রেগ্যুলার স্কিন কেয়ার-এ গ্রিন টি-এর ব্যবহার

sub-editor · Aug 15, 2018 · 1 min read

রেগ্যুলার স্কিন কেয়ার-এ গ্রিন টি-এর ব্যবহার

আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, এত কিছু থাকতে হঠাৎ গ্রিন টি মুখে লাগাবেন কেন, তাই তো? কারণ এটি অ্যান্টিঅক্সিডেন্ট-এ একেবারে পরিপূর্ণ। তাই তো দিনের শেষে ত্বককে জীবন্ত করে তুলতে এর কোনও বিকল্প নেই। এখানেই শেষ নয়, এই চায়ে অ্যান্টি-ব্যাক্টেরিয়াল প্রপাটিজ থাকায় এটি ত্বকের প্রদাহ কমাতে যেমন সাহায্য করে, তেমনি তৈলাক্ত ত্বকের সমস্যা কমিয়ে ত্বককে সুস্থ করে তোলে।

এই মিশ্রণটি বানাতে গ্রিন টি-এর পাশাপাশি আপনার প্রয়োজন পড়বে গোলাপ জল, রোজহিপ তেল এবং লেবুর। রোজহিপ তেলে ওমেগা-৬ ফ্যাটি অ্যাসিড থাকায় এটি ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। অন্যদিকে গোলাপ জল টোনার-এর কাজ করে। আর লেবু ত্বককে জীবন্ত করে তুলতে সাহায্য করে। লেবুর মধ্যে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের উপরিঅংশের মরা চামড়া তুলে ফেলে, ফলে ত্বক হয় ঝকঝকে এবং প্রাণবন্ত। এবার তাহলে জেনে নিন কীভাবে গ্রিন টি আপনার ত্বককে প্রাণবন্ত করে তুলবেন।

ধাপ ১: প্রথমে দু’কাপ ডিস্টিলড ওয়াটার ফুটিয়ে নিন। তারপর তাতে এক চা চামচ গ্রিন টি-এর পাতা মেশান। এবার অল্প আঁচে তা ১০ মিনিট ফুটিয়ে নিন।

ধাপ ২: ধীরে ধীরে ঘরের তাপমাত্রায় গ্রি টি-টা ঠাণ্ডা করুন। এবার আপনি পেয়ে গেছেন একটা সবুজ রং-এর মিশ্রণ। এই মিশ্রণটি আরও গাঢ় করতে চাইলে তাতে আরও এক চা চামচ গ্রিন টি পাতা মিশিয়ে দিতে পারেন।

ধাপ ৩: এবার মিশ্রণটি একবার ছেঁকে নিন। তারপর তাতে ৩-৪ ড্রপ রোজহিপ তেল মেশান। এই তেলটি আপনার ত্বককে আর্দ্র হওয়া থেকে বাঁচাবে।

ধাপ ৪: মিশ্রণটিতে এবার মেশান দুই টেবিল স্পুন গেলাপ জল। প্রসঙ্গত, গোলাপজল ত্বককে পরিষ্কার রাখতে এবং রোমগ্রন্থিগুলোকে খুলে দিয়ে ত্বককে শ্বাস নিতে সাহায্য করে।

ধাপ ৫: কয়েকটি লেবু ছাল ছাড়িয়ে নিয়ে পিউরি মিশ্রণে মিলিয়ে দিন। এক্ষেত্রে একটা ব্যাপার মনে রাখবেন, এই মিশ্রণে একগাদা লেবু দেওয়ার কোনো প্রয়োজন নেই, অল্প একটু দিলেই চলবে।

ধাপ ৬: এবার এই মিশ্রণটি একটা স্প্রে বটল-এ ঢেলে ফ্রিজে রেখে দিন ঠান্ডা হাওয়ার জন্য। এই মিশ্রণটি যত ঠান্ডা হবে, তত এটি ত্বকের রক্ত চলাচল বাড়িয়ে স্কিন-কে উজ্জ্বল করবে।

ধাপ ৭: যখনই মনে হবে আপনার ত্বক তার ঔজ্জ্বল্য হারাচ্ছে তখনই এই মিশ্রণটি সামান্য মুখে ও গলায় স্প্রে করে নেবেন। কিছু সময়ের মধ্যেই দেখবেন আপনার ত্বক এই মিশ্রণটিকে শুষে নিচ্ছে। তবে মনে রাখবেন এই মিশ্রণটি যাতে কোনও ভাবে চোখে চলে না যায়।

** আরও কিছু টিপস:  যদি আপনার ত্বক খুব ড্রাই হয় তাহলে এই মিশ্রণটি ব্যবহারের আগে মুখটা ভালো করে জলে ধুয়ে নেবেন। অতিরিক্ত উজ্জ্বল ত্বক পেতে এই মিশ্রণটিতে সামান্য ভিটামিন-ই ক্যাপসুল জেল মেশাতে পারেন।

লিখেছেন- লিন্নি

ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?
সুস্থতা

আচ্ছা, গ্রিন টি কি সবার জন্য সেইফ?

