দারুণ সুস্বাদু ‎চিকেন বাটার মাসালা

sub-editor · Jul 05, 2016 · 1 min read

দারুণ সুস্বাদু ‎চিকেন বাটার মাসালা

[topbanner]

ঈদের দিনে খাবারের মেনুতে থাকতে পারে দারুণ সুস্বাদু ‎চিকেন বাটার মাসালা। পোলাও এবং পরোটার সাথে খেতে মজাদার এই গ্রেভি রেসিপিটি মুখের সাদ কয়েকগুণ বাড়িয়ে দিবে।

‎উপকরণ‬

  •  চিকেন ৭৫০ গ্রাম
  • শুকনো মরিচ গুড়ো ২ চা-চামচ
  • আদাবাটা ১ টেবিল-চামচ
  • রসুন বাটা আধ চা-চামচ
  • গরম মশলা গুঁড়ো আধ চা-চামচ
  • লেবুর রস আধ টেবিল-চামচ
  • লবণ স্বাদ অনুযায়ী

[picture]

‪গ্রেভির প্রয়োজনীয় উপকরণ‬

  • মাখন ১০০ গ্রাম
  • আদাবাটা ১ টেবিল-চামচ
  • রসুনবাটা ১ টেবিল-চামচ
  • পেঁয়াজ বড় ১টি মিহি করে কুচোনো
  • শুকনো মরিচ গুড়ো প্রয়োজনমত
  • লবণ স্বাদমত
  • কসুরি মেথি আধ চা-চামচ
  • গোটা গরম মশলা (এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারচিনি) ১ টেবিল-চামচ
  • টমেটো পিউরি ৪ টেবিল-চামচ
  • গরম মশলা গুঁড়ো আধ চা-চামচ
  • মধু ১ টেবিল-চামচ
  •  ক্রিম ১/৪ কাপ
  • দই পরিমান মতো

‪প্রণালী‬

ধারালো কিচেন নাইফ দিয়ে চিকেনের ব্রেস্টপিস ও লেগপিস চিরে নিন। চিকেনে শুকনো মরিচ গুঁড়ো, লেবুর রস আর লবণ মাখিয়ে ১০ মিনিটের মতো সময় রেখে দিন। এর পর আদা বাটা-রসুন বাটার মিশ্রণটুকু  মাখিয়ে আরও ২০/৩০ মিনিট রাখুন। এ বার চ্যাটালো কোনও পাত্রে ২ টেবিল-চামচ মাখন দিয়ে চিকেন ভাজতে থাকুন, যতক্ষণ না সুন্দর একটি হালকা বাদামি রং ধরে। এ সময়ে কড়া আঁচে মাঝেমাঝে নেড়েচেড়ে দিতে ভুলবেন না। ভাজা হয়ে গেলে ওভেন থেকে নামিয়ে সরিয়ে রাখুন। এ বার একটি কড়াইতে মাখন গরম করে নিয়ে তাতে কুচোনো পেঁয়াজ ছেড়ে দিন ও সাঁতলাতে থাকুন, যতক্ষণ না পেঁয়াজে বাদামি রং ধরে। এর পর তাতে আদা- রসুন বাটা আর মরিচ কুচোনো মিশিয়ে দিয়ে ২ মিনিট রান্না করুন।

এবার মিনিটখানেকের ব্যবধানে এক এক করে কড়াইতে ছাড়তে হবে টম্যাটো পিউরি, শুকনো মরিচ গুড়ো, গরম মশলা গুঁড়ো ও লবণ। সব কিছু মেশানো হয়ে গেলে কষতে থাকুন, যতক্ষণ না মশলা পাশ থেকে তেল ছেড়ে দেয়। এর পর নামিয়ে ঠান্ডা করতে দিন। পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মিক্সারের সাহায্যে সমস্ত মশলা মিহি করে বেটে নিন। এবার একটি বড় কড়াইতে মাখন গরম করে তাতে এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারচিনি দিয়ে মিনিট কয়েক সাঁতলান।

এরপর তাতে মশলার মিশ্রণটি দিয়ে মিনিটখানেক রাঁধুন। হয়ে গেলে দই মিশিয়ে নাড়তে থাকুন, যতক্ষণ না রান্না থেকে কাঙ্ক্ষিত সুগন্ধ বের হবে, এবং মশলা আবারও তেল ছেড়ে দেয়। এবার মশলায় আগে থেকে ফ্রাই করে রাখা চিকেন পিসগুলো দিয়ে অল্প আঁচে রাঁধতে হবে। পছন্দমত গ্রেভি হাল্কা বা ভারী রাখতে পারেন। চিকেন পুরোপুরি রান্না করা হয়ে গেলে তাতে মধু ও কসুরি মেথিগুঁড়ো মিশিয়ে দিন। এ সময়ে ২/৩ মিনিট টগবগ করে ফোটা হয়ে গেলে টাটকা ক্রিম মিশিয়ে গরম গরম পরিবেশন করুন নান বা পরোটার সঙ্গে।

ছবি ও রেসিপি - মোঃ রাশেদ আহমেদ

সম্পর্কিত লেখা

বাটার চিকেন টিক্কা মাসালা
মেহমানদারী

বাটার চিকেন টিক্কা মাসালা

রেস্টুরেন্টে গিয়ে ইন্ডিয়ান ডিশ অর্ডার করতে গেলেই সবসময় চোখ আটকে যেত এই নামটার দিকে। একদিন অর্ডার করেই ফেললাম। খেয়ে মনে হল এটা বানানো খুব বেশি কঠিন হবে...

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!
চা – নাস্তা

কনকনে শীতে মজাদার চাইনিজ চিকেন কর্ন স্যুপ!

শীত তো চলেই এলো। এই কনকনে শীতের সময়ে অবশ্যই কিছু মজাদার খাবার উপভোগ করাটা উচিত, যা আপনার শরীরকে গরম করবে, পুষ্টিকরও হবে এবং হবে দারুণ উপভোগ্য। সেজন্যই...

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!
ত্বকের যত্ন

ত্বকের যত্ন নিতে উপটান ৫টি উপটান সম্পর্কে জেনে নিন!

ত্বকের যত্ন নিতে সেই প্রাচীনকাল থেকেই নারীরা সৌন্দর্যের জন্য করে আসছেন নানা রকম অনুশীলন। আজকের নারীরাও বিভিন্নভাবে রূপচর্চা করে থাকে। নারীর সৌন্দর্য ব...

চা – নাস্তা

হানি গ্লেজড ফ্রাইড চিকেন

ফ্রাইড চিকেন পছন্দ না এমন মানুষ খুব কম আছে বললেই চলে। কিন্তু ফ্রাইড চিকেন শুধু একভাবেই আজকাল মানুষ খাচ্ছে না। বিভিন্নভাবে, বিভিন্ন উপকরণ দিয়ে অনেক রকম...

আরও পড়ুন

বাটার চিকেন মিটবল
মেহমানদারী

বাটার চিকেন মিটবল

চিকেন তো আমাদের সবারই কম বেশি পছন্দ! স্বাদে ভিন্নতা আনতে ডিফারেন্ট কোনো রেসিপি ট্রাই করতে চান? আজ চিকেনের সহজ একটি রেসিপি শেয়ার করবো, যেটা খেতে খুবই স...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

…