ঝটপট মাটন কাবাব

সাজগোজ উপ সম্পাদক · Jun 27, 2014 · 1 min read

ঝটপট মাটন কাবাব

হুট করে বাড়িতে মেহমান; টি পার্টি; বাড়িতে বন্ধুদের সঙ্গে আড্ডায় কিংবা মুখরোচক নাস্তা হিসেবে বিকেলেও চলতে পারে এমনই জিভে জল আনা একটি রেসিপি এটি। বাড়িতে বানানোও সহজ এবং বেশ কম সময়সাপেক্ষও বটে। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি।

যা যা লাগবেঃ

-মাটন কিমা ৫০০ গ্রাম

-পেঁয়াজ কুচি ২ টি

-কাঁচামরিচ কুচি ৪ টি

-আদা বাটা ২ টেবিল চামচ

-রসুন বাটা ২ টেবিল চামচ

-জিরে গুঁড়ো ২-৩ চা চামচ

-ধনে গুঁড়ো ২-৩ চা চামচ

-গরম মসলা গুঁড়ো ২-৩ চা চামচ

-শুকনো মরিচ গুঁড়ো ২-৩ চা চামচ

-টক দই ৪-৫ টেবিল চামচ

-লবণ স্বাদ অনুযায়ী

-ধনে পাতা কুচি ১/২ কাপ

-বেসন ৪ টেবিল চামচ

-তেল (ভাজার জন্য)

-গোলমরিচ গুঁড়ো সামান্য

প্রণালীঃ মাটন কিমা সেদ্ধ করে এতে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রাখুন। এতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি ও টক দই দিয়ে ভালোভাবে মেখে নিন। এরপর বেসন বাদে বাকি সব মসলা দিয়ে মাখিয়ে হাত দিয়ে চেপে কাবাবের আকার দিন। বেসন গুলে নিন; গোলা বেসনে ডুবিয়ে ডুবো তেলে লালচে করে ভেজে তুলুন। অতিরিক্ত তেল শুষে নেওয়ার জন্য টিস্যু পেপারের উপর রাখুন। সবগুলো কাবাব ভাজা হয়ে গেলে গোলমরিচ এর গুঁড়ো ছিটিয়ে টমেটো বা চিলি সস এর সঙ্গে গরম গরম পরিবেশন করুন মজাদার মাটন কাবাব!

*চাইলে গরুর মাংসের কিমা দিয়েও তৈরি করতে পারেন।

লিখেছেনঃ চৌধুরী তাহাসিন জামান

ছবিঃআপকিসাহেলি.কম

সম্পর্কিত লেখা

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!
রেসিপি

ভাত-ভর্তায় বাঙালিয়ানা | জেনে নিন ১০টি ভর্তার রেসিপি!

বাঙালির পাতে রকমারি ভর্তা, সাথে মরিচ আর পেঁয়াজ! ব্যস, পেট তো ভরবেই, সাথে মনও জুড়াবে। ভাত-ভর্তা বাঙালির ঐতিহ্য। পহেলা বৈশাখে বাংলা নববর্ষকে সাদরে বরণ ক...

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ
রেসিপি

মাটন কিমা ক্যারট স্যান্ডউইচ

মাটন দিয়ে ডিশ বলতেই আমরা বুঝি হয় কাচ্চি বিরিয়ানি কিংবা মাটন রেজালা। এর বাহিরে অন্য কোন রান্নাবান্না করার চিন্তা আমরা খুব কমই করি। আজকে আমি মাটন দিয়ে ত...

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি
রেসিপি

মাটন দিলখুশ রেসিপি: রেস্টুরেন্ট স্টাইল সুস্বাদু মাটন কারি

আপনি কি এমন একটি মাটন রেসিপি খুঁজছেন, যা খেতেও লাজবাব এবং দেখতেও রেস্টুরেন্ট-স্টাইলের? তাহলে মাটন দিলখুশ হতে পারে আপনার জন্য পারফেক্ট একটি পদ! নামের ম...

শাহী মাটন রেজালা
রেসিপি

শাহী মাটন রেজালা

ভোজনপ্রিয় বাঙালিদের কাছে উৎসব মানেই হচ্ছে পোলাও, মাংসের নানা রকম পদ! যেকোনো স্পেশাল অকেশনে বা বিশেষ দিন উদযাপনে মাটন না থাকলে কি চলে, বলুন তো? কাচ্চি,...

আরও পড়ুন

মাটন তাওয়া ফ্রাই
রেসিপি

মাটন তাওয়া ফ্রাই

স্পেশাল অকেশনের মেন্যুতে বিফ বা মাটন না থাকলে কি চলে, বলুন তো? মাটন দিয়ে কত ধরনের আইটেমই তো ট্রাই করা হয়। আজ শেয়ার করবো স্পেশাল মাটন তাওয়া ফ্রাই এর রে...

মাটন নিহারী
১ ঘণ্টার রান্না

মাটন নিহারী

মাটন পায়া স্যুপ বা মাটন নিহারী, বাঙালিদের প্রিয় একটি খাবার। ফারসি ভাষায় “নিহার” শব্দটির অর্থ হচ্ছে সকাল, এই খাবারটি সকালের নাস্তাতে খাওয়া হয় বলে এর...

মজাদার মাটন ফ্রাই
চা – নাস্তা

মজাদার মাটন ফ্রাই

হুট করেই বাড়িতে মেহমান চলে এলে, বন্ধুদের সাথে আড্ডা, চা-পার্টি কিংবা বিকেলের নাস্তায় মুখরোচক কিছু বানাতে চাচ্ছেন? মজাদার মাটন ফ্রাই ট্রাই করতে পারেন।...

কাশ্মীরি মাটন কারি 
মেহমানদারী

কাশ্মীরি মাটন কারি 

ছুটির দিনে, উৎসবে বা কোনো সেলিব্রেশনে স্পেশাল কিছু রান্না না করলেই যেন নয়। সারা বছর কোলেস্টেরল, হাই প্রেশার, ডায়েটিং এগুলো মেইনটেইন করতে যেয়ে রেড মিট...

কুমড়ো পাতার বড়া
৩০ মিনিটের রান্না

কুমড়ো পাতার বড়া

কুমড়ো দিয়ে বিভিন্ন আইটেম আমরা খেয়ে থাকি। আজকে আমরা আপনাদের কুমড়ো পাতা দিয়ে ভিন্ন একটি বড়া তৈরির রেসিপি দেখাবো। খুব সহজেই তৈরি করতে পারবেন মজাদার কুমড়ো...

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী
মেহমানদারী

গরুর মাংসের কাবাব | ২ ধরনের রেসিপি দিয়ে হোক মেহমানদারী

খাদ্যরসিকদের জন্য গরুর মাংসের কাবাব একটি লোভনীয় নাম। কাবাব পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। নানা রকম কাবাব তৈরি হলেও এখানে দুই প্রকার আকর্ষণী...

…