ক্রিস্পি ভেজিটেবল নাগেটস

sub-editor · Dec 09, 2017 · 1 min read

ক্রিস্পি ভেজিটেবল নাগেটস

আজকে এমন একটি রেসিপি শেয়ার করবো, যারা সবজি খেতে চান না তারাও পছন্দ করবেন। শীতের সময়টা আমার অনেক পছন্দের। কারণ এই সময়টাতে মাছ মাংসের চেয়ে নানারকম কালারফুল সবজি আমাকে বেশি আকৃষ্ট করে। তাই বলে কি সবজি সবসময় একইভাবে রান্না করে খেতে ভালো লাগে? এই কারণেই নতুনভাবে সবজি দিয়ে কীভাবে বিকেলের নাস্তা তৈরি করা যায় ভাবতে ভাবতে তৈরি করে ফেললাম “ক্রিস্পি ভেজিটেবল নাগেটস”। শীতের বিকেলে গরম গরম এই ভেজিটেবল নাগেটস বানিয়ে তাক লাগিয়ে দিন সবাইকে।

[picture]

যা যা লাগবে-
  • মাঝারী সাইজের গাজর- ২ থেকে ৩টি
  • আলু- ২ টি
  • বাঁধাকপি- ১টির অর্ধেক
  • ব্রকলি ছোট ছোট টুকরো- ১কাপ
  • অলিভ অয়েল- ১ টেবিল চামচ
  • গোলমরিচ গুঁড়ো- ১ চা চামচ
  • লবণ (স্বাদমত)
ভাজার জন্য যা লাগবে-
  • ব্রেড ক্রাম্বস- ২কাপ
  • ডিম- ৩টি
  • সয়াবিন তেল পরিমাণ মত
প্রণালী

- সবগুলো সবজি আলাদা আলাদা করে আধা সেদ্ধ করে নিন। প্রত্যেকটি আলাদাভাবে সেদ্ধ করতে হবে কারণ একেকটি সবজি সেদ্ধ হতে একেকরকম সময় লাগে।

- এবার সবগুলো সবজি গ্রেটারে গ্রেট করে নিন। তাতে অলিভ অয়েল যোগ করুন। ফুড প্রসেসর থাকলে আরো ভালো হয়।

- দেখুন একটি কালারফুল মিক্সচার তৈরি হয়েছে। নাগেটস মিক্সচার তৈরি হলে সাথে সাথেই নাগেটস তৈরি করতে যাবেন না। এত ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।

- একটি বেকিং ট্রে নিয়ে তাতে নাগেটসের মিক্সচারটি একটু মোটা করে সমান ভাবে বসিয়ে একটি লেয়ার তৈরি করুন।

- এবার ১৫ থেকে ২০ মিনিট ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন। এতে মিক্সচারটি একটু শক্ত হবে ও ভেঙে যাবে না।

- এবার গোল কাটার বা বাটি ব্যবহার করে ট্রে থেকে ভেজিটেবলের মিক্সচারটি গোল গোল করে কেটে নিন।

- নাগেটস কাটা হয়ে গেলে একটি একটি নিয়ে ডিমে ডিপ করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন।

- সবগুলোতে ব্রেড ক্রাম্বস লাগানোর পর কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারেন। যখন খাবেন তখন নামিয়ে ডুবো তেলে ভেজে নিবেন আর তৈরি হয়ে যাবে “ক্রিস্পি ভেজিটেবল নাগেটস”।

আপনারা নিজেদের পছন্দ মতো সবজিও ব্যবহার করতে পারেন। আর শুধু সবজি খেতে যারা কম পছন্দ করেন তারা এর সাথে চিকেন মিশিয়ে নিতে পারেন। বাইরের নাগেটস আর কিনবেন কেন যদি ঘরেই তৈরি করা যায় এমন মজাদার ও পুষ্টিকর নাগেটস!

ছবি - পিন্টারেস্ট ডট কম, হেলদিফুডসরেসিপি ডট কম

রেসিপি -  শাবনাজ বেনজীর

সম্পর্কিত লেখা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!
সুস্থতা

৫টি শীতকালীন সবজি | জেনে নিন পুষ্টি উপাদান ও উপকারিতার কথা!