কথা বলছিলাম ইন্টারনেট, ফেসবুকের গ্রুপ, নিউজ পোর্টাল এসব মাধ্যমে দেখা, শোনা এবং মাঝে মাঝেই আলাপ করা হয় এমন কিছু আধুনিক কুসংস্কার আর গুজব নিয়ে। আর গুজব...

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!
বিউটি টিপস

একনে থেকে অ্যান্টি এজিং, সবকিছুর সমাধান হবে গ্রিন টি দিয়ে!

অনেকের সকাল শুরু হয় এক কাপ গরম গ্রিন টি দিয়ে। কিন্তু গ্রিন টি দিয়ে স্কিনকেয়ার করেছেন কখনো? কথাটি শুনে কি অবাক হচ্ছেন? যদি এখনো স্কিনকেয়ারে গ্রিন টি অ্...

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?
সুস্থতা

সুস্বাস্থ্য নিশ্চিত করতে গ্রিন টির উপকারী দিকগুলো জানেন কি?

কাউকে চা অফার করলে না করবে, এমন মানুষ কিন্তু খুবই কম। বিশ্ব জুড়ে চা শুধু একটি জনপ্রিয় পানীয়ই নয়, পাশাপাশি চা নিয়ে সবার একটি আলাদা ইমোশনও কাজ করে। কিন্...

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)
হেয়ার স্টাইল

নিজেই করুন চুলের রং(স্টেপ বাই স্টেপ)

এলোকেশী রাজকন্যার হাসি যেন তার চুলে। চুল নিয়েই তাই কত আয়োজন। চুল বাঁধা, সাজানো, নিত্য নতুন রূপ দেওয়া। তার-ই একটি হলো চুল রঙ করা। এখনকার হাল ফ্যাশনে চু...

আরও পড়ুন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?
চুলের যত্ন

ইউজড গ্রিন টি ব্যাগটা কি ফেলে দিচ্ছেন?

গ্রিন টি পানের উপকারিতা সম্পর্কে আজ পর্যন্ত কতবার কতকিছু শুনেছেন বলুন তো? আর এত পজিটিভ গুনের জন্য বাংলাদেশে আস্তে আস্তে গ্রিন টি অনেক বেশি পপুলারও হয়...

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক
ত্বকের যত্ন

স্বাস্থ্যোজ্জ্বল ত্বকের জন্য ট্রাই করুন গ্রিন টির এই ৫টি ফেইসপ্যাক

ওজন কমানোর জন্য অনেকেই নিয়মিত গ্রিন টি পান করে থাকেন। বহুবিধ গুণ সম্বলিত গ্রিন টি শুধু যে ওজন কমাতে সাহায্য করে তাই না, এটি ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি...

চুলের যত্ন

আপনার স্কিন এবং হেয়ার কেয়ার রেজিমেনে যোগ করুন গ্রিন টি

গ্রিন টি এখন আমাদের প্রায় সবার কাছেই একটি সুপরিচিত নাম। চা গাছের সতেজ সবুজ পাতা রোদে শুকিয়ে তাওয়ায় সেঁকে গ্রিন টি প্রস্তুত করা হয়। এর রং হালকা হলদে সব...

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!
ফিটনেস

গ্রিন টির উপকারিতা এবং এটি মজাদার করে তোলার উপায়!

গ্রিন টি বললেই অনেকে নাক সিঁটকে থাকেন। অবশ্য এর কিছুটা বিদঘুটে স্বাদই এর পিছনে অনেকখানি দায়ী। তবে গ্রিন টির উপকারিতা এতো বেশি যে এখন ডায়েট প্ল্যানে এট...

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে
ত্বকের যত্ন

৫ ধরণের ত্বকের যত্ন হবে অ্যারোমা ফেসিয়াল দিয়ে

অ্যারোমাথেরাপি হলো এক ধরনের উপশমক প্রক্রিয়া, যা কিনা অ্যারোমাটিক এসেনসিয়াল তেলের মাধ্যমে আপনার শারীরিক আর মানসিক উন্নতি ঘটায়। অ্যারোমা ফেসিয়ালের ফ...

…