চায়ের সঙ্গে কুড়মুড়ে ভুট্টার পাকোড়া

sub-editor · Mar 29, 2016 · 1 min read

চায়ের সঙ্গে কুড়মুড়ে ভুট্টার পাকোড়া

ভুট্টা এমনই জিনিস, যে আগুনে পুড়িয়ে সামান্য লবন-লেবু মাখিয়ে খেতেও দুর্দান্ত লাগে। আর যখন সেই ভুট্টা দিয়েই বানানো হয় পকোড়া, তার স্বাদের যে জুড়ি মেলা ভার, এ কথা বলাই বাহুল্য। তাই আজ সন্ধ্যে বেলা চায়ের সঙ্গে বানিয়েই ফেলুন কুড়মুড়ে ভুট্টার পাকোড়া।

[picture]

‪উপকরণ

  • ভুট্টার দানা— ৩ কাপ
  • পেঁয়াজ— ২টি (ছোট)
  • ক্যাপসিকাম— ১টি (ছোট)
  • কাঁচা মরিচ— ৩-৪টি
  • আদা বাটা— ১ টেবিল চামচ
  • মরিচ গুঁড়ো— আধ চা চামচ
  • ধনে পাতা— এক মুঠো
  • বেসন— আধ কাপ
  • কর্ন ফ্লাওয়ার— আধ কাপ
  • লবন— স্বাদ মতো
  • তেল— ১ কাপ
  • মৌরি গুঁড়ো— ১ টেবিল চামচ
  • ভাজা জিরে গুঁড়ো— ১ টেবিল চামচ
  • চাট মশলা— ১ টেবিল চামচ

‎প্রণালী

প্রথমে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা মরিচ ছোট ছোট করে কুচি করে রাখুন। একটি বাটিতে বেসন, কর্নফ্লাওয়ার, লবন, ভাজা জিরে গুঁড়ো, মৌরি গুঁড়ো, আদা বাটা, মরিচ গুঁড়ো আর পানি মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন। এবার ওই ব্যাটারে একে একে ভুট্টার দানা, পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা মরিচ, ধনে পাতা কুচি মেশান।

এবার কড়াইয়ে সাদা তেল গরম করুন। তারপর অল্প করে মিশ্রণ নিয়ে পকোড়ার  আকারে গড়ে গরম তেলে ছাড়ুন। ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। শুকনো কাগজ বা কিচেন ন্যাপকিনে পকোড়া মুড়িয়ে রাখুন বেশ কিছুক্ষণ। এতে পকোড়ার অতিরিক্ত তেল কাগজ শুষে নেবে। এ বার উপর থেকে চাট মশলা ছড়িয়ে চাটনি বা সসের সঙ্গে গরম গরম পরিবেশন করুন ভুট্টার পাকোড়া।

রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

ছবি - ফুডিভাল.কম

সম্পর্কিত লেখা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

পালং পাকোড়া
স্ন্যাকস

পালং পাকোড়া

পালং শাক অত্যন্ত পুষ্টিকর কেননা এতে আছে প্রয়োজনীয় ভিটামিন ও অ্যান্টি অক্সিডেন্ট। প্রতিদিনের খাদ্য তালিকাতে সবুজ শাক-সবজি রাখা উচিত। কিন্তু বাচ্চারা অন...

বিফ শামি কাবাব
মেহমানদারী

বিফ শামি কাবাব

কী কী লাগবে ? বিফ বা পাঠার মাংসের কিমা- ২৫০ গ্রাম জলে ভেজানো মসুর ডাল- ৪ টেবিল চামচ সিদ্ধ আলু- ১টা জিরে- আধ চা চামচ মৌরি- ১ চা চামচ ধনে- ১ চা চা...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

আরও পড়ুন

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি
মা ও শিশু

শিশুর আয়রন ঘাটতি কমাতে কার্যকরী দুটো মজাদার স্ন্যাকস রেসিপি

"বাচ্চাটাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়াই লাগলো। বেশ অনেকদিন ধরে না খাওয়া-দাওয়া ঠিকঠাক মতো করছে, না অন্য কোন অ্যাক্টিভিটি। ডাক্তার বেশ কিছু টেস্ট করতে দি...

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!
ক্র্যাফট

জেনে নিন ৫ ধরণের পেপার ওয়ার্কের কথা!

কাগজের সাথে আমার সখ্য খুব বেশিদিনের নয়। বছর দুয়েক আগে হুট করেই আবিষ্কার করলাম গুণহীন এই মানুষটা কার্ড বানাতে খুব আনন্দ পাচ্ছে। একের পর এক শুধু বানিয়েই...

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি
রেসিপি

ফুলকপির পাকোড়া তৈরির সহজ রেসিপি

যারা সবজি খেতে ভালবাসেন তাদের কাছে ফুলকপি বরাবরই খুবই প্রিয়। ফুলকপি দিয়ে তৈরি নানা রকম সুস্বাদু ভাজি, মাছ দিয়ে নানা পদের রান্না এগুলো বাঙালীদের পছন্দে...

চা – নাস্তা

মাছের কিমার পুর ভরা সমুচা পিঠা

শুধু বাচ্চারা কেন, অনেক বড়রাও আছে যারা সহজে মাছ খেতে চায় না। যারা মাছ খাওয়া নিয়ে তালবাহানা করে তাদেরকে ও একটু সময় নিয়ে আর বুদ্ধি খাটালে মাছ খাওয়ানো যে...

…