প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

Munia · Feb 09, 2025 · 1 min read

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন্তু, কী উপহার দেওয়া যায়, সেটা নিয়ে চিন্তায় পড়ে গেছেন, তাই না? তাহলে এই ফিচারটি আপনার জন্যই! আজ এমন কিছু দারুণ উপহার আইডিয়া শেয়ার করবো, যা পছন্দ না করে আপনার প্রিয়জন পারবেনই না!

প্রিয়জনকে চমকে দিতে কী ধরনের উপহার দিবেন? 

১. পার্সোনালাইজড গিফটস

প্রিয়জনকে খুশি করতে পার্সোনালাইজড গিফট হতে পারে সেরা চয়েস। যেমন—
  • কাস্টমাইজড মগ বা কুশন যেখানে থাকবে প্রিয়জনের নাম বা প্রিয় কোনো উক্তি।
  • একটি ফটো ফ্রেম বা স্ক্র্যাপবুক, যাতে থাকবে আপনাদের সুন্দর মুহূর্তের ছবি।
  • নাম লেখা জুয়েলারি, হতে পারে সেটা ব্রেসলেট বা লকেট।

এমন উপহার সবসময় মনে রাখার মতো হবে এবং যাকে দিচ্ছেন সে কিন্তু স্পেশাল ফিল করবে।

২. প্রিমিয়াম স্কিনকেয়ার বা বডি কেয়ার সেট

যদি আপনার প্রিয়জন বিউটি বা স্কিনকেয়ার ফ্রিক হন, তাহলে গিফট হিসেবে লাক্সারি স্কিনকেয়ার বা বডি কেয়ার সেট তার জন্য পারফেক্ট হবে! স্কিনকেয়ার বা বডি কেয়ার সেট-ই দিতে হবে, এমনটা না! চাইলে তার পছন্দের ব্র্যান্ডের লিপস্টিক, বা প্রিয় শেইডের নেইল পলিশও উপহার দিতে পারেন। মেয়েরা কিন্তু এই ধরনের প্রোডাক্ট পেলে দারুণ খুশি হয়।

৩. পারফিউম

প্রিয়জনের পছন্দের ফ্রেগ্রেন্সটি খুঁজে বের করুন। ভালো কোনো পারফিউম কিন্তু স্মৃতি হয়ে থাকে! সে যদি সুইট, মাইল্ড স্মেল পছন্দ করে, তাহলে ফ্লোরাল বা ভ্যানিলা বেইজড পারফিউম দিন। যদি তার স্পেসিফিক কোনো ব্র্যান্ডের পারফিউমে ফ্যাসিনেশন থাকে, তাহলে সেটাই পিক করুন। সেই পারফিউমই প্রিয়জনকে প্রতিদিন আপনার কথা মনে করিয়ে দিবে!

৪. হাতের তৈরি উপহার

যদি একদম ইউনিক কিছু উপহার দিতে চান, তাহলে নিজের হাতেই কিছু বানিয়ে ফেলুন! সবচেয়ে সহজ উপায় হচ্ছে- নিজের মনের কথা বা ফিলিংসের কথা একটি চিঠিতে লিখুন—হাতের লেখার মধ্যে ভালোবাসার আলাদা একটা অনুভূতি থাকে! DIY জুয়েলারি, ফটোফ্রেম, পেন হোল্ডার বা পেইন্টিংও দিতে পারেন। এগুলোতে থাকে ভালোবাসার ছোঁয়া! প্রিয়জনের মন জয় করতে চাইলে একটু সময় দিন, আর তৈরি করুন একদম ইউনিক কিছু!

