মোরগ মুসাল্লাম

sub-editor · Aug 29, 2018 · 1 min read

মোরগ মুসাল্লাম

মোরগ মুসাল্লাম খুব মজাদার একটি ভারী ডিশ দাওয়াতের জন্য। কিন্তু রান্না করাটা কিন্তু কঠিন না একদমই। একে পোলাও বলেন, পরোটা বলেন, নান বা সিম্পল সাদা ভাত... সবকিছুর সাথেই খুব মজা করে খাওয়া যায়। চলুন তবে চটজলদি চিকেনের এই রেসিপি-টাও জেনে নেই।

মোরগ মুসাল্লাম তৈরির পদ্ধতি

রান্নার উপকরণ 

  • মোরগ একটা (আস্ত, ভাল করে পরিষ্কার  করা)
  • জয়ফল ১ চা চামচ
  • জয়ত্রী ১ চা চামচ
  • জাফরান, সামান্য ( এক চা চামচ কেওড়া জলের সাথে ভিজিয়ে রাখুন)
  • কাজুবাদাম বাটা ৪ চা চামচ
  • দারুচিনি ৪ টুকরা (হাফ ইঞ্চি)
  • এলাচি ৩-৪ টা
  • কিসমিস ১০-১২ টা
  • তেজপাতা তিনটা, মাঝারি
  • আদাবাটা ২ টেবিল চামচ
  • রসুন বাটা দেড় টেবিল চামচ
  • ধনিয়া ১ চা চামচ
  • জিরা ১ চা চামচ
  • কাঁচা মরিচ বাটা (ঝাল বুঝে) ৩ টেবিল চামচ
  • টমেটো সস ৪ টেবিল চামচ
  • টক দই অর্ধেক কাপ
  • চিনি ১ চা চামচ
  • পরিমাণমত লবণ
  • তেল পনে এক কাপ
  • কয়েকটা কাঁচা লংকা
  • পেঁয়াজ ভাঁজা এক কাপ
  • (বাঁধার জন্য কয়েক ফুট সাদা সেলাই সুতা)

প্রস্তুত প্রণালী 

১. আস্ত মোরগ রান্না করতে বুকটা কেটে নিন । একে একে সব মশলা ,টমেটো সস, টক দই ভাল করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দিন। রান্না শুরু করার আগে মোরগটাকে সুতা দিয়ে বেঁধে নিন, এতে মোরগের আকার ঠিক থাকবে।

২. পাতিলে তেল আর ঘি মিশিয়ে দিয়ে গরম করে নিয়ে মোরগ হালকা ভেঁজে নিন এবং এরপর তুলে নিন একই তেলে তেজপাতা, দারুচিনি, এলাচি দিয়ে গরম করে পুরো মোরগটা এবং মশলাগুলো দিয়ে দিন এবং ঢাকনা দিয়ে মধ্যম আঁচে মিনিট ২০-এর জন্য রেখে দিন। তবে মাঝে মাঝে সেদ্ধ হয়েছে কিনা সেটা দেখে নেড়ে দিতে ভুলবেন না।

৩. জাফরান ভেজানো কেওড়ার জল, কিসমিস দিয়ে ৫ মিনিট দমে রেখে নামিয়ে ফেলুন এবার পেঁয়াজ ভাঁজা ছিটিয়ে দিন ।

তৈরি হয়ে গেলো চিকেনের দারুণ স্বাদের এই ডিশটি যা মেহমানদারীকে করে তুলবে জাঁকজমকপূর্ণ। আপনার মনমত করে সাজিয়ে সুস্বাদু এই মোরগ মুসাল্লাম খাবার আইটেম-টি প্লেটে পরিবেশন করুন এবং উপভোগ করুন পরিবার সকল সদস্য, বন্ধবান্ধব ও মেহমানদের নিয়ে।

 

রেসিপি- সামিয়া'স হোম কিচেন

ছবি- সংগৃহীত: সাজগোজ

সম্পর্কিত লেখা

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!
মেহমানদারী

সুস্বাদু মোরগ পোলাও বানিয়ে নিন বাসাতেই!

