ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ

Farhana Preeti · Aug 25, 2017 · 1 min read

ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ যখন স্কার্ফ

আজকাল দোকানপাটে সিঙ্গেল কামিজ, কুর্তি, লঙ গাউন ধাঁচের পোশাক, শার্ট প্যাটার্নের কুর্তি, স্কার্ট-টপস, জিন্সের সাথে টিশার্ট বা শার্ট কিংবা ফতুয়া এ ধাঁচের পোশাকগুলো বেশি পাওয়া যাচ্ছে। আর এ ধরণের পোশাকগুলোর সাথে যে ফ্যাশন অনুষঙ্গটি না হলেই নয় সেটি হলো - স্কার্ফ! একরঙা হোক, কি প্রিন্টের, একটা সুন্দর স্কার্ফ কিন্তু একটা মলিন বা একটু কম সুন্দর ড্রেসের ও পুরো লুকটাই বদলে দিতে পারে। পশ্চিমা বিশ্বে বেশ আগে থেকে ফ্যাশন স্টেটমেন্ট হিসেবে স্কার্ফের ব্যবহার প্রচলিত ছিল। কখনো গলায় সাধারণভাবে ঝুলিয়ে, কখনো মাফলারের মতো পেঁচিয়ে, কখনো মাথায় পাগড়ির মতো বেঁধে, কখনও বা ব্যান্ডানার মতো মাথায় কিংবা হাতে অথবা ব্যগে বেঁধে স্কার্ফ পরা যায়। এখন আমাদের দেশে ও স্কার্ফের ব্যবহার বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

[picture]

এখন মার্কেট ঘুরে দেখলে চোখে পড়বে হরেক রকম স্কার্ফ। কোনটা জ্যামিতিক নকশার, কোনটায় অনেক রঙের সমাহার, কোনটায় লেইস বসানো, কোনটায় পুঁতি বসানো, কোনটা চেক,ব্লক কিংবা বাটিকের কাজ, কোনটায় দু-তিনটে রঙের শেইডের খেলা, কোনটায় সুতোর কারুকাজ, আবার কোনটা একেবারেই সাধারণ এক রঙের। সাইজে ও রকমভেদ আছে। ওড়নার মতো বড়, মাফলারের মতো চিকন, আয়তাকার, চারকোণা আকৃতির, গলার কাছে মালার মতো প্যাটার্নের ও স্কার্ফ ও দেখতে পাওয়া যায়। এখন মার্কেটে যে স্কার্ফগুলো পাওয়া যায়, সেইগুলো বেশিরভাগই সুতি, লিনেন, জর্জেট, মসলিন, সিল্কের কাপড়ের তৈরি।

আপনার পোশাকটি যদি একরঙা হয়, তাহলে তার সাথে কন্ট্রাস্ট করে প্রিন্টের স্কার্ফ পড়তে পারেন। আর যদি পোশাকটি প্রিন্টের হয়, তাহলে অবশ্যই তার সাথে একরঙা স্কার্ফ পড়বেন। পশ্চিমা ধাঁচের পোশাকে ফিউশন লুক ও আনতে পারেন কিন্তু এই স্কার্ফ ব্যবহার করেই।

বড় ওড়না আজকাল অনেকেই পছন্দ করছেন না, সেক্ষেত্রে গজ কাপড় কিনে সালোয়ার কামিজ বানিয়ে, বা কেনা সালোয়ার কামিজের সাথে অনেকেই স্কার্ফকে বেছে নিচ্ছেন। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া, কিংবা অফিসে যাওয়া কর্মজীবী ব্যস্ত নারীদের ও ফ্যাশন স্টেটমেন্টের অন্যতম অনুষঙ্গ হয়ে উঠেছে এই স্কার্ফ।

অনেকগুলো জামা না কিনে আপনি চাইলে একটা জামাকেই দুটো ভিন্ন স্কার্ফ দিয়ে আলাদা আলাদা দিনে পড়তে পারেন, অথবা একটা স্কার্ফকেই আপনি দুই-তিন টা পোশাকের সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে পড়তে পারেন। আপনার ডিফারেন্ট লুক ও তৈরি হবে, আবার খুব বেশি খরচ ও হবে না।

কোথায় পাবো?

রাজধানীর নিউমার্কেট, চাঁদনিচক, গাউছিয়া, উত্তরার এইচ এম প্লাজা, মিরপুরের শাহ আলী মার্কেট, বসুন্ধরা সিটি, জাপান গার্ডেন সিটি, যমুনা ফিউচার পার্কসহ সব বড় বড় মার্কেটে আপনার পছন্দের স্কার্ফ টি পেয়ে যাবেন। সেই সাথে আড়ং, যাত্রা, অঞ্জনস, কে ক্র্যাফট, রং, সেইলর, অ্যাম্বার লাইফস্টাইল, ফ্রিল্যান্ড, জেন্টেল পার্কসহ বেশ কিছু ফ্যাশন হাউজে ও তাদের নিজস্ব ডিজাইনের সুন্দর সুন্দর স্কার্ফ পেয়ে যাবেন।

