মোরগ মোন্তাজান

তাহসিন অর্না · Jun 30, 2019 · 1 min read

মোরগ মোন্তাজান

চিকেন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে একটি ভিন্নধর্মী মোরগ রান্নার রেসিপি দেখাবো। রেসিপিটি হলো মজাদার মোরগ মোন্তাজান । তো চলুন দেখে নেই কিভাবে রান্না করবেন মজাদার এই ডিশ-টি।

মোরগ মোন্তাজান রান্নার পদ্ধতি

উপকরন

  • মোরগ- ১ কেজি
  • টকদই- ১ কাপ
  • আদা বাটা- ১ টেবিল চামচ
  • রসুন বাটা- ১ টেবিল চামচ
  • গরম মসলা- ১ টেবিল চামচ
  • বাদাম বাটা- ৪ টেবিল চামচ
  • পেঁয়াজ কুঁচি- ১/২ কাপ
  • ধনেপাতা কুঁচি- পরিমাণমতো
  • গুড়ামরিচ- ১ টেবিল চামচ
  • পোস্তদানা বাটা- ১/২ চা চামচ
  • জয়ত্রি বাটা- ১/২ চা চামচ
  • লবণ- পরিমাণমতো
  • কাঁচামরিচ- ৩/৪ টা
  • তেল- ১ কাপ
  • আলু বোখারা- ২/৩ টা
  • হলুদ গুড়া- ১ চা চামচ

প্রস্তুত প্রণালী

১. প্রথমে একটি পাত্রে মুরগির মাংস টকদই এ কিছুক্ষন ভিজিয়ে রাখতে হবে।

২. তারপর একটি প্যান-এ তেল গরম করে তাতে পেঁয়াজ কুঁচি লবণ দিয়ে ভেঁজে নিতে হবে।

৩. পেঁয়াজের রং লাল হয়ে গেলে তাতে একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদ গুড়া, গুড়ামরিচ, গরম মসলা, পোস্তদানা বাটা, জয়ত্রি বাটা, লবণ, বাদাম বাটা সব উপকরণ দিয়ে অল্প আঁচে রান্না করতে হবে।

৪. মসলা একটু হয়ে এলে এতে টকদই সহ চিকেন দিয়ে দিতে হবে।

৫. চিকেন একটু নরম হলে এতে আলু বোখারা এবং একটু পানি দিয়ে অল্প আঁচে ২০/২৫ মিনিট ঢেকে রান্না করতে হবে। মাঝে ২/১ বার নেড়ে দিবেন।

৬. রান্না হয়ে গেলে তাতে কাঁচামরিচ এবং ধনেপাতা কুঁচি দিয়ে নামিয়ে নিতে হবে।

তৈরি হয়ে গেলো সুস্বাদু মোরগ মোন্তাজান। মজাদার এই ডিশ-টি আপনি গরম ভাত, রুটি কিংবা পরোটার সাথে পরিবেশন করতে পারেন। এখন খুব সহজে রান্না করে উপভোগ করুন মজাদার মোরগ মোন্তাজান।

ছবি- সংগৃহীত: ফুড.এন্ডটিভি.কম

সম্পর্কিত লেখা

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

মোরগ খোবানী
২০ মিনিটের রান্না

মোরগ খোবানী

মোরগ খোবানী রেসিপিটির বিশেষত্ব হচ্ছে আলুবোখারা। একটু লালচে হয় দেখতে। একে রেড চিকেনও বলা হয়ে থাকে অনেক সময়। খুব সহজ একটি রেসিপি। সব উপকরণের পরিমাণ ঠিক...

মোরগ মুসাল্লাম
মেহমানদারী

মোরগ মুসাল্লাম

মোরগ মুসাল্লাম খুব মজাদার একটি ভারী ডিশ দাওয়াতের জন্য। কিন্তু রান্না করাটা কিন্তু কঠিন না একদমই। একে পোলাও বলেন, পরোটা বলেন, নান বা সিম্পল সাদা ভাত......

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

আরও পড়ুন

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!
চা – নাস্তা

চিংড়ি পিঠা | বরিশালের ঐতিহ্যবাহী একটি খাবার!

কথা হবে সোজাসাপ্টা। জগতে মানুষ আছে দুই ধরনের। ১. যারা চিংড়ি পিঠা খেয়েছে আর ২. যারা খায় নি। চিংড়ি পিঠা বরিশাল অঞ্চলের একটা খাবার, ভাতের সাথে খেতে হয়।...

পটলের দোলমা
মেহমানদারী

পটলের দোলমা

পটল হচ্ছে সুস্বাদু সবজিগুলোর মধ্যে একটি। আর পটলের অত্যন্ত মজাদার রেসিপিগুলোর মধ্যে পটলের দোলমা খুব জনপ্রিয়। পোলাও হোক বা ভাত, পটলের দোলমা সবকিছুর সাথে...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

সুস্বাদু রেজালা
মেহমানদারী

সুস্বাদু রেজালা

যা যা লাগবে গরু / খাসির মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেয়াজ বাটা ২ টেবিল চামচ আদা বাটা ২ টেবিলচামচ রসুন বাটা ১ টেবিল চামচ লাল...

…