জিরা আলু

চৌধুরী তাহসিন জামান · Sep 10, 2014 · 1 min read

জিরা আলু

নাস্তায় আলুভাজি বা সবজিভাজি তো হরদম খাওয়া হয়। স্বাদবদলের জন্য নতুন কিছু ট্রাই করতে পারেন। প্রতিদিন খাবারে আনতে পারেন নতুনত্ব। আজকে আমরা আপনাদের দেখাবো নাস্তার জন্য নতুন একটি মজাদার রেসিপি। খুব সহজেই হাতের কাছের ইনগ্রেডিয়েন্স দিয়ে তৈরি করতে পারবেন জিরা আলু। চলুন জেনে নেই এর রেসিপিটি।

উপকরণ

  • বড় সিদ্ধ আলু কিউব করে কাটা - ৪টা
  • জিরা -  ১ চা চামচ
  • ভাজা জিরার গুঁড়া- ১ চা চামচ
  • তেল - ৪ টেবিল চামচ
  • মরিচগুঁড়া - ১ চা চামচ
  • ধনেগুঁড়া - ১ টেবিল চামচ
  • লবণ - স্বাদমতো
  • লেবুর রস - ১ চা চামচ
  • ধনেপাতা কুঁচি - ২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালী

(১) প্রথমে প্যানে তেল গরম করে নিন।

(২) তেল গরম হলে জিরা হালকা করে ভেজে নিন।

(৩) তারপর লবণ দিয়ে কিছুক্ষণ নেড়ে তাতে একে একে মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া আর লেবুর রস দিন।

(৪) এবার সিদ্ধ করা আলুর কিউবগুলো দিয়ে সাবধানে নেড়ে মসলার সাথে ভালোভাবে মিশিয়ে দিন।

(৫) মেশানো হয়ে গেলে অল্প আঁচে কিছুক্ষণ ভেজে নিতে হবে।

(৬) হয়ে গেলে নামিয়ে নিন। নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন।

দেখলেন তো কীভাবে খুব সহজে তৈরি হয়ে গেলো আলু জিরা রেসিপি। মজাদার এই ডিশটি হাতের কাছের ইনগ্রেডিয়েন্স দিয়েই তৈরি করে নিতে পারেন। লুচি, পরোটা অথবা রুটির সাথে গরম গরম পরিবেশন করতে পারেন সুস্বাদু এই রেসিপিটি। তো রান্না করুন এবং উপভোগ করুন সুস্বাদু জিরা আলু।

ছবি- সংগৃহীত: সানজিভকাপুর.কম

সম্পর্কিত লেখা

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!
স্বাস্থ্য

জিরা পানির ১৫ টি স্বাস্থ্য উপকারিতা যা জানলে চমকে যাবেন!

বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে আমরা বিভিন্ন রকম খাবার ও পানীয় সম্পর্কে জানতে পারি, যেগুলো শরীরকে ডিটক্সিফাই করে, বিভিন্ন রোগ প্রতিরোধ করে, আবার ওজন কমাত...

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!
কম্বিনেশন স্কিন

ত্বকের ৫টি সমস্যা আলুতে হবে দূর!

“আলু”-এর নাম শুনলে চোখের সামনে ভেসে উঠে স্ক্রিপি ফ্রেঞ্চ ফ্রাই অথবা পটেটো চিপস! বেশিরভাগ মানুষের পছন্দের খাবারের তালিকায় আলু থাকে সবার প্রথমে। কিন্তু...

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক
ত্বকের যত্ন

ত্বকের যত্নে আলুর ১০টি সহজ ফেসপ্যাক

শিরোনাম দেখে নিশ্চয়ই অনেকের অবাক লাগছে। হয়ত হাসিও পাচ্ছে। তবে রূপচর্চায় আলুর ব্যবহার অনেক পুরোনো। আমাদের দাদী নানীদের সময় থেকেই আলু রূপচর্চায় ব্যবহার...

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!
রেসিপি

শীতের সবজির ৩টি বিশেষ রেসিপি!

শীতের ঘণ্টা বেজে গেছে। সেই সাথে আশেপাশের কাঁচা বাজারগুলো ভরে উঠছে নানা রঙের শীতের সবজিতে। কিন্তু সব সময় সেই একই মাছ দিয়ে সবজি না রেঁধে একটু অন্যভাবে এ...

আরও পড়ুন

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!
মেহমানদারী

জিভে জল আনা মজাদার 'ছানার মালাই কোফতা'!

বাঙালি হিন্দুদের দুর্গা পূজা। সে যেন এক বিশাল আয়োজন। ৫ দিন ব্যাপি এই পূজাতে রকমারি মজাদার রান্নার যেন কোন শেষ নেই। আর এই উৎসবে আনন্দে মেতে উঠে সবাই। প...

রূপচর্চায় আলুর গুণাগুণ
ত্বকের যত্ন

রূপচর্চায় আলুর গুণাগুণ

শুধুই কি ফ্রেঞ্চফ্রাই?নাহ! আলুর আছে আরো নানান গুণ। তাও রুপচর্চায়! ভিটামিন বি আর সি সমৃদ্ধ আলু আপনার স্কিন, বডি আর চুলকে করবে উজ্জ্বল, শীতল আর ঝলমলে। স...

কাচ্চি বিরিয়ানি
মেহমানদারী

কাচ্চি বিরিয়ানি

ঈদে কাচ্চি ছাড়া কি চলে, বলুন তো? যারা ভাবছেন ঘরে কীভাবে রেস্টুরেন্টের মতো পারফেক্ট কাচ্চি রান্না করা যায়, তাদের জন্যই আজকের ফিচার। কাচ্চির বেস্ট রেসিপ...

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া
চা – নাস্তা

শীতের বিকেলে গরম গরম পাউরুটির পাকোড়া

শীতের বিকেলে মুচমুচে পাউরুটির পাকোড়া আর এক কাপ চা। এর চেয়ে ভালো বিকেলের নাশতা আর কি হতে পারে! শুধু জ্যাম/মাখন দিয়ে পাউরুটি না খেয়ে, পাউরুটির দিয়ে তৈর...

…