ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

মুমতাহীনা মাহবুব · Jun 29, 2016 · 1 min read

ঈদ গিফট | হাতে বানানো ৫টি উপহার দিতে পারেন প্রিয়জনদের

হাতে তৈরি উপহারের আবেদন বরাবরই আলাদা। কেনা খুব মূল্যবান জিনিসটার সামনেও কারো নিজের হাতে তৈরি করা ছোট্ট একটা উপহার বেশি দামী লাগে। ওর মধ্যে যে উপহারদাতার ভালোবাসা আর আন্তরিকতার ভরপুর মিশেল থাকে! সামনেইতো ঈদ। আর মাত্র কয়েকটা দিন বাদেই ঘরে ঘরে উৎসবের রঙ লেগে যাবে। কেনাকাটা হয়তো শেষ, হয়তো চলছে এখনো। উপহার দেয়ার কাজ যদি এখনো সম্পূর্ণ শেষ না হয়ে থাকে এবং কাছের কোন মানুষকে নিজ হাতে কিছু বানিয়ে দিতে ইচ্ছে হয় আপনার তবে চোখ বুলিয়ে নিন তেমনই কিছু ঈদ গিফট আইডিয়ায়!

ঈদ গিফট আইডিয়াসমূহ

১) কাপড়ে হাতের কাজ করতে পারেন? সামান্য হলেও ধারণা রাখেন এসব নিয়ে? তবে কাপড় কিনে নিজের হাতে একটু করে আঁকিবুকি কেটে উপহার দিন প্রিয়জনকে। মানুষটা চমকে যাবে এমন উপহারে, খুশিও হবে ঢের বেশি।

২) অ্যাপ্লিক করতে পারেন, সুঁই সুতোয় ছোট্ট করে নকশা এঁকে দিতে পারেন। ফ্যাব্রিক পেইন্টিংও কিন্তু দারুণ আইডিয়া। একরঙা ওড়না বা কুর্তি কিনে তাতে পেইন্ট করে দিন যা ইচ্ছা হয়। কাঁচা হাতের কাজ হলেও উপহারতো বিশেষই হবে। ছেলেদের জন্য উপহার হলেও টি-শার্টে পেইন্ট করে দিতে পারেন।

৩) আবার এসব কাজে মন না থাকলে সবই বাজার থেকে কিনে বাজারেই তৈরি করিয়ে দিতে পারেন। ধরুন মায়ের জন্য ওড়না বা বন্ধুর জন্য একটা স্কার্ফ নিলেন, কিনে নিয়ে আরো একটু বিশেষ করে তুলতে পারেন। লেইস, পুঁতি, ঝুমকো এসব বসিয়ে নিন, তাতে কিন্তু উপহারের জিনিসটা আপনার চাহিদামতো কাস্টোমাইজড হয়েই গেলো। আপনার হাতের ছোঁয়া না থাকলেও পছন্দ অনুযায়ী তৈরি করিয়ে নেয়ার তৃপ্তিটা থাকবে। ঈদ উপহার হিসেবে নতুন একটা পোশাক অবশ্যই দারুণ কিছু। তাই উপহার হিসেবে নিশ্চিন্তে বেছে নিতে পারেন এই জিনিস।

৪) কাগুজে বাক্সও চলতে পারে উপহারের নামে। মানে বুঝলেন না? কাগজ দিয়ে তৈরি বক্স, যা গহনা বা টুকিটাকি জিনিসপত্র রাখার কাজে ব্যবহার করা যাবে, বানিয়ে দিতে পারেন সহজেই। ইউটিউবে এমন অসংখ্য টিউটোরিয়াল ভিডিও পাবেন বক্স বানানোর। তার মাঝে পছন্দ এবং সুবিধা মতন কোন একটা বেছে নিয়ে ভিডিও ফলো করে তৈরি করে ফেলুন উপহার।

৫) গহনা তৈরি করে দেয়া যায় ঈদ উপহার হিসেবে। সুতো, পুঁতি, ঝুমকো এসব কিনে এনে নিজের হাতে মালা গেঁথে ফেলতে পারেন। খুব একটা ঝামেলার কাজ নয় এগুলো। মন দিয়ে করলে অল্প সময়েই বানিয়ে নিতে পারবেন এমন কোন জিনিস। মালা, ব্রেসলেট বা পায়েল এসমস্ত গয়না বানানোর সময় কেবল খেয়াল রাখতে হয় যেনো বাঁধনটা মজবুত থাকে, দুই প্রান্তে লাগানো আংটা যেনো নিপুণভাবে জোড়া দেয়া হয়। আর ডিজাইন তো আপনার যেমন খুশি, যতোটা কাজ পারবেন সেসব বুঝেই হবে।

গিফট দেয়া বাকি থাকলে নিজেই উপরের যে কোনো ঈদ গিফট আইডিয়া নিয়ে বানিয়ে নিতে পারেন উপহার! আর সেই উপহার দিয়ে চমকে দিন আপনার প্রিয়জনকে!

