শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!

শ্রেষ্ঠা · Dec 22, 2018 · 1 min read

শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!

শীত মানেই হাইফাই ফ্যাশন। কালারফুল চারদিক। শীত ফ্যাশনের জন্য বেস্ট একটা সময়। শীতে ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, ফিউশন, যাই পরা হোক না কেন সাথে চাদর আর স্কার্ফ থাকেই। স্কার্ফ কামিজ, কুর্তি, ওয়েস্টার্ন-এর সাথে বেশি যায়। স্কার্ফ পরতেও ইজি। স্কার্ফ অনেক স্টাইলে পরা যায়। এই স্কার্ফ ও চাদর কী করে আরেকটু স্টাইলিশ করে পরবেন এই শীতে, আজকে আমরা সেটা নিয়েই বলবো। স্কার্ফ সবসময়ই কিন্তু মোটামুটি পরা হয়। ওয়েস্টার্ন বা কুর্তির সাথে পরলে দেখতেও ভালো লাগে। স্কার্ফ-এর অনেক ডিজাইন আছে। এক কালারের, চেক, ফ্লোরাল প্রিন্ট-গুলো জামার সাথে ম্যাচ করে পরলে একটা ফিউশন লুক ক্রিয়েট হয়। স্কার্ফ পরাটাও সহজ, সহজেই স্টাইল করা যায়।

১) ফ্রেঞ্চ নট 

ফরাসি একটা স্টাইল। সহজে চট করে পরা যায়। ক্রপ টপ ও কুর্তির সাথে এই স্টাইল-টা ভালোই লাগে। স্কার্ফ-টা লম্বা করে ডাবল ফোল্ড করতে হবে, এরপর গলায় জড়িয়ে একটা সাইড নিয়ে আরেকটা সাইড-এর মধ্যে ঢুকিয়ে টেনে ক্রস করে ঝুলিয়ে দিতে হবে।

২) নটেড টাই 

শীতের টাইম এর জন্য এটি বেশ ভালো। গলাটাকে কাভার করে। স্কার্ফ-টা ট্রায়েঙ্গেল করে গলার পিছন থেকে নিয়ে সামনে এনে গিট্টু (knot) করে দিলেই হয়ে যাবে। ঘাড়ের পিছনে একটু ঝুলে থাকবে স্কার্ফ-টা।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল নটেড টাই - shajgoj.com

৩) নেকলেস স্টাইল

এই স্টাইল-টা খুবই সুন্দর। খুব সুন্দর করে গলায় একটা নেকলেস-এর মতো পড়ে থাকে। স্কার্ফ-এ যদি কোন কাজ করা থাকে তাহলে এই স্টাইল-টা দেখতে বেশ ভালো লাগবে। স্কার্ফ-টাকে সমান করে ভাজ করে, ক্রস করে গিট্টু (knot) দিতে হবে। এরপর ক্রস করে গলায় দিয়ে এক সাইড থেকে নিয়ে আরেকটি সাইড ঢুকিয়ে দিলেই হয়ে যাবে।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল নেকলেস স্টাইল - shajgoj.com

৪) ডাবল সাইডেড টুইস্ট

খুবই সিম্পল। আমরা বেশিরভাগ এমনভাবে স্কার্ফ-টা পরে থাকি। গলার দুই পাশ দিয়ে নিয়ে ডাবল ফোল্ড করলেই হয়ে গেল।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল ডাবল সাইডেড টুইস্ট - shajgoj.com

৫) কোজি নেক র‍্যাপ

ঠাণ্ডার জন্য খুবই পারফেক্ট এবং স্টাইলিশ। আপনার ঠাণ্ডা লেগেছে চাদর না মুড়িয়ে এইভাবে পরতে পারেন। গলার দুই পাশ থেকে নিয়ে ডাবল ফোল্ড করে দুইটা সাইড গিট্টু (knot) দিয়ে ভাজ করে ভিতরে গুজে দিতে হবে।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল কোজি নেক র‍্যাপ - shajgoj.com

৬) ডাবল লুপ

ডাবলভাবে পেঁচিয়ে একটা সাইডের কনা নিয়ে ফোল্ড-এর মধ্যে ঢুকিয়ে সাইড থেকে গিট্টু (knot) দিলেই হয়ে গেলো।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল ডাবল লুপ - shajgoj.com

৭) ইন্ডিয়ান স্টাইল

শাল বা স্কার্ফ পিছন থেকে জড়িয়ে সামনে আনতে হবে। এরপর এক সাইড থেকে একটা পার্ট একটু উঁচু করে পিন দিয়ে আটকিয়ে আরেকটা সাইড ঝুলিয়ে দিতে হবে। ঠিক এটাকে উল্টা করে দিলে আরেকটি স্টাইল হয়ে যায়।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল ইন্ডিয়ান স্টাইল - shajgoj.com