দরদাম

স্কার্ফের দরদাম সাধারণত নির্ভর করে আপনি কোন জায়গা থেকে স্কার্ফ কিনছেন, স্কার্ফের ম্যাটেরিয়াল এবং ডিজাইনের উপর। তবে মোটামুটিভাবে আপনি ২৫০/- টাকা থেকে শুরু করে ১,২০০/- টাকার ভিতরে আপনার পছন্দের স্কার্ফটি পেয়ে যাবেন। ছবি - পিন্টারেস্ট ডট কম,  লাইফস্টাইল ডট কম লিখেছেন - অর্থিয়া

সম্পর্কিত লেখা

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ
ফ্যাশন

ফ্যাশানে নতুন চমকঃ স্কার্ফ

প্রতিনিয়ত ফ্যাশনে যোগ হচ্ছে নতুন মাত্রা। স্কার্ফ ওড়না নামেই এগুলো বেশি পরিচিত বিক্রেতা বা তরুণীদের কাছে, যারা ফতুয়ার সঙ্গে ওড়না ব্যবহার করে নিজেকে করে...

শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!
ভিডিও

শীতে স্কার্ফ দিয়ে ১০টি এক্সক্লুসিভ স্টাইল!

শীত মানেই হাইফাই ফ্যাশন। কালারফুল চারদিক। শীত ফ্যাশনের জন্য বেস্ট একটা সময়। শীতে ওয়েস্টার্ন, ট্রেডিশনাল, ফিউশন, যাই পরা হোক না কেন সাথে চাদর আর স্কার্...

স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ
এক্সেসরিজ

স্কার্ফ/মাফলার পরার ধরন পাল্টে নিজেকে করে তুলুন স্টাইলিশ

আবহাওয়া বদলের সঙ্গে সঙ্গে পাল্টে যায় পোশাকের ধরন। তাই শীত থেকে বাঁচতে আর নিজের স্টাইল পরিবর্তন করার সুযোগ পান সবাই। পুরনো পোশাকগুলোর এ মৌসুমে পরিবর্তন...

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন
চুলের যত্ন

হিজাব ব্যবহারকারী নারীদের চুলের যত্ন

হিজাব যেমন ইসলামে পর্দার একটা অংশ, তেমনি এটি নারীদের সৌন্দর্যও বহুগুণে বাড়িয়ে দেয়। কিন্তু আমাদের চুলগুলো অধিক সময় ধরে হিজাব/স্কার্ফ এর নিচে থাকার ফলে...

আরও পড়ুন

হিজাবে অনন্য নারী
এক্সেসরিজ

হিজাবে অনন্য নারী

যারা হিজাব পরা শুরু করেছে তাদের নতুন অবস্থায় হিজাব পরতে অনেক সমস্যা দেখা দেয়। তাছাড়া বিভিন্ন স্টাইলে হিজাব পরা যায়। হিজাবের মূল অনুষঙ্গ হলো স্কার্...

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ
ক্র্যাফট

শীতের ফ্যাশনেবল ফ্লোরাল স্কার্ফ

শীতকালে সোয়েটার বা জ্যাকেটের সাথে একটি ফ্যাশনেবল স্কার্ফ যেন অপরিহার্য। মার্কেটে অনেক ধরনের স্কার্ফই পাওয়া যায়, আর সেগুলো কিনতে গেলে অনেক টাকাও চলে যা...

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!
লাইফ স্টাইল

হিজাবিদের জন্য দারুণ কিছু টিপস ও ট্রিকস জেনে নিন!

আজকাল অনেক মেয়েরাই মডেস্ট গেটআপ প্রিফার করে। এখন মেয়েদের বিচরণ সর্বত্রই, সংসার সামলিয়ে নিজের ক্যারিয়ার গুছিয়ে নিচ্ছে, শিক্ষা-গবেষণা কোনো দিক দিয়েই পিছ...

শীতে নিজেকে রাঙাতে প্রস্তুত তো!
ফ্যাশন

শীতে নিজেকে রাঙাতে প্রস্তুত তো!

হিমঝরা দিনরাত্র নিয়ে শীতকাল চলেই এলো। ঋতুগত বদলের সাথে আমাদের জীবনযাত্রায়ও আসবে কিছু বদল। ফ্যাশন সচেতন মানুষদের জন্য পাল্টাবে সাজপোশাকের ধারাও। রঙ বাছ...

সামার ফ্যাশন - ২০১৮
ফ্যাশন

সামার ফ্যাশন - ২০১৮

"ঋতুর রঙের সাথে মিলিয়ে থাকুন আরামদায়ক এবং ফ্যাশানেবল" ছয় ঋতুর দেশ বাংলাদেশ, তবু বছর জুড়ে গরমের দাপট থাকে। এর মধ্যে আমাদের প্রতিদিন নানা কাজে, অফিসে,...

…