 

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া
সম্পর্ক

প্রিয়জনের জন্য উপহার | ১১ ধরনের গিফট আইডিয়া

উপহার পেতে আমরা কে না ভালোবাসি! আর তা যদি পাওয়া যায় প্রিয়জনের কাছ থেকেই, তবেতো কথাই নেই! সামাজিকতা রক্ষায়ই হোক আর ভালোবেসেই হোক, ছোট্ট একটি উপহারই...

মনের মত বিয়ের গিফট
ব্রাইডাল

মনের মত বিয়ের গিফট

এসে গেছে বিয়ের মৌসুম। পুরো শীতকাল জুড়েই এই সময়টা বিয়ে-শাদীর ধুম লেগে থাকবে। আর আপনিও এই বিয়ের নিমন্ত্রণ কম পাবেন না। আমাদের বাংলাদেশিদের মধ্যে এই রেও...

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!
সম্পর্ক

প্রিয়জনকে চমকে দিন এই অসাধারণ উপহারগুলো দিয়ে!

বিশেষ দিনে বা কোনো কারণ ছাড়াই প্রিয়জনকে সুন্দর উপহার দিয়ে চমকে দেওয়ার আনন্দটাই আলাদা! 'ফুল তো প্রায়ই দেওয়া হয়, এবার দিতে চাই একটু ডিফারেন্ট কিছু!' কিন...

আরও পড়ুন

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!
সম্পর্ক

আপনার দেয়া উপহার বন্ধুর পছন্দ হবে তো!

প্রিয় বন্ধুর বিয়ে খুব আনন্দের উপলক্ষ হয়ে আসে যে কারো কাছেই। বিয়ের হাজারটা আয়োজন, বন্ধুর সাথে আরেকটু বেশি সময় কাটানো বা অনুষ্ঠানের সবরকম পরিকল্পনা করার...

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!
ট্রেণ্ডস এন্ড শপ

নতুন বৌয়ের জন্য উপহার | জেনে নিন ৫টি কার্যকরী টিপস!

বিয়ের দাওয়াত সামনে, উপহার কী দেয়া যায় তা ভাবছেন? নতুন বৌয়ের জন্য উপহার, ধরাবাঁধার বাইরে কিছু খুঁজছেন? একটু চিন্তা করলেই দেয়া যায় দারুণ কিছু, যা নতুন ব...

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প
ফ্যাশন

শৈলীঃ একজন শৌখিন গহনা কারিগরের গল্প

গহনা পরতে কে না ভালোবাসে? আর সে গহনা যদি হয় খুব ফ্যাশনেবল আর একেবারেই নিজের হাতে তৈরি করা, তবেতো কথাই নেই! চোখ জুড়ানো এমন সব গহনাই ডিজাইন করেন তাহমীনা...

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?
লাইফ স্টাইল

রূপার গহনার যত্ন | সংরক্ষণ পদ্ধতি ও উজ্জ্বল রাখতে করণীয় কী?

গহনা পছন্দ করে না এমন মেয়ে খুব কমই আছে। বাঙালী নারীর সাজসজ্জার একটা বিরাট অংশ জুড়ে থাকে গহনা। হোক সেটা সোনা, রূপা, হীরা, মুক্তা, পুতি, মাটি অথবা কাঠের...

সারপ্রাইজ দিন হবু মাকে
মা ও শিশু

সারপ্রাইজ দিন হবু মাকে

গর্ভকালীন সময়ে মায়েরা অনেক রকমের অনিশ্চয়তায় ভোগেন। অহেতুক দুশ্চিন্তা থেকে দূরে রেখে হবু মাকে তাই রাখতে হবে শান্তিপূর্ণ ও আনন্দময় এক পরিবেশে, যেখানে তা...

ফাগুন আর ভালোবাসা
সংস্কৃতি

ফাগুন আর ভালোবাসা

আমরা বাঙালীরা অনেক বেশি উৎসবপ্রবণ।দেশি হোক আর বিদেশি, যেকোন উৎসব আমরা গ্রহন করি সাদরে,আর উদযাপন করি প্রাণ ভরে।যেমন বিদেশ সংস্কৃতির ভ্যালেন্টাইন্স ডে ব...

…