টার্কিশ চিকেন শিশ কাবাব এবং স্পাইসি পুদিনার চাটনি

Farhana Preeti · Aug 06, 2017 · 1 min read

টার্কিশ চিকেন শিশ কাবাব এবং স্পাইসি পুদিনার চাটনি

বিফ দিয়ে তৈরি কাবাব তো অনেক খেয়েছেন। এবার ঘরে বসেই যদি রেস্টুরেন্টের স্বাদের টার্কিশ চিকেন শিশ কাবাবের স্বাদ পাওয়া যায়, তাহলে কেমন হয় বলুন তো? বড়দের বিকেলের চায়ের আড্ডায় , ছোটদের স্কুলের টিফিনে , এমনকি যারা ডায়েট মেইনটেইন করছেন, তারাও অনায়াসেই এটা খেতে পারবেন। আর বানানো একদম সহজ! চলুন তাহলে দেখে নেয়া যাক , টার্কিশ চিকেন শিশ কাবাব এবং স্পাইসি পুদিনার চাটনি তৈরির পুরো প্রণালী।

 টার্কিশ চিকেন শিশ কাবাব  তৈরিতে যা যা  লাগছে -

• ২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগীর বুকের মাংস • ১ কাপ টকদই • ১ টেবিল চামচ রসুন বাটা • ১ চা চামচ আদা বাটা • ১ টেবিল চামচ পাপরিকা • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো • লবন (স্বাদানুযায়ী) • আধ চা চামচ গোলমরিচের গুঁড়ো • ১ টেবিল চামচ অলিভ অয়েল/ যেকোন ভোজ্যতেল • ১ টেবিল চামচ টমেটো পিউরি • ১ চা চামচ টমেটো কেচাপ

প্রণালী 

২৫০ গ্রাম হাড়ছাড়া মুরগীর বুকের মাংস বাইট সাইজের টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিন। এবার একটা বড় বাটিতে একে একে টক দই , রসুন বাটা , আদা বাটা , পাপরিকা , গরম মশলা গুঁড়ো , লবন , গোলমরিচের গুঁড়ো , টমেটো পিউরি , টমেটো কেচআপ আর অলিভ দিয়ে ভালো করে মিক্স করে নিন। তারপর মুরগীর টুকরোগুলো ঐ মিশ্রণে ভালো করে মাখিয়ে এক ঘণ্টার জন্য ফ্রিজে মেরিনেট করতে রেখে দিন। এক ঘণ্টা পর ফ্রিজ থেকে করে নিন। এবার ফ্রাই প্যানে সামান্য তেল ব্রাশ করে নিন। মুরগীর টুকরোগুলো মাঝারি আঁচে এপিঠ ওপিঠ ২০ মিনিট ধরে ভেজে নিন।

ব্যস! তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু আর সেই সাথে পুষ্টিকর টার্কিশ চিকেন শিশ কাবাব। সাথে অল্প একটু পুদিনা পাতার চাটনি হলে কেমন হয় বলুন তো?

পুদিনা পাতার চাটনি বানানোর জন্য এক মুঠ পুদিনা পাতার সাথে দুটো কাঁচামরিচ , ২ কোয়া রসুন , সামান্য লবন আর ২ টেবিল চামচ টকদই মিশিয়ে ভালো করে ব্লেন্ড করে নিন।

গরম গরম পরোটা বা নানরুটির সাথে পরিবেশন করুন। সাথে এক কাপ ধোঁয়া ওঠা গরম চা হলে তো কথাই নেই।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

লিখেছেন - ফারহানা প্রীতি

সম্পর্কিত লেখা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

স্পাইসি বিফ কাবাব
রেসিপি

স্পাইসি বিফ কাবাব

বিশেষ কোনো অকেশনে খাবারের মেন্যুটা হতে হয় একদম স্পেশাল, তাই না? উৎসব মানেই তো পোলাও, মাংস ভুনা, কোফতা, দই আরও কত মজার মজার খাবার! কিন্তু সাথে কাবাব না...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

ফিশ টিক্কা কাবাব
৩০ মিনিটের রান্না

ফিশ টিক্কা কাবাব

চিকেন টিক্কা কাবাব তো কমবেশি সবাই খেয়েছেন! কিন্তু মাছের টিক্কা কি কখনো ট্রাই করা হয়েছে? এমনিতে কাবাব তো আমাদের সবারই পছন্দের একটি খাবার। তবে ঘরে তৈরি...

আরও পড়ুন

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬
মেহমানদারী

স্বাদ বদলাতে ঘরেই রেঁধে ফেলুন স্পাইসি মিক্সড মাসালা চিকেন‬

[topbanner] মুরগীর মাংস কে না খেতে ভালোবাসে। যারা মাছ ও সবজি পছন্দ করেন না তাদের জন্য মুরগীর মাংসই সবচাইতে প্রিয়। এছাড়া গরুর মাংস খাওয়াটা স্বাস্থ্যের...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

দই কাবাব
৩০ মিনিটের রান্না

দই কাবাব

‘কাবাব’ নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো...

চিকেন টিক্কা কাবাব
১ ঘণ্টার রান্না

চিকেন টিক্কা কাবাব

কাবাব খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। একটুখানি বিফ কিংবা চিকেন কাবাব খেতে আমরা ছুটে যাই রেস্টুরেন্টে। অথচ খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে...

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?
সুস্থতা

সজনে পাতার হেলথ বেনিফিটস | ডায়েট চার্টে কেন রাখবেন এই হার্বটি?

সজনে গাছ আমাদের দেশের অতি পরিচিত ও সহজলভ্য একটি গাছ। মোটামুটি মফস্বলে বা গ্রামে সবার বাসার পাশেই সজনে গাছের উপস্থিতি দেখা যায়। সজনে গাছের ইংরেজি নাম ‘...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

…