চিকেন ঝাল ফ্রেইজি

তাহসিন অর্না · Dec 08, 2019 · 1 min read

চিকেন ঝাল ফ্রেইজি

মুরগি বা চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। চিকেন দিয়ে তৈরি অনেক ধরনের আইটেম আমরা খেয়ে থাকি। অনুষ্ঠান কিংবা মেহিমানদারী সবকিছুতেই চিকেনের একটা আইটেম আমরা রেখেই থাকি। আজকে আমরা মুরগি দিয়ে তৈরি মজাদার চিকেন ঝাল ফ্রেইজি রান্নার পদ্ধতি আপনাদের জানাবো। চলুন তাহলে জেনে নেই মজাদার এই ডিশটি রান্নার পুরো প্রণালীটি।

চিকেন ঝাল ফ্রেইজি তৈরির পদ্ধতি   

উপকরণ

  • মুরগি ছোট করে কাটা- ৫০০ গ্রাম
  • টমেটো সস- ১/২ কাপ
  • টমেটো কুঁচি- ১/২ কাপ
  • চিলি সস- ২ টেবিল চামচ
  • কাঁচামরিচ ফালি- ৪-৫টি
  • রসুন বাটা- ১ চা চামচ
  • আদা বাটা- ২ চা চামচ
  • তেল- ১/২ কাপ
  • টকদই- ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ- ১ কাপ
  • গুঁড়া মরিচ- ২ চা চামচ
  • তেজপাতা- ২-৩ টি
  • ধনেপাতা কুঁচি- পরিমাণমতো

প্রস্তুত প্রণালী 

১. প্রথমে একটি প্যানে তেল দিয়ে তাতে প্রথমে তেজপাতা দিয়ে দিবো।

২. তারপর একে একে সব মসলা দিয়ে কষিয়ে নিতে হবে।

৩. এবার এতে টমেটো কুঁচি এবং টকদই দিয়ে অল্প আঁচে কষিয়ে নিন।

৪. কষানো হলে মুরগির মাংস দিয়ে একটু নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে ঢেকে দিতে হবে।

৫. মাংস সিদ্ধ হলে তাতে টমেটো সস, চিলি সস, কাঁচামরিচ ফালি ও ধনেপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিন।

হয়ে গেলো মজাদার চিকেন ঝাল ফ্রেইজি। পোলাও, ভাত, নান কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন সুস্বাদু এই আইটেমটি।

ছবি- সংগৃহীত: মাহেশরেস্টুরেন্টস.কম

সম্পর্কিত লেখা

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!
রেসিপি

ক্রিসপি হানি চিলি চিকেন | রেস্টুরেন্টের খাবারের স্বাদ নিন ঘরে বসেই!

ঝাল খেতে ভালবাসেন? তাহলে চিলি চিকেন হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি আইটেম! রেস্টুরেন্টগুলোতেও চিলি চিকেন বেশ জনপ্রিয় একটি ডিশ হিসেবে পরিচিত। আজ আমরা...

স্পাইসি ফ্রায়েড চিকেন
রেসিপি

স্পাইসি ফ্রায়েড চিকেন

চিকেন ফ্রাই আমাদের সবারই খুব ফেবারিট, তাই না? রেস্টুরেন্টে গেলে এই আইটেমটা তো কম বেশি খাওয়া হয়ই! আমার মতো ঝাল খেতে যারা ভালোবাসে, তাদের তো স্পাইসি ফ্র...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)
রেসিপি

ইফতারের জন্য চিকেন ভেজিটেবল স্প্রিং রোল (ফ্রোজেন পদ্ধতি সহ)

রমজান মাসজুড়ে চলে সিয়াম সাধনা। আর ইবাদাতের পাশাপাশি ইফতার আর সেহেরির জন্য থাকে বিশেষ আয়োজন। এই ব্যস্ত জীবনে আমাদের এমন ইফতার আইটেম চাই যা খুব দ্রুত রে...

আরও পড়ুন

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ
৩০ মিনিটের রান্না

কেএফসি স্টাইলে চিকেন পপকর্ণ

বাসায় যার উপর রান্নার দায়িত্ব থাকে, রোজ রাতে ঘুমোতে যাবার আগে যে চিন্তাটি তার মাথায় ঘু্রপাক খায় তা হলো, পরের দিন রান্নায় এবং নাস্তায় নতুন কী বানানো যা...

হোমমেড সুইট চিলি সস রেসিপি!
২০ মিনিটের রান্না

হোমমেড সুইট চিলি সস রেসিপি!

যেকোনো ধরনের স্ন্যাকসের সাথে ঝাল-মিষ্টি সস থাকলে নাস্তার টেবিল যেনো একদম পরিপূর্ণ হয়ে যায়! সুইট চিলি সস আমাদের সবারই পছন্দের। কিন্তু বাইরে থেকে কেনা স...

ইজি জেনেরাল সস চিকেন
মেহমানদারী

ইজি জেনেরাল সস চিকেন

ডিনারের জন্য পারফেক্ত ইজি জেনেরাল সস চিকেন। তবে চলুন দেখে নিই কীভাবে তৈরি করতে হয় দারুন মজাদার ইজি জেনেরাল সস চিকেন বানাতে যা লাগবে ইজি জেনেরাল সস চিক...

রেড কোকোনাট চিকেন কারি
মেহমানদারী

রেড কোকোনাট চিকেন কারি

বাড়ির ছোট বড় সকলের প্রিয় একটি খাবার হচ্ছে চিকেন কারি। সব সময় তো একই ধরনের কারি খাওয়া হয়। আজকে একটু ভিন্নধর্মী রেড কোকোনাট চিকেন কারি এর রেসিপি নিয়ে আস...

চিলি চিকেন
মেহমানদারী

চিলি চিকেন

আজকের রেসিপি আয়োজনে রইল মজাদার চিলি চিকেন। পরোটা বা ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে ঝাল ঝাল এই চিকেনের পদটি। তাহলে আর দেরি না করে তৈরি করে দেখুন।...

ভিডিও

চিলি চিকেন রেসিপি

বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে চিলি চিকেন। কিন্তু চিলি চিকেনের সেই রেস্তোরাঁর মতন সিজনিং টা অনেকেই বাসায় বসে পুরোপুরি ইমিটেট করতে হিমশিম খান তাই না? আচ...

…