৮) সাইড নট

স্কার্ফ-টাকে গলার এক সাইড থেকে গিট্টু (knot) দিলেই হয়ে গেলো এই সহজ স্টাইল-টি। শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল সাইড নট - shajgoj.com

৯) ভিনটেজ র‍্যাপ

স্কার্ফ-টাকে লম্বা ফোল্ড করে ট্রায়েঙ্গেল-এর মতো করে এরপর দুইটা কোনা মাথার উপর দিয়ে নিয়ে ঘাড়ের পেছনে গিট্টু (knot) দিতে হবে। হলিউড-এর পুরানো মুভি- গুলোতে এই স্টাইল-টি দেখা যেতো।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল ভিনটেজ র‍্যাপ - shajgoj.com

১০) শর্ট নট

ছোট সাইজ-এর স্কার্ফ-গুলো দিয়ে এই স্টাইল-টা ভালো হয়। গলার এক সাইডে নিয়ে এক প্যাচ দিলেই হয়ে গেলো স্টাইল।

শীতে স্কার্ফ–এর এক্সক্লুসিভ স্টাইল শর্ট নট - shajgoj.com

যে স্টাইলগুলো নিয়ে আজ কথা হল প্রত্যেকটাই আলাদা, তাই না? সবগুলো ডিজাইন কামিজ, ওয়েস্টার্ন, কুর্তি- সব কিছুর সাথে দারুণ লাগবে। শীতে স্কার্ফ ব্যবহার করুন এবং নিজের মধ্যে আনুন ডিফারেন্ট একটি লুক।

তাহলে এই হিমেল শীতল ঠাণ্ডায় থাকুন স্টাইলিশ। সাথে সুস্থ, মনে রাখবেন ঠাণ্ডা কিন্তু লাগানো যাবে না। আর মনে রাখবেন- "Do well, live well & dress really well.........!"

ছবি- সাজগোজ

সম্পর্কিত লেখা

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ

আজকাল দোকানপাটে সিঙ্গেল কামিজ, কুর্তি, লঙ গাউন ধাঁচের পোশাক, শার্ট প্যাটার্নের কুর্তি, স্কার্ট-টপস, জিন্সের সাথে টিশার্ট বা শার্ট কিংবা ফতুয়া এ ধাঁচে...

স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ
এক্সেসরিজ

স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ

আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যায় পোশাকের ধরন। তাই শীত থেকে বাঁচতে আর নিজের স্টাইল পরিবর্তন করার সুযোগ পান সবাই। পুরনো পোশাকগুলোর এ মৌসুমে পরিবর্তন...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

আরও পড়ুন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন
চুলের যত্ন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে...

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?
ক্র্যাফট

অরিগ্যামি | কীভাবে ঘরে বসেই নিজে করবেন পেপার ক্রাফটিং?

কাগজের ভাঁজে নৌকা বানিয়ে পানিতে ভাসায়নি কিংবা প্লেন বানিয়ে বাতাসে উড়ায়নি, এমন মানুষ মনে হয় না খুঁজে পাওয়া যাবে। এক টুকরো কাগজ ভাঁজ করে বিভিন্ন আকৃতিতে...

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!
হেয়ার স্টাইল

কার্লি হেয়ার স্টাইল | ৭ ধরণের সাজে কোঁকড়া চুল পাবে নতুনত্ব!

সৌন্দর্য বর্ধনে চুল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের মধ্যে অনেকেই আছেন যারা কোন সময় কেমন কিংবা কোন পোশাক বা কোন মেকআপ-এর সাথে কেমন হেয়ার স্টা...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস
ত্বকের যত্ন

ডাবল চিন কমানোর উপায় | এজিং সমস্যাটি থেকে বাঁচতে ৮টি টিপস

বয়স বেশি হয়নি অথচ অনেকেরই থুতনির নিচে মানে গলায় চর্বির একটা স্তর জমা হয়। দেখে মনে হয় চিবুকের নিচে আরেকটি চিবুক। একেই বলা হয় ডাবল চিন (Double Chin)।...

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!
হেয়ার স্টাইল

ফেইস শেইপ অনুযায়ী বেছে নিন পারফেক্ট হেয়ার কাট ও স্টাইল!

সবসময় তো হেয়ার প্রবলেমের সল্যুশন বা হেয়ার কেয়ার টিপস নিয়ে আলোচনা করি। এবারের টপিকটা একটু ভিন্ন! পারফেক্ট হেয়ার স্টাইল ছাড়া আপনার ওভারঅল লুকটা কিন্তু ই...

…