৫. বই

একজন বইপ্রেমীর জন্য বইয়ের চেয়ে ভালো গিফট আর কিছু হতে পারে না! প্রিয় লেখকের নতুন বই, মোটিভেশনাল বা সেলফ-হেল্প বই, বা হতে পারে প্রেমের কোনো উপন্যাস।

৬. ফ্যাশন অ্যাক্সেসরিজ

স্টাইলিশ ব্যাগ বা ওয়ালেট, সানগ্লাস, ঘড়ি, মোবাইল ফোন কভার এই জিনিসগুলো কিন্তু গিফট হিসেবে একদম পারফেক্ট এবং খুবই কমন। চুড়ি, টিপের পাতা কিংবা কানের দুল, এগুলো উপহার হিসেবে মেয়েরা দারুণ পছন্দ করে। এই জিনিসগুলো দিয়ে আপনি নিজেই একটি ডালা সাজিয়ে নিতে পারেন। দেখবেন আপনার প্রিয় মানুষটি কতটা খুশি হবে।

৭. ঘর সাজানোর জিনিস

প্রিয় মানুষটির বেড রুমেই থাকুক না আপনার দেওয়া কোনো উপহার! আপনার প্রিয়জনকে বিশেষ কোনো দিনে গিফট করতে পারেন হোম ডেকোর আইটেমস। যেমন- ইউনিক কোনো শোপিচ, ফুলদানি, বেড সাইড ল্যাম্প, ওয়াল হ্যাংগিং, ড্রিম ক্যাচার কিংবা শখের কোনো গাছ।

উপহার মানেই শুধু বস্তু নয়, আপনার সঙ্গ ও নতুন কোনো এক্সপেরিয়েন্সও হতে পারে সেরা গিফট! প্রিয়জনকে দিতে পারেন সিনেমা বা মিউজিক কনসার্টের টিকিট, যা একসঙ্গে আপনারা উপভোগ করতে পারবেন এবং আপনাদের সময়ও দারুণ কাটবে। একটি ছোট ট্রিপ প্ল্যান করতে পারেন, যেটা হবে স্মৃতিতে ভরপুর! কিংবা রেস্টুরেন্টে ডিনার বা কফি ডেট—শুধু দুজনের জন্য একান্ত কিছু সুন্দর মুহূর্ত উপহার দিতেই পারেন।

উপহারের আসল সৌন্দর্য কিন্তু মূল্য বা দাম দিয়ে নির্ণয় করা যায় না, বরং তাতে থাকা ভালোবাসা ও যত্ন-ই মুখ্য বিষয়! প্রিয়জনকে খুশি করার জন্য আপনি কোন গিফটটা দিতে চাচ্ছেন, শেয়ার করুন কমেন্ট সেকশনে…

ছবি- সাটারস্টক লেখা- তানিজা ইসলাম

সম্পর্কিত লেখা

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

আরও পড়ুন

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের
ক্র্যাফট

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাত...

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে
গৃহসজ্জা

বই পড়তে ভালোবাসেন? পছন্দের বইগুলো যত্নে থাকুক ১০টি উপায়ে

যুগ বদলাচ্ছে, সেই সাথে বদলাচ্ছে আমাদের জীবনযাত্রাও। জীবনের ব্যস্ততা এখন আগের চেয়ে অনেক বেশি। আর এই ব্যস্ত সময়ে বইয়ের পাতা উল্টে পড়ার সময় কোথায়? আর এজন...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

বই পড়ে কাটুক শৈশব
মা ও শিশু

বই পড়ে কাটুক শৈশব

আমার শৈশব কেটেছে খুব আনন্দে। কারণ বুঝতে শেখার পর থেকে পড়ার বইয়ের অভাব কখনও আমার হয় নি। ক্লাসের বই যে খুব পড়তাম তা নয়, কিন্তু ক্লাসের আর দশজন সহপা...

পারফিউম ব্যবহার করার ১০টি অসাধারণ উপকারিতা
বিউটি টিপস

পারফিউম ব্যবহার করার ১০টি অসাধারণ উপকারিতা

পারফিউম ইউজ করা কি আপনার জন্য খুব বড় একটি ফ্যাক্ট? পারফিউমের সুবাস আপনার খুবই ভালো লাগে? প্রতিদিনই আপনার বাইরে গেলে পারফিউম ইউজ করতেই হয়? যদি ভুলক্রমে...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

…