কার জন্য কেমন উপহার মানানসই ?

sub-editor · Jun 18, 2017 · 1 min read

উৎসবে কিংবা নানা অনুষ্ঠানে সব জায়গাতে যাওয়ার সময় প্রথমেই যা মাথায় আসে তা হলো উপহার । ম্যারেজ ডে , জন্মদিন বা পার্টির মতো ছোট-বড় হাজারো অনুষ্ঠানে সবার আগেই থাকে উপহার দেওয়ার বিষয়টি । যখন কারো জন্য উপহার কেনার পালা আসে তখন সেই উপহার নির্বাচন করা নিয়ে তৈরি হয় বিভ্রান্তি ।

কীভাবে উপহার দেবেন , যার জন্য কিনবেন তার সেটা পছন্দ হবে কিনা , তার কাজে লাগবে কি না , কী ধরণের উপহার দেবেন , কোথা থেকে কিনবেন সবকিছুই চিন্তার বিষয় । আবার বাজেটের হিসাবটাই ভুলে যাওয়া চলবে না , কেননা হুট করে হাতে বেশি টাকাও থাকে না । তাই উপহার ঠিক করার আগে কিছু বিষয়ের উপর লক্ষ রাখুন। যা আপনাকে উপহার কিনতে সাহায্য করবে ।

পরিবারের সদস্যদের জন্য উপহার

  • পরিবারের সদস্যদের পছন্দ-অপছন্দ জানা সহজ । তাই সেগুলো চিন্তা করেই উপহার নির্বাচন করুন।
  • পরিবারের বড়দের জন্য যেটা সব থেকে পছন্দের হয় সেটা হলো বাড়ি সাজানোর বিভিন্ন সামগ্রী যেমন-শোপিস, ল্যাম্পশেড, ডেকোরেটিভ ক্যান্ডেল ইত্যাদি কিনে দিতে পারেন । আবার ঘরের কোন একটা জিনিস যা আগে থেকে পছন্দ করা কিন্তু কেনা হয়নি বা তাদের কোন একটা পছন্দের জিনিস যদি হুট করে দরকার হয় তাহলে তো কথাই নেই , সেটাই কিনে দিয়ে চমকে দিতে পারেন সহজেই ।
  • ভাই-বোনের জন্য উপহার কেনার সময় তাদের পছন্দের কথা অবশ্যই মাথায় রাখুন । তাদের ব্যক্তিগত পছন্দের জিনিসগুলো জানলে সেগুলো দেয়াই ভালো । যেমন - যদি বই পড়তে পছন্দ করে তাহলে সেটাই কিনে দিন, আর বই সহজেই যে কোন জায়গায় পাওয়া যায় । সেটা অল্প খরচেই হয়ে যাবে ।
  • স্বামী বা স্ত্রীকে কিছু উপহার দেয়াটা যার যার ব্যক্তিগত পছন্দ হওয়াই ভালো । এছাড়া ঘরোয়াভাবে অল্প সময়ে সারপ্রাইজ প্ল্যান করতে পারেন । যেমন- শুধু কেক কিনে আনুন আর পছন্দের মধ্যে ছোট কিছু কিনে ফেলুন ।
[picture]

বন্ধুর জন্য

  • বন্ধুদের অনেককিছুই উপহার দেয়া যায় ।
  • যদি ছোটবেলার বন্ধু হন তাহলে আপনাদের দুজনের পুরোনো কোনো ছবি থাকলে তা ফ্রেমে বাঁধিয়ে উপহার দেয়াটা সব থেকে ভালো । চাইলে কয়েকটি ছবি নিজের মতো সাজিয়ে একসাথে করে নিতে পারেন ।
  • বন্ধুর পছন্দ মাথায় রেখে উপহার ঠিক করুন । ব্যবহারের বিভিন্ন জিনিস যেমন চাবির রিং, ডায়েরি, ব্যাগ ইত্যাদি তাকে দিতে পারেন। সুন্দর কোনো মগের সাথে তার পছন্দের ফ্লেভারের চা বা কফি উপহার দিতে পারেন। এছাড়া পছন্দের লেখকের বই বা তার প্রতিদিনের ব্যবহারের জিনিসও তার জন্য চমত্‍কার উপহার হতে পারে।

সহকর্মীর জন্য

  • কর্মসূত্রে অফিসের সহকর্মীর সাথে পরিচয়, তাই ব্যক্তিগত উপহার না দেয়াই ভালো । দিতে চাইলেও তা পছন্দ হওয়া নিয়ে সংশয় থেকে যাবে।
  • কোনো অনুষ্ঠান হলে শোপিস, ফুল বা ঘড়ি খুব ভালো উপহার।
  • এছাড়ায় পারফিউম চট করে কিনে ফেলা যায়, সময়ও কম লাগে।
  • কাউকে উপহার দিতে গেলে নিজের পছন্দটা না ভেবে যাকে উপহার দিচ্ছেন তার পছন্দ চিন্তা করতে হয়। আর খুব বেশি বড় বড় উপহার দেয়ার থেকে কম সময়ে আর অবশ্যই আপনার বাজেট অনুযায়ী উপহার কিনে ফেলুন।
ছবি - ইউটিউব ডট কম

লিখেছেন - সোহানা মোর্শেদ

সম্পর্কিত লেখা

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!
সম্পর্ক

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন...

আরও পড়ুন

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের
ক্র্যাফট

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাত...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

সারপ্রাইজ দিন হবু মাকে
মা ও শিশু

সারপ্রাইজ দিন হবু মাকে

গর্ভকালীন সময়ে মায়েরা অনেক রকমের অনিশ্চয়তায় ভোগেন। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রেখে হবু মাকে তাই রাখতে হবে শান্তিপূর্ণ ও আনন্দময় এক পরিবেশে, যেখানে তা...

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

বই পড়ে কাটুক শৈশব
মা ও শিশু

বই পড়ে কাটুক শৈশব

আমার শৈশব কেটেছে খুব আনন্দে। কারণ বুঝতে শেখার পর থেকে পড়ার বইয়ের অভাব কখনও আমার হয় নি। ক্লাসের বই যে খুব পড়তাম তা নয়, কিন্তু ক্লাসের আর দশজন সহপা...

…