শীতকাল এক মায়াবিনী ঋতুর নাম। জীবনকে মায়ার বাঁধনে আষ্টেপৃষ্ঠে বাঁধে এই ঋতু। ঠিক বছর ঘুরতেই যেন শীতকালের অপেক্ষায় থাকতে হয়। কী নেই শীতের দিনগুলোতে? শীতক...

ভিডিও

বিফ চপ

ইফতারে প্রতিদিন কি একরকম আলুর চপ খেতে ভাল লাগে? চাইলে আজ বানিয়ে নিয়ে পারেন বিফ কিমার পুরে ভরা মজাদার আলুর চপ। দেখে নিন রেসিপিটি - উপকরণ (১) গরুর মাং...

ভিডিও

ফিশ চপ

ঝটপট তৈরি করা যায় এমন একটি রেসিপি খুজচ্ছেন? ফিশ চপ কিন্তু দারুণ একটি আইডিয়া হয়ে পারে। তাহলে চলুন দেখে নিই, নর (knorr) নাগেটস মিক্সের স্বাদে ফিশ চপের...

ভিডিও

চিকেন পিকাটা রেসিপি

চিকেন পিকাটা অনেকটা চিকেন কাটলেটের মতোই তবে এর সাথে নর (knorr) নাগেটস মিক্স অ্যাড করে স্বাদে আনতে পারেন ভিন্নতা। বেশি কিছুর প্রয়োজন নেই। সামান্য কিছু...

আরও পড়ুন

ভিডিও

 ভেজিটেবল পাকোড়া

ইফতারের টেবিলে রাখুন মুচমুচে ভেজিটেবল পাকোড়া। খুব সহজ এবং ছোটবড় সকলের কাছে এই স্ন্যাক্সটি প্রিয়। দেখে নিন নর নাগেটস মিক্সের স্বাদে মুচমুচে ভেজিটেবল...

ব্রেড পটেটো প্যাটিস
রেসিপি

ব্রেড পটেটো প্যাটিস

কম বেশি আমাদের সবার বাসাতেই পাউরুটি, আলু, ডিম এই উপকরণগুলো থাকে। নাস্তা বানাতে যারা বাড়তি ঝামেলা পোহাতে চান না, তাদের জন্যে ব্রেড পটেটো প্যাটিস হতে পা...

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!
সুস্থতা

খাদ্য রান্নার ১৬টি দারুণ কৌশল!

প্রত্যেক খাবারের কিছু বিশেষ রান্না করার নিয়ম আছে কিন্তু সেই রান্নাটা কি সঠিক নিয়মে হচ্ছে কিনা তা আমরা অনেকেই জানি না। এই সঠিক নিয়মে রান্নার মাধ্যমে আম...

চিকেন ব্রেড বল
চা – নাস্তা

চিকেন ব্রেড বল

বিকেলের নাশতায় ঝটপট করে কিছু বানাতে চাচ্ছেন? বাসায় পাউরুটি থাকলে এটা দিয়েই মজাদার নাশতা বানিয়ে নিন! চিকেন এবং ব্রেড ব্যবহার করে খুব সহজেই বানিয়ে ফেলা...

ভিডিও

সাসলিক উইথ নর নাগেটস মিক্স

বাড়িতে ইফতার পার্টি ! আয়োজনের শেষ নেই। আচ্ছা ইফতারের আইটেমগুলোর মধ্যে একটি সাসলিক আইটেম থাকলে কিন্তু মন্দ হয় না। নান বা পরোটার সাথে দারুণ যায় এই সাসল...

ভিডিও

বাঁধাকপির পাকোড়া

ইফতারে চাই ঝটপট মজাদার কিছু! তাহলে আর দেরি কেন তৈরি করে ফেলুন নর নাগেটস মিক্স দিয়ে বাঁধাকপির পাকোড়া ফ্রাই । উপকরণ (১) নর নাগেটস মিক্স - ৮ গ্রাম (২)...

…