চিকেন কড়াই রেঁধে নিন মাত্র ২০ মিনিটে!

sinthia · Jul 18, 2014 · 1 min read

চিকেন কড়াই রেঁধে নিন মাত্র ২০ মিনিটে!

চিকেন তো আমাদের সবারই খুব প্রিয়। আর ঝাল ঝাল গ্রেভির চিকেন কড়াই পেলে তো কোনো কথাই নেই, তাই না? কিন্তু কীভাবে প্রিপেয়ার করবো এই ডিশটি, সেটা অনেকেই আমরা জানি না! চলুন জেনে নিই রেসিপিটি নিয়ে আদ্যপান্ত।

চিকেন কড়াই রান্নার উপকরণ

  • মুরগীর মাংস  ১ কাপ পছন্দ মত টুকরো করে কাটা
  • ঘি বা রান্নার তেল ২ টেবিল চামচ
  • টক দই ২ টেবিল চামচ
  • টমেটো টুকরা হাফ কাপ
  • রসুন বাটা ১ টেবিল চামচ
  • আদা বাটা ১ টেবিল চামচ
  • পিঁয়াজ বড় সাইজের ২টা কুঁচি করে কাটা
  • গরম মশলা ২ চা চামচ
  • ধনে গুড়া ১ চা চামচ
  • শুকনা মরিচ গুড়া ১ চা চামচ
  • পুদিনা পাতা পেস্ট আধা চা চামচ
  • জয়েত্রি পোস্ত বাটা হাফ চাচামচ
  • কাজু বাদাম বাটা ২ চা চামচ
  • অল্প কমলা রং (ফুড কালার) চাইলে এটা বাদ দিতেও পারেন
  • ধনে পাতা কুঁচি ১ টেবিল চামচ
  • লবণ স্বাদ অনুযায়ী

চিকেন কড়াই রান্নার প্রণালী

১) প্রথমে একটা বাটিতে টক দই এর সাথে রসুন বাটা, আদা বাটা, গরম মশলা গুড়া, পুদিনা পাতা পেস্ট, শুকনা মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, কাজু বাদাম বাটা, জয়েত্রি পোস্ত বাটা দিয়ে মিশিয়ে নিন।

২) এবার মুরগির পিসগুলোকে লবণ আর অল্প কমলা রং দিয়ে মেখে রাখুন।

৩) প্যানে তেল দিন। তাতে এবার মুরগির পিসগুলা লাল করে ভেজে তুলে রাখুন। ওই প্যান আর একটু তেল দিয়ে পেঁয়াজ লাল করে ভাজুন। এবার ভাজা মুরগির পিসগুলা দিয়ে নাড়াচাড়া করে দই এর মিশ্রণ দিয়ে দিন।

৪) রান্না করুন ৫ মিনিট। এবার টমেটো কুচি আর ধনে পাতা কুচি সাথে একদম সামান্য পানি দিয়ে ধাকনা লাগিয়ে কম আঁচে রান্না করুন ১০ মিনিট। দেখবেন এটা মাখা মাখা হয়ে গেছে। মাত্র ২০ মিনিট লাগবে পুরো রান্নাতে।

ব্যস, চিকেন কড়াই রেডি। এবার গরম গরম সার্ভ করে দিন।

  রেসিপি - রোমান্টিক কিচেন স্টোরিস   ছবিঃ সাটারস্টক

সম্পর্কিত লেখা

মেজবানি মুরগি ভুনা
মেহমানদারী

মেজবানি মুরগি ভুনা

মেজবানি মুরগি ভুনা তৈরিতে যা লাগবে মুরগির মাংস ২ কেজি ( মিডিয়াম পিস করে কাটা ) পেয়াজ কুঁচি ২ কাপ পেয়াজ বাঁটা ১ কাপ আদা বাঁটা ২ টেবিল চা...

গরুর মাংসের কোরমা
মেহমানদারী

গরুর মাংসের কোরমা

আপনি চাইলে খাসির মাংস দিয়েও করতে পারেন। খাসি বা গরুর মাংস ১ কেজি পেয়াজ কুঁচি ১ কাপ পেঁয়াজ বাঁটা ৩ টেবিল চামচ আদা বাঁটা ১ টেবিল চামচ...

চিকেন বিরিয়ানি
মেহমানদারী

চিকেন বিরিয়ানি

বিরিয়ানির নাম শুনে জ্বিভে জল আসে না এমন মানুষ পাওয়া দুষ্কর। কিন্তু ব্যস্ততার কারণে হয়তো মোঘল স্টাইলে অথবা রেস্তোরার স্বাদে মজাদার বিরিয়ানি রান্না করার...

সাতকড়া দিয়ে মুরগির রেজালা
১ ঘণ্টার রান্না

সাতকড়া দিয়ে মুরগির রেজালা

সিলেটের ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে একটি হল সাতকড়া। লেবু জাতীয় এই ফল দিয়ে গরুর মাংস ভুনা বেশ জনপ্রিয় হলেও আজ এই সাতকড়া দিয়ে মুরগির রেজালা তৈরি করলে ক...

আরও পড়ুন

পুদিনার ১১টি অসাধারণ গুণ!
সুস্থতা

পুদিনার ১১টি অসাধারণ গুণ!

পুদিনা একটি গুল্মজাতীয় উদ্ভিদ। পুদিনার মূল থেকে শুরু করে ফুল পর্যন্ত - সবই ব্যবহারযোগ্য। প্রাচীনকাল থেকেই ঔষধি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে পুদিনা। তাই খ...

হায়দ্রাবাদি চিকেন কারি
মেহমানদারী

হায়দ্রাবাদি চিকেন কারি

সবসময় চিকেনের একই রকম পদ খেতে কার ভালো লাগে, বলুন তো? গতানুগতিক ধাঁচের রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু ট্রাই করলে মুখের স্বাদেও পরিবর্তন আসে। এম...

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা
মেহমানদারী

ছুটির দিনে দারুণ মজাদার খাসির রেজালা

পরিবারের সবাইকে নিয়ে একসাথে খাওয়ার আনন্দ কেবল ছুটির দিনগুলোতেই মেলে। কাজেই আজকে পরিবারের জন্য রান্না করে ফেলুন দারুণ মজাদার খাসির রেজালা। দে...

রুই মাছের কোরমা
৩০ মিনিটের রান্না

রুই মাছের কোরমা

মাছ বাঙ্গালিদের খাবারের তালিকার সবথেকে প্রিয় একটি আইটেম। যেকোনো অনুষ্ঠান, বিয়ে, মেহমানদারী ইত্যাদি সব ক্ষেত্রেই বাঙ্গালিরা মাছের একটি ডিশ রেখেই থাকে। ...

পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!
১ ঘণ্টার রান্না

পূজায় রাধুন দারুণ সুস্বাদু ফুলকপির রোস্ট!

বাঙালিদের দুর্গা পূজার আমেজটাই অনেক ভিন্ন। এইসময়ে রান্নাগুলোও খুবই মজার হয়, যা বেশিরভাগ মানুষই জানেন না কী করে এগুলো রান্না করতে হয়। তাই আপনাদের জন্য...

খাসির মাংস ভুনা 
মেহমানদারী

খাসির মাংস ভুনা 

অনেকেরই গরুর মাংসে নানা সমস্যা হয় তাই মেহমানদের আপ্যায়নে বা পরিবারের জন্য ছুটির দিনে মেনুতে রাখার মতো একটি আইটেম খাসির মাংসের ভুনা। প্লেইন পোলাও আর শ...

…