ভ্যালেন্টাইন’স ডে গিফট আইডিয়া

Nuzhat Farhana · Feb 11, 2015 · 1 min read

ভ্যালেন্টাইন’স ডে গিফট আইডিয়া

২০১৫ এর ভ্যালেন্টাইন’স ডে চলে আসছে আর ক’দিন বাদেই। কতশত প্ল্যান-প্রোগ্রাম, কত জল্পনা-কল্পনা করতে করতে শেষে প্রিয়জনের উপহার কিনতেই ভুলে গেলেন! হতেই তো পারে এমন, তাই না? এমন পরিস্থিতি যদি ঘটেই যায়, তাহলে তার জন্যেও রয়েছে কিছু সমাধান। চলুন দেখে নিই শেষ মুহূর্তে আপনার ভ্যালেন্টাইনকে চমকে দিতে আপনি নিজেই কী করে তৈরি করে নিতে পারেন কিছু চমৎকার উপহার।

০১। কাস্টমাইজড কোস্টারঃ

5

পছন্দমত কাগজের স্টেন্সিল কেটে নিয়ে কোস্টারের উপরটেপ দিয়ে আটকে নিন। এরপর খালি জায়গাগুলো পছন্দসই রঙে রাঙিয়ে তুলুন। রঙ শুকোলে স্টেন্সিলগুলো খুলে ফেলুন। ব্যস, তৈরি হয়ে গেল সুন্দর ডিজাইনের কোস্টার!

০২। ক্লে হার্টসঃ

4

বাজার থেকে মডেলিং ক্লে কিনে এনে প্রথমে রুটি বেলার বেলন দিয়ে বেলে নিতে হবে গোল করে। এরপর হার্ট শেইপের কুকি কাটার দিয়ে কেটে নিতে হবে। এবার হার্টের উপর কিছু লিখতে চাইলে লেটার ডায়াস দিয়ে চাপ দিতে হবে। লেটার ডায়াস ব্লকের ডায়াসের দোকান থেকে বানিয়ে নেয়া যাবে। অথবা অন্য কোন নকশা চাইলে দড়ি বা লেসের রিবন দিয়ে চাপ দিলেও নকশা তৈরি হবে। চাইলে কাঠি দিয়ে উপরে একটা ছিদ্র তৈরি করে নিতে পারেন, যদি রিবন বা রশি বাঁধতে চান। এরপর ওভেনে ২৭৫ ডিগ্রি ফারেনহাইটে ১৫ মিনিট বেক করে নিতে হবে। ঠান্ডা হলে ক্লে হার্টটিকে রঙ করে নিলেই হয়ে গেল!

০৩। ডোর হ্যাংগিংঃ

3

প্রথমে তার দিয়ে একটি গোলাকার স্ট্রাকচার বানিয়ে নিতে হবে। এরপর সেটিকে পছন্দসই ভেলভেটের রিবন দিয়ে মুড়িয়ে দিতে হবে। এবার সেই রিবনটির ওপর অন্য আরেকটি রঙের রিবন দিয়ে মুড়িয়ে দিন। সবশেষে ফোম বা কাগজে বিভিন্ন নকশার হার্ট বানিয়ে মালার উপর লাগিয়ে দিন আঠা দিয়ে। ব্যস হয়ে গেল ডোর হ্যাঙ্গিং। এবার দরজায় পেরেক ঠেকে তাতে ঝুলিয়ে দিলেই এর সৌন্দর্য ফুটে উঠবে।

০৪। জার গিফট বক্সঃ

2

বাড়িতে জ্যাম-জেলির সাথে বিভিন্ন সাইজের সুন্দর সুন্দর জার পাওয়া যায়। সেই জারগুলোকে একটু বুদ্ধি করে খুব সুন্দরভাবে সাজিয়ে দিলে কিন্তু গিফট বক্স হিসেবে দারুণ মানিয়ে যায়! প্রথমের জারের গায়ের লেবেলটি তুলে ফেলুন। হাত দিয়ে উঠে না এলে ভিনেগার দিন, সহজেই উঠে আসবে। এবার জারটিকে চাইলে রঙ করে নিতে পারেন বা গ্লিটার মাখাতে পারেন। কিংবা রঙিন কাগজ দিয়ে সাজিয়েও নিতে পারেন। নেটে বিভিন্ন ধরনের কোটেশান লেখা লেভেল ট্যাগ পাওয়া যায়। ডাউনলোড করে প্রিন্ট করে লাগিয়ে দিন জারের গায়ে ও মুখে। এরপর সুন্দর রিবন দিয়ে বেঁধে দিন। ভেতরে চাইলে মোমও দিতে পারেন। বেশ লাগবে দেখতে!

০৫। বাটন হার্ট কার্ডঃ

1

এটি তৈ্রী করা খুবই সহজ। প্রথমে একটি মডেল পেপারের উপর বেশ বড়সড় একটি হার্ট এঁকে নিন। তারপর হার্টের উপর আঠা লাগান। এবারে বিভিন্ন সাইজ ও রঙের বোতাম বসিয়ে দিন আঠার ওপর। এবারের কার্ডের চারপাশে ভেলভেটের রিবন আঠা দিয়ে লাগিয়ে দিন। চমৎকার, কিউট একটি ভ্যালেন্টাইন কার্ড হয়ে গেল!