আজকের রেসিপি আয়োজনে রয়েছে জিভে জল আনা মোরগ পোলাও। সুস্বাদু এই মোরগ পোলাওয়ের সাথে সালাদ বা রায়তা দিয়ে পরিবেশন করতে পারেন। উপকরণ দেশি মোরগ - ২...

মোরগ মোন্তাজান
৩০ মিনিটের রান্না

মোরগ মোন্তাজান

চিকেন দিয়ে আমরা বিভিন্ন ধরনের রান্না করে থাকি। আজকে একটি ভিন্নধর্মী মোরগ রান্নার রেসিপি দেখাবো। রেসিপিটি হলো মজাদার মোরগ মোন্তাজান । তো চলুন দেখে নেই...

মোরগ খোবানী
২০ মিনিটের রান্না

মোরগ খোবানী

মোরগ খোবানী রেসিপিটির বিশেষত্ব হচ্ছে আলুবোখারা। একটু লালচে হয় দেখতে। একে রেড চিকেনও বলা হয়ে থাকে অনেক সময়। খুব সহজ একটি রেসিপি। সব উপকরণের পরিমাণ ঠিক...

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?
ত্বকের যত্ন

জাফরান এর কার্যকারিতা ও উপকারিতা সম্পর্কে জানা আছে কি?

আমরা সবাই কিন্তু স্যাফরন অথবা জাফরান সম্পর্কে শুনি বা জানি। কেউ কেউ ব্যবহারও করি। কিন্তু এটি এতোটাই ব্যয়বহুল যে সবার পক্ষে ব্যবহার করা সম্ভব হয়ে ওঠে...

আরও পড়ুন

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই
গৃহসজ্জা

ড্রিম ক্যাচার | অল্প উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন নিজেই

ঘর সাজানোর জন্য দোকান ঘুরে ঘুরে নানা জিনিস কিনলেও হাতে বানানো জিনিসের প্রতি ভালোলাগা অন্যরকম। নানা ধরনের শো পিসের পাশাপাশি ইদানিং ড্রিম ক্যাচার বেশ জন...

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ
সুস্থতা

নানা রকম চা এবং তাদের স্বাস্থ্যগুণ

‘এক কাপ চা’ আমাদের প্রতিদিনের সঙ্গী। সকাল ও বিকালের নাস্তায় এক কাপ চা না হলে যেন চলেই না। পৃথিবীতে নানা দেশের খাবারের ধরনে নানা পার্থক্য থাকলেও এই চা...

চা – নাস্তা

বীফ কলিজা শিঙ্গাড়া

শিঙ্গাড়া কার না ভালো লাগে! আর তা যদি হয় কলিজার শিঙ্গাড়া, তবে তো আর কথাই নেই। বিকেলের চায়ের সাথে গরম গরম শিঙ্গাড়া খাওয়ার মজাই আলাদা। উপকরণ শিঙ্গাড়া...

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি
ক্র্যাফট

ঘরের আলোকসজ্জায় রেশমি গোলক বাতি

ঘরে খানিক দৃষ্টিনন্দন আলোকসজ্জা করতে চান যারা, বাতি নিজের হাতে বানিয়ে নেবেন বলে কি কখনো ভেবেছেন? হাতে তৈরি করা যায় এমন নানা রকম বাতি রয়েছে যা আপনার ঘর...

এক চুমুক চায়ে দিনের শুরু
সুস্থতা

এক চুমুক চায়ে দিনের শুরু

বারান্দায় দাঁড়িয়ে হাতে এক কাপ গরম চা নিয়ে খেতে খেতে সকালের সূর্যের মিষ্টি রোদ পোহানো... কার না ভালো লাগে, তাই না? অথবা ধরুন, খুব ঝুম বৃষ্টি হচ্ছে, বসে...

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!
চা – নাস্তা

ঘরেই বানান ২টি ভিন্ন স্বাদের মশলা চা!

বাঙালির সবচেয়ে প্রিয় পানীয় চা। এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল যার সকালটা এক কাপ ধোঁয়া ওঠা গরম চা দিয়ে শুরু হয় না। আর সারাদিন বিভিন্ন বাহানায় চা তো চলেই...

…