টম ইয়াম স্যুপ

সাইফুল্লাহ ফয়সাল · Jun 21, 2013 · 1 min read

টম ইয়াম স্যুপ

টম ইয়াম স্যুপ যেমন পুষ্টিমানসমৃদ্ধ ও স্বাস্থ্যকর তেমনি দারুণ সুস্বাদু খেতে! তাইতো এর চাহিদা বিশ্বব্যাপী। আর ভোজন রসিকেরা সময় ও সুযোগ পেলে এই স্যুপের স্বাদ নিতে মিস করেন না। স্যুপের স্বাদ নেয়া আরও সহজ করতে তাই হাজির হলাম এর রেসিপি নিয়ে!

টম ইয়াম স্যুপ রান্নার প্রয়োজনীয় উপকরণ

  • মুরগীর স্টক লাগবে ৬ কাপ (পানি ৪ লিটার, ১৪ ছটাকের মুরগী, আদা বাটা আধা চা চামচ, রসুন বাটা সিকি চা চামচ, পেঁয়াজ বাটা সিকি চা চামচ, লবণ ১ চা চামচ, তেজপাতা ১টা। সব উপকরণগুলো একসাথে ৪ লিটার পানিতে দিয়ে মাঝারি আঁচে জ্বাল দিতে হবে। পানি কমে গিয়ে যখন প্রায় অর্ধেক হবে তখন নামিয়ে ছেঁকে নিতে হবে।)
  • চিংড়ি মাছ মঝারি সাইজের ২৫০ গ্রাম
  • আদা ১ টুকরা
  • থাই লেবু পাতা ৪-৫টি
  • লেমন গ্রাস ২ টা
  • ধনেপাতা কুচি ১ টেবিল চামচ
  • মাশরুম টুকরা ২ টেবিল চামচ
  • চিনি ২ চা চামচ
  • টেস্টিং লবণ ১ চা চামচ
  • লেবুর রস ১ টেবিল চামচ
  • ফিশ সস ৩ টেবিল চামচ
  • টম ইয়াম পেস্ট ২ চামচ (পেঁয়াজ নিন আধা কেজি, রসুন ২০০ গ্রাম, মিষ্টি মরিচ গুঁড়া ১০০ গ্রাম, তেঁতুল ৫০ গ্রাম, টেস্টিং লবণ ১ চা চামচ, চিনি ২ চা চামচ, ভাঁজার জন্য তেল পরিমাণমত।)
  • কারনেশন মিল্ক ৩ টেবিল চামচ
  • পেঁয়াজ পাতা কুচি লাগবে ২ টেবিল চামচ
  • সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ
  • লবণ পরিমাণমত।

টম ইয়াম স্যুপ রান্নার প্রণালী

চিংড়ি মাছের মাথা ও খোসা ফেলে দিয়ে লেজ রেখে দিতে হবে। স্টক চুলায় চিংড়ি মাছ ও বাকি সব উপকরণ পর্যায়ক্রমে দিয়ে তারপর লবণ ও টক ঠিক আছে কি না দেখে নামাতে হবে। এবার পেঁয়াজ, রসুন ছিলে কুঁচি করে কেটে নিতে হবে। তেঁতুল ঘন করে গুলিয়ে দিতে হবে। তেল গরম করে পেঁয়াজ ও রসুন আলাদা করে ভেঁজে বেরেস্তা করে নিতে হবে। গ্রাইন্ডার বা শিল-পাটায় ভাঁজা পেঁয়াজ, রসুন বেটে নিতে হবে। প্যানে অল্প ভাঁজা তেল দিয়ে বাটা পেঁয়াজ, রসুন ও পর্যায়ক্রমে বাকি উপকরণ দিয়ে মাঝারি জ্বালে নাড়াচাড়া করতে হবে। তেলের ওপরে এলে নামাতে হবে। লক্ষ্য রাখতে হবে যেন পুড়ে কালো হয়ে না যায়। তারপর গরম গরম পরিবেশন করুন।

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?
সুস্থতা

কোন খাবারে কত ক্যালরি আছে তা জানেন কি?

খুব তো ডায়েট করছি! কিন্তু জেনে বুঝে কি করছি? আবার ডায়েট মানেই কি একেবারে না খেয়ে শুকিয়ে যাওয়া? ডায়েটের মানে হলো শারীরিক চাহিদা অনুযায়ী পরিমিত খাবার খু...

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়
লাইফ স্টাইল

চামড়ার পণ্যের যত্ন | জুতা বা ব্যাগ দীর্ঘদিন নতুন রাখার ৯টি উপায়

অনেক শখ করেই কিনেছেন চামড়ার ব্যাগটি। কিন্তু সঠিক যত্নের অভাবে প্রিয় ব্যাগটি নষ্ট হয়ে যাচ্ছে! আর্দ্র আবহাওয়ায় চামড়ার পণ্য কীভাবে বছরের পর বছর নতুনের মত...

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!
ফিটনেস

শীতকালে কমান ৫কেজি ওজন | করুন স্পেশাল ক্যাবেজ স্যুপ ডায়েট!

আমাদের দেশে সাধারণত শীতকালে টাটকা বাঁধাকপির দেখা মিলে। আমি কোন একটি ডায়েটের আর্টিকেলে বলেছিলাম স্বল্প সময়ে ওজন কমালে সেটি বেশি দিন স্থায়ী হয় না। কথাটি...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

চিংড়ি কোফতা কারি
মেহমানদারী

চিংড়ি কোফতা কারি

চিংড়ি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। চিংড়ি দিয়ে কত রকমের মজাদার খাবার তৈরি করা হয়, যেমন মালাইকারি, স্যুপ, ভুনা, ভর্তা আরও কত কী! কিন্তু চি...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

দই মুরগী
মেহমানদারী

দই মুরগী

আজ বাদে কাল শুক্রবার! দেখতে দেখতে সপ্তাহ শেষ হয়ে যায়, তাই না? ব্যস্ততা বড্ড অদ্ভুত। যেহেতু উইকএন্ড, একটু স্পেশাল ডিসতো চাই, নাকি? তাই নিয়ে এলাম দই মুর...

…