আইডিয়া হল তো? এবার তাহলে প্রিয়জনের মন ভালো করিয়ে দেয়ার পালা। আপনাকে ভালোবাসা দিবসে আগাম শুভেচ্ছা!

লিখেছেনঃ নুজহাত ফারহানা প্র্যাক্টিক্যালি ফাংশনাল ডট কম অবলম্বনে

Comments (1)

  • Selim Reja

    May 11, 2026

    Good idea...

সম্পর্কিত লেখা

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!
রিভিউ

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তা? জেনে নিন আল্টিমেট সল্যুশন!

ওপেন পোরস এবং ব্ল্যাকহেডস নিয়ে দুশ্চিন্তায় আছেন? ওপেন পোরস প্রবলেম, হোয়াইটহেডস কিংবা ব্ল্যাকহেডসের সমস্যা নেই এমন হয়ত খুব কমই পাওয়া যাবে। পোরস গভীরভা...

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন
সুস্থতা

নারীদের হার্ট অ্যাটাক এর কারণ ও লক্ষণ জেনে হোন সচেতন

বুকে কিছুক্ষণ ব্যাথা উঠে হঠাৎ করেই হার্ট অ্যাটাক, আশেপাশের মানুষের অভিজ্ঞতা বা মুভিতে দেখে আমাদের মনে মোটামুটি বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে এইটাই হলো হার...

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?
সুস্থতা

হার্ট অ্যাটাকের লক্ষণ, চিকিৎসা ও প্রতিরোধের উপায় জানা আছে কি?

হৃদরোগ এখন বিশ্বব্যাপী অকাল মৃত্যুর একটি বড় কারণ। হার্ট অ্যাটাক হয় সাধারণত হৃদপিন্ডে পর্যাপ্ত রক্ত চলাচল কমে গেলে বা বন্ধ হয়ে গেলে। অথবা রক্ত চলাচলের...

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?
সম্পর্ক

ভ্যালেন্টাইন’স ডে | প্রিয় মানুষকে পাশে নিয়ে কিভাবে কাটাবেন দিনটি?

ভ্যালেন্টাইন’স ডে বা বিশ্ব ভালোবাসা দিবস... খুব পরিচিত... খুব মধুর একটা দিন! অনেকে এই দিবসটিকে খুব পছন্দ করেন। অনেকে আবার ঢং বলেও সম্বোধন করেন! কারণ ছ...

আরও পড়ুন

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক
ত্বক

ত্বকের ধরণ ভেদে ফ্রিম্যান'র ৫টি ক্লে মাস্ক

ত্বকের যত্নে হাতের কাছে মাস্ক থাকা চাই। সারাদিনে ত্বকে লেগে থাকা ধুলোবালি পরিষ্কার না করার পরিণাম একগাদা ব্রণ! বাজারে শত শত মাস্ক ভীরে আপনার ত্বকের জ...

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন
সুস্থতা

হার্ট এ্যাটাক সম্পর্কে জানুন, সুস্থ থাকুন

হার্ট বা হ্নদপিন্ড আমাদের শরীরের অন্যতম একটি প্রধান অঙ্গ। আজকে আমি এই অঙ্গটির একটি অসুখ নিয়ে আলোচনা করব। তা হলো হার্ট এ্যাটাক। প্রথমেই আমাদের জানতে...

ক্লে মাস্ক দিয়ে মাত্র ১৫ মিনিটেই স্কিন হবে ব্রাইট ও ফ্রেশ!
রিভিউ

ক্লে মাস্ক দিয়ে মাত্র ১৫ মিনিটেই স্কিন হবে ব্রাইট ও ফ্রেশ!

'ক্লে মাস্ক' এই নামটি এখন বেশ পপুলার। স্কিনের এক্সেস অয়েল রিমুভ করে স্কিনকে ডিপলি ক্লিন করতে এই ন্যাচারাল মাস্কটি দারুণ কার্যকরী। বিশেষ করে যাদের স্কি...

শীতের ফ্যাশনেবল সোয়েটার
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল সোয়েটার

অনেক ধরনের স্টাইলিশ সোয়েটারের ভিড়ে আমাদের বাসায় এমন অনেক নরমাল সোয়েটারই রয়েছে যেগুলো খুব একটা পরা হয় না। বাসায় পড়ে থাকা আপনার সেই সাদামাটা সোয়েটারটি খ...

অ্যাজটেক হিলিং ক্লে | একনে প্রবলেমের অসাধারণ ১টি সমাধান!
ত্বক

অ্যাজটেক হিলিং ক্লে | একনে প্রবলেমের অসাধারণ ১টি সমাধান!

ফেসবুক আর ইনস্টাগ্রামের এ যুগে আমরা সবাই পিকচার পারফেক্ট মেকআপ করতে চাই। আমরা সবাই কালার কসমেটিক্স নিয়ে যতটা অবসেসড, স্কিনকেয়ার নিয়ে ততটাই উদাসীন। আমর...

…