স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ

sub-editor · Dec 31, 2015 · 1 min read

স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ

আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যায় পোশাকের ধরন। তাই শীত থেকে বাঁচতে আর নিজের স্টাইল পরিবর্তন করার সুযোগ পান সবাই। পুরনো পোশাকগুলোর এ মৌসুমে পরিবর্তন আসে শীতের পোশাক দিয়ে।

জিন্স, বিভিন্ন ডিজাইন করা সোয়েটার, চাদর ছাড়াও এখন হালফ্যাশনে যুক্ত হয়েছে বিভিন্ন স্টাইলের, বিভিন্ন রঙের মাফলার আর স্কার্ফ ।এটি যেমন বাইরের ধুলাবালি থেকে রক্ষা করে তেমনি ফ্যাশনের অনুষঙ্গ হিসেবেও নতুন মাত্রা যোগ করে। স্কার্ট, টপস কিংবা ফতুয়া যা-ই হোক না কেনো এর সঙ্গে মিলিয়ে মাফলার ও স্কার্ফ ব্যবহার করলে পোশাকে আসে ভিন্নতা।

চলুন শিখে নেই মাফলার বা স্কার্ফ পরার কয়েকটি পদ্ধতি—

একটি স্কার্ফ গলার পিছনে নিয়ে এর একপাশ বড় আরেকপাশ ছোট নিয়ে যে পাশটা বড় সেটা দুবার পেঁচিয়ে নিন। এরপর তার একপাশ ঘুরিয়ে পিছনে আটকিয়ে দিন। আবার আয়নাতে দেখে অ্যাডজাস্ট করে নিন।

 scurf wearing style

একটি স্কার্ফ বা মাফলার একবার পেঁচিয়ে নিন। আবার মাঝের গোল অংশটি পেঁচিয়ে এর ভিতর মাফলারের এক পাস ঢুকিয়ে দিন এবং আরেক পাশ ঢুকিয়ে বাইরের দিকে বের করে রাখুন। আয়নায় দেখে নিজের মত সমন্বিত করে নিন। নিচের চিত্রটি দেখুন।

 

 scurf wearing style 2

একটি মাফলার ভাজ করে গলার পিছনে নিন। এরপর একপাশের খোলার অংশের একটি অংশ গোল অংশের ভিতর ঢুকিয়ে দিন। এবার এটি একটি প্যাঁচ দিয়ে আরেকটি অংশ এতে ঢুকিয়ে দিন।

 

 scurf wearing style 3

 

একটি বড় স্কার্ফ গলায় ফুল করে গিঁট দিয়ে নিন এবং এটি বাঁকা করে এক পাশে রেখে দিন। এতে দেখতেও ভালো লাগবে আর স্কার্ফের ডিজাইনটিও ফুটে উঠবে।

 scurf wearing style 4

একটি বড় স্কার্ফ নিয়ে গলায় হাল্কা একটি গিঁট দিন। এরপর এর নিচের অংশটি আবার ঘুরিয়ে আনুন। অ্যাডজাস্ট করে নিন।

 

 scurf wearing style 5

একটি চারকোণা স্কার্ফ নিন। আবার এটি কোণাকোণি ভাঁজ করে গলায় একবার পেঁচিয়ে নিন। খেয়াল রাখবেন মাঝের কোণাটি যেন গলার মাঝে থাকে। এতে দেখতে ভালো লাগবে।

scurf wearing style 6

একটি চওড়া মাফলার গলায় ভাঁজ করে নিয়ে একপাশের খোলা অংশটি আরেকপাশের ভিতরে ঢুকিয়ে দিন। এরপর কাঁধের দুপাশে ছরিয়ে দিন। এতে শীত কম লাগবে আর দেখতেও চমৎকার লাগবে।

 

 scurf wearing style 7

এছাড়া শুধু গলায় না,চুল রক্ষার জন্যও স্কার্ফ অনেক উপকারী। এটা চুলেও বিভিন্নভাবে পরা যায়। আরও অনেক রকমভাবে স্কার্ফ পরা যায়।

কোথায় পাওয়া যাবে?

রাজধানীর নিউমার্কেট, চাঁদনী চক, বঙ্গবাজারসহ যে কোনো শপিং সেন্টার এবং সুপারশপগুলোতে পাওয়া যায় পছন্দসই মাফলার ও স্কার্ফ।

বিভিন্ন স্টাইলে স্কার্ফ পরে ব্যবহার করেই দেখুন, আপনার সৌন্দর্য অনেকটাই বেড়ে যাবে!

 

লিখেছেন – সোহানা মোরশেদ

ছবি – স্কার্ফস্টাইল.কম

 

 

সম্পর্কিত লেখা

শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!
ভিডিও

শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!

শীত মানেই হাইফাই ফ্যাশন। কালারফুল চারদিক। শীত ফ্যাশনের জন্য বেস্ট একটা সময়। শীতে ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, ফিউশন, যাই পরা হোক না কেন সাথে চাদর আর স্কার্...

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ

আজকাল দোকানপাটে সিঙ্গেল কামিজ, কুর্তি, লঙ গাউন ধাঁচের পোশাক, শার্ট প্যাটার্নের কুর্তি, স্কার্ট-টপস, জিন্সের সাথে টিশার্ট বা শার্ট কিংবা ফতুয়া এ ধাঁচে...

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

আরও পড়ুন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন
চুলের যত্ন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

শীতের পোশাকের খোঁজ খবর
ফ্যাশন

শীতের পোশাকের খোঁজ খবর

শীতের হিমেল হাওয়া ধীরে ধীরে শহরেও হানা দিচ্ছে। এবারও শীতের পোশাকে আসছে বৈচিত্র্যতা। নতুন আর পাশ্চাত্য ফ্যাশনের মিশ্রণে জমে উঠেছে শীতের পোশাকের বাজার।...

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!
লাইফ স্টাইল

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!

আজকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছ...

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?
ত্বকের যত্ন

গলায় বয়সের ছাপ পড়ার কারণ ও এর প্রতিকার জানা আছে কি?

ঠিকঠাক স্কিন কেয়ার রুটিন মেনে চলে আপনি মুখের ত্বকের উজ্জ্বলতা আর ফার্মনেস (Firmness) ঠিক রেখেছেন। কিন্তু খেয়াল করে দেখলেন গলার কাছে চামড়াটা কেমন যেন শ...

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর
ক্র্যাফট

ঘর সাজাতে খুব সহজে বানিয়ে নিন বোহো স্টাইলের ওয়াল ডেকোর

বোহো বা বোহেমিয়ান স্টাইল শিল্পী ও ক্রিয়েটিভ মানুষদের কাছে অত্যন্ত আকর্ষণীয় ও পছন্দের। বোহো স্টাইলের সবচেয়ে বড় একটা দিক হলো এটি আপনার মুক্ত, সহজ কিন্তু...

…