাটনির সঙ্গে পরিবেশন করুন। রেসিপিঃ তাসনোভা আবেদিন    

সম্পর্কিত লেখা

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

আরও পড়ুন

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

বিফ কাবাব শর্মা
চা – নাস্তা

বিফ কাবাব শর্মা

চিকেন শর্মা খাওয়া হয়েছে অনেক! তাই এবার একটু ভিন্ন স্বাদের বিফ কাবাব শর্মা ট্রাই করলে কেমন হয়? নিজেই আজকের দেয়া রেসিপিটি বাসায় চেষ্টা করে দেখতে পার...

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল
ত্বকের যত্ন

মসুরের ডাল দিয়েই হোক ত্বক উজ্জ্বল

মসুর ডাল একটি প্রোটিন সমৃদ্ধ ডাল। প্রাচীন কাল থেকে মসুর ডাল তাই খাবারের পাশাপাশি ত্বকের যত্নেও বিভিন্নভাবে ব্যাবহার করা হয়ে আসছে। একটা সময় আমাদের দাদি...

চায়ের সঙ্গে কুড়মুড়ে ভুট্টার পাকোড়া
চা – নাস্তা

চায়ের সঙ্গে কুড়মুড়ে ভুট্টার পাকোড়া

ভুট্টা এমনই জিনিস, যে আগুনে পুড়িয়ে সামান্য লবন-লেবু মাখিয়ে খেতেও দুর্দান্ত লাগে। আর যখন সেই ভুট্টা দিয়েই বানানো হয় পকোড়া, তার স্বাদের যে জুড়ি মেলা...

ফিশ আচারি কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ আচারি কাবাব

বিকেলের নাস্তায় কিংবা গরম ভাতের সাথে গরম গরম কাবাব খেতে কার না ভালো লাগে। তার উপর সেটি যদি হয় আচারের স্বাদে, তাহলে তো কোনো কথাই নাই। হ্যাঁ একদম ঠিক